25/10/2022
আমাদের প্রিয় নেতা আধুনিক ও উন্নত শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব একেএম এনামুল হক শামীম এমপি মহোদয় আজ ২৫ অক্টোবর, ২০২২ খ্রিঃ রোজঃ মঙ্গলবার শরীয়তপুর জেলা সফর করবেন।
উপমন্ত্রী মহোদয়োর সফরসূচী নিম্নরূপঃ
24/10/2022
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। সকল ঘাটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কার্তিকপুর ব্রিজের নিচে বসবাসকারী বেদে সম্প্রদায়ের লোকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইউনিয়ন ভিত্তিক মনিটরিং করার জন্য অফিসার নিয়োগ করা হয়েছে।
সকলে সচেতন থাকুন। নিরাপদ আশ্রয়ে থাকুন।
24/10/2022
সুপ্রিয় শরীয়তপুরবাসী
আসসালামুলাইকুম।
আপনারা নিশ্চয় অবগত আছেন, পূর্ব-মধ্যেবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম -মধ্যেবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত
ঘুর্নিঝড় সিত্রাং বাংলাদেশের উত্তর-উত্তর পূর্ব দিকে ঘণীভূত হয়ে অগ্রসর হচ্ছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আগামী ২৫ তারিখ মঙ্গলবার সিত্রাং বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে।
এমতাবস্থায় শরীয়তপুর জেলার জাজিরা, ভেদরগঞ্জ, নড়িয়া ও গোসাইরহাট উপজেলার নদী তীরবর্তী জনসাধারণকে সর্তক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও নিম্নবর্ণিত নির্দেশনা মেনে চলার চলার বিনীত অনুরোধ জানাচ্ছি।
১। নদীর পার্শ্ববর্তী এলাকায় ও তীরে বসবাসকারীদের তীব্র ঝড় বৃষ্টি শুরু হলে যদি আশ্রয়কেন্দ্রে যাবার প্রয়োজন হয়, তাহলে কাছের আশ্রয় কেন্দ্র বা স্কুলে আশ্রয় গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
২। আপনার মোবাইল ফোনে ফুল চার্জ দিয়ে রাখুন। ঝড়-বৃষ্টির কারনে বিদ্যু সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ হতে পারে।
৩। আশ্রয় কেন্দ্রে সাহায্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্যকে মোবাইল করুন।
৪। ৩৩৩ এ কল দিয়ে যেকোন সহয়তার জন্য যোগাযোগ করতে পারেন।
৫। নদীর পানি বৃদ্ধি পেলে গবাদি পশু ও গৃহপালিত প্রাণী নিয়ে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য অনুরোধ করা হল।
৬।মোমবাতি, গ্যাস লাইট,টর্চলাইট, খাবার স্যালাইন ও শুকনা খাবার সঙ্গে রাখুন।
৭।নদীতে অবস্থানরত মাছধরা ট্রলারসমূহকে নদীতে অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো।
৮। বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখুন।
৯। জেলাপ্রশাসকের কার্যালয়, শরীয়তপুরের জেলা ত্রাণ ও পুনবার্সন শাখা হতে ইতোমধ্যে ত্রাণ কার্য ( চাল), শুকনা খাবার, অলিম্পিক ড্রাই কেক ও অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কুট উপজেলা ভিক্তিক উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে।
১০।খাদ্য সহায়তার প্রয়োজন হলে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হল।
বিঃদ্রঃ জেলাপ্রশাসন, শরীয়তপুর এর কন্ট্রোল রুমে দুর্যোগ সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। ২৪ ঘন্টা নিম্নের নম্বর ২ টি খোলা থাকবে।
মোবাইল নম্বরঃ ১। 01916-133555
২। 01746-258184
আসুন, আমরা সকলেই সচেতন হই। নিজ নিজ অবস্থান থেকে দূর্যোগ প্রতিরোধে এগিয়ে আসি। আপনাদের যেকোন প্রয়োজনে কন্ট্রোল রুমে মোবাইল করুন। জেলাপ্রশাসন,শরীয়তপুর সবসময় আপনাদের পাশে আছে।
বিনীত
মোঃ পারভেজ হাসান
জেলাপ্রশাসক, শরীয়তপুর।
24/10/2022
ঘুর্নিঝড় সিত্রাং এর কারণে কোন জরুরী সাহায্য প্রয়োজন হলে যোগাযোগ করুন।
ইউএনও(ভেদরগঞ্জ) - ০১৯৬১১৩৩৫২৭
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভেদরগঞ্জ) - ০১৭২১৬০৫৩৭৭
ফায়ার সার্ভিস - ০১৭৮৬৩০১২১৩
23/10/2022
#ধেয়ে_আসছে_ঘূর্ণিঝড়_সিত্রাং
পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং
ঘূর্ণিঝড় সিত্রাং গতিপথ পরিবর্তন করে পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। যদিও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী চার জেলায় নেয়া হয়েছে সতর্কতা।
21/10/2022
শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
শরীয়তপুর জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ সরদার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে জাজিরার কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সাদেক সরদার ও সাবেক ইউপি সদস্য বাদশা সরদার গ্রুপ এবং খবির সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয়অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় অন্তত ৫০ থেকে ৬০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষে খালেক সরদারের ছেলে ফিরোজ সরদার (৩৫) মারা যান। নিহত ফিরোজ সরদার সাদেক ও বাদশা সরদার গ্রুপের সমর্থক। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাবিব সরদার পায়ে ও রফিক সরদার চোখে-মুখে টেটাবিদ্ধ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম উদ্দীন জানান, ফিরোজ সরদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার চিকিৎসা শুরু করার কিছু সময়ের মধ্যে তিনি মারা যান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এছাড়া কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে আটজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
18/10/2022
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জাদুকর: এনামুল হক শামীম
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জাদুকর। তার জাদুর পরশে সবকিছু পাল্টে যাচ্ছে। তিনি যেখানেই হাত দেন, সেখানেই সোনা ফলে। প্রধানমন্ত্রী তার অসাধারণ নেতৃত্বে উন্নয়ন ও অর্জনের মাধ্যমে বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন। একসময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশ্ব গণমাধ্যমে স্থান পেত। সে সময় বাংলাদেশকে বিশ্বে অন্যতম দরিদ্র দেশ বলেও উল্লেখ করা হতো। এখন বাংলাদেশকে বলা হয় সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে চলা সম্ভাবনাময় বাংলাদেশ। এটা শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই সম্ভব হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ নদী ভাঙন রোধ হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। নতুন নতুন রাস্তা, ব্রিজ কালভার্ট নির্মিত হচ্ছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে, পদ্মাসেতু হচ্ছে। তার নেতৃত্বে আমরা সমুদ্র বিজয়, মহাকাশেও বিজয় হয়েছি। বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন ও রাজপথ এবং আন্দোলন এই তিন জায়গায়ই ব্যর্থ। তারা এখন দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতায় রাজনীতিতে ব্যস্ত। তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে। এদেশের জনগণ কোনোদিনই আর বিএনপিকে ক্ষমতায় আনবে না। এদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। একারণে আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। দীর্ঘদিন ক্ষমতার স্বাদ না পেয়ে বিএনপি নেতারা প্রলাপ বকছে।
এসময় তার সঙ্গে ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী রফিকুল হাসান, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, পাউবো শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ইউএনও আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, এসিল্যান্ড মো. পারভেজ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী প্রমূখ।
18/10/2022
বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, আসতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)। আর এই লঘুচাপই আরও ঘনীভূত হয়ে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিতে পারে।
বাংলাদেশ সময় সোমবার (১৭ অক্টোবর) বিকেলে দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে জিএফএস।
সংস্থাটি জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই লঘুচাপটি আগামী ২১ অক্টোবরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে; যেটি ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে।
14/10/2022
জননেতা একেএম এনামুল হক শামীম।
A K M Enamul Hoque Shameem