23/11/2025
Health Physics Division-AECD
Bangladesh Atomic Energy Commission This division has been provided with nuclear and radiological emergency services in case of any incident or accident.
Health Physics Division (HPD) was established as an important discipline of the Atomic Energy Centre, Dhaka in the early sixties. This Division is responsible for conducting R&D on radiation protection to ensure the safe and optimum use of ionizing radiation in different practices such as industry, agriculture, medicine, and education, etc. The objective of this division is to protect life, proper
23/11/2025
05/11/2025
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালায়ে ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি. বুধবার বেলা ০৩:০০টায় “দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগ প্রসারের গুরুত্ব, সম্ভাবনা ও কৌশল” সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন। দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানীগণ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের সম্ভাবনা ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এবং দেশের ভবিষ্যৎ পরমাণু কৌশল ও নীতি নির্ধারণে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বর্তমান চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান এবং বর্তমান সদস্য (ভৌত বিজ্ঞান) ড. দেবাশীষ পাল উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন মতবিনিময় সভায় দেশে জনকল্যাণে পরমাণু প্রযুক্তির প্রসার এবং একটি টেকসই পরমাণু কৌশল ও নীতি নির্ধারণে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
কমিশনের চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান মতবিনিময় সভায় উপস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে প্রাণবন্ত আলোচনায় অংগ্রহণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু প্রযুক্তি ব্যবহারের কৌশল নির্ধারণে দিকনির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
04/11/2025
A group of students from Manarat International School and College paid a visit to AECD today. The scientists of HPD, AECD demonstrated different research facilities and services to them.
05/09/2025
বিগত অর্থ বছরে (জুলাই ২০২৪ – জুন ২০২৫) স্বাস্থ্য পদার্থবিজ্ঞান বিভাগের বিজ্ঞানী/গবেষকবৃন্দদের গবেষণা কাজে অর্জনসমূহ নিম্নে দেয়া হলো।
• থিসিস তত্ত্বাবধানঃ ১১ টি।
• কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধের সংখ্যাঃ ১৯ টি।
• আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যাঃ ১৩ টি (তালিকা নিচে দেয়া হলো)।
(i) “Radiometric hazard assessment of soil and water samples adjacent to Bangladesh’s first nuclear power plant before commissioning: Insights into human health and environmental radiological dynamics”, Heliyon, Vol. 10 (20), (2024), pp. e39516. https://doi.org/10.1016/j.heliyon.2024.e39516.
(ii) “Evaluating the radioactivity and health risks in oil and gas production areas: insights from Titas Gas Field, Bangladesh: A Pioneering Investigation in Bangladesh”, International Journal of Environmental Analytical Chemistry, (2024), pp.1-22. https://doi.org/10.1080/03067319.2024.2405066.
(iii) “Pioneering study of radioactivity in soil near the Payra 1320 MW Thermal Power Plant, the largest coal-fired thermal power plant in Bangladesh”, International Journal of Environmental Analytical Chemistry, (2024), pp. 1-17. https://doi.org/10.1080/03067319.2024.2404526.
(iv) “Ionizing radiation exposure at interventional cardiology practices in Bangladesh”, ACS Chemical Health & Safety, Vol. 31(6), (2024), pp. 482-489. https://doi.org/10.1021/acs.chas.3c00116.
(v) “Transfer factors of naturally occurring radionuclides from soil-to-rice cultivated in Bangladesh and associated health implications”, Heliyon, Vol. 10(19), (2024), pp. e38004. https://doi.org/10.1016/j.heliyon.2024.e38004.
(vi) “Assessment of the activity concentration of radon and its health hazard in surface water around the Rooppur Nuclear Power Plant (RNPP) site, Bangladesh”, International Journal of Environmental Analytical Chemistry, (2024), pp. 1-16. https://doi.org/10.1080/03067319.2024.2409978.
(vii) “A pioneering study of natural radioactivity in sand from Char lands along the Padma river near the Rooppur nuclear power plant of Bangladesh: Implications for public health”, Radiation Physics and Chemistry, (2025), Vol. 233, pp. 112714. https://doi.org/10.1016/j.radphyschem.2025.112714.
(viii) “Potentially Toxic Elemental Dispersion from the Brick Kilns: Preliminary Exploration of Mechanistic Pathways”, Springer Journal of Archives of Environmental Contamination and Toxicology, (2025), https://doi.org/10.1007/s00244-025-01128-7.
(ix) “Assessment of soil radioactivity and associated health risks in the Haripur gas field, Bangladesh”, Isotopes in Environmental and Health Studies, (2025), pp. 1-21. https://doi.org/10.1080/10256016.2025.2501051.
(x) “Optimized LiZnBO3 Phosphor as a Promising Candidate for Low Dose Radiation Dosimetry”, Nuclear Engineering and Technology, Vol. 57(6), (2025), pp. 103427. https://doi.org/10.1016/j.net.2024.103427.
(xi) “Radiological impact of ship-breaking operations and container depot explosions on Sitakunda coast, Chattogram, Bangladesh: implications for public health”, International Journal of Environmental Analytical Chemistry, (2025), pp. 1–26. https://doi.org/10.1080/03067319.2024.2447902.
(xii) “Pioneering Study of Radioactivity and Radiological Hazard in Soil Surrounding the Bhola 225 MW Combined Cycle Power Plant, Bangladesh”, Soil and Sediment Contamination, (2025), pp.1-17. https://doi.org/10.1080/15320383.2025.2509743.
(xiii) “Occupational radiation exposure analysis in industrial radiography in Bangladesh”, Radiation Medicine and Protection, Vol. 6(2), (2025), pp. 107-111. https://doi.org/10.1016/j.radmp.2025.03.002.
20/06/2025
আমদানিকৃত খাদ্যের তেজস্ক্রিয়তা পরীক্ষা স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান বিভাগের একটি রুটিন কাজ। এর মাধ্যমে দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এই পরীক্ষা বন্ধ হলে প্রজন্ম থেকে প্রজন্মে এর প্রভাব পড়বে। ভবিষ্যতে জন্ম নিতে পারে বিকলাঙ্গ শিশু। রিপোর্টটি পড়ার অনুরোধ রইল।
20/06/2025
পরমাণু শক্তি কমিশনে নতুন দুই সদস্য নিযুক্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নতুন করে দুজনকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন দেবাশীষ পাল, সদস্য (ভৌতব.....
20/06/2025
স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার নবনিযুক্ত পরিচালক ড. ইয়াসমিন নাহার জলি ম্যাডাম কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়।
18/06/2025
Health Physics Division Family ❤️. Together we are working hard to ensure the health and environmental safety of the country.
18/06/2025
পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় “বিজ্ঞান ও সমাজের সেতুবন্ধন: জাতীয় উন্নয়নে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার সেবা ও সমাধান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা কর্তৃক আয়োজিত “Bridging Science and Society: Services and Solutions from Atomic Energy Centre, Dhaka for National Development” (বিজ্ঞান ও সমাজের সেতুবন্ধন: জাতীয় উন্নয়নে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার সেবা ও সমাধান)- শীর্ষক একটি সেমিনার ১৮ জুন ২০২৫খ্রি. বুধবার সকাল ১০ ঘটিকায় ঢাকার শাহবাগস্থ পরমাণু শক্তি কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ কামরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস সালাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরমাণু শক্তি কেন্দ্র ঢাকার প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য (পরিকল্পনা) ড. শামশাদ বেগম কোরাইশী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বস্তু বিজ্ঞান বিভাগের প্রধান ড. প্রকৌশলী শেখ মন্জুরা হক এবং সভাপতিত্ব করেন ড. শামশাদ বেগম কোরাইশী। কেন্দ্রের বিভিন্ন বিভাগের “গবেষণা ও উন্নয়ন” এবং সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন- প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও রসায়ন বিভাগের প্রধান ড. ইয়াসমিন নাহার জলি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান সেলিনা ইয়াসমীন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরীক্ষণ পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান ড. কাজী মোঃ আমজাদ হোসেন এবং নন-ডেস্ট্রাক্টিভ টেস্টিং বিভাগের প্রধান মোঃ সাইফুল আলম প্রমুখ।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা (এইসিডি) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) একটি অগ্রগামী প্রতিষ্ঠান, যা পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে গবেষণা কেন্দ্রটি বিভিন্ন জাতীয় খাত যেমন স্বাস্থ্য, পরিবেশ, বাণিজ্য, শিল্প ও কৃষিতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত করে আসছে। এই কার্যক্রমসমূহ মোট ১০টি বৈজ্ঞানিক বিভাগে পরিচালিত হয় যেখানে ৬০ জন যোগ্য বিজ্ঞানী ও প্রকৌশলী কাজ করছেন। মোট কর্মচারীর সংখ্যা প্রায় ২১০ জন, যার মধ্যে ৮৩ জন টেকনিক্যাল ব্যক্তি।
বাংলাদেশের জাতীয় উন্নয়নে পরমাণু প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা (এইসিডি) বহুমুখী গবেষণা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এইসিডি দেশের জনগণ ও শিল্পখাতের জন্য যেসব গুরুত্বপূর্ণ সেবা প্রদান করছে, তার মধ্যে রয়েছে: পাবলিক সেবা হিসেবে খাদ্য, পানি, পরিবেশ, ও স্বাস্থ্যসংশ্লিষ্ট নমুনার বিশ্লেষণ ও পরীক্ষার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ; খাদ্যদ্রব্যে পরমাণু প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ; শিল্প ও জনস্বাস্থ্যে বিকিরণ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিভিন্ন শিল্প ও চিকিৎসা খাতে রেডিয়েশন ভিত্তিক গুণমান নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা ; আমদানি ও রপ্তানি পণ্যে বিকিরণ পরীক্ষার মাধ্যমে খাদ্য ও অন্যান্য পণ্যে রেডিওঅ্যাকটিভ উপাদানের উপস্থিতি পরীক্ষা করে আন্তর্জাতিক মান বজায় রাখা; প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলা এবং স্থানীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের প্রসার এবং বাংলাদেশে পারমাণবিক বিজ্ঞানের ভবিষ্যৎ সম্ভাবনায় পরিবেশবান্ধব ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিক অগ্রগতি ও উদ্ভাবনের দিগন্ত উন্মোচন ইত্যাদি।
পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা কিছু ইউনিক সেবা প্রদান করে থাকে। যেমনঃ উইলসন রোগ নির্ণয়ে প্রস্রাব ও রক্তে কপার নিরূপণ, আর্সেনিকোসিস রোগ শনাক্তে মানব চুলে আর্সেনিক বিশ্লেষণ, অলঙ্কার ও পদকের সোনা-রূপার বিশুদ্ধতা নির্ণয়, আমদানি/রপ্তানি খাদ্যদ্রব্যে রেডিওঅ্যাক্টিভিটি পরীক্ষা এবং শিল্প কারখানার যন্ত্রাংশ পরীক্ষার মাধ্যমে উৎপাদন, গুণমান ও নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি উল্লেখযোগ্য। গবেষণা প্রতিষ্ঠানটি এই সব কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞান ও সমাজের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলছে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখছে।
স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠানের এবং সেবাগ্রহিতা ব্যাক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধে ড. শামশাদ বেগম কোরাইশী উল্লেখ করেন, পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার সেবাসমূহ ও বৈজ্ঞানিক সমাধানসমূহ জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা সমাজ ও বিজ্ঞানের সেতুবন্ধন তৈরি করে।
বিশেষ অতিথি ড. আব্দুস সালাম বলেন পরমাণু শক্তি কেন্দ্র দেশের স্বার্থে অনেক দায়িত্বশীল কাজ করে থাকেন। তিনি আরও উল্লেখ করেন- একসময়ে ঢাকার বাতাসে মেটালিক দুশকের (লেড) উপস্থিতি ছিল যা ১৯৯৬-৯৭ এর দিকে পরমাণু শক্তি কমিশিনের বিজ্ঞানিরা প্রথম রিপোর্ট করেন এবং এর প্রেক্ষিতে গ্যাসোলিন ব্যন্ড করা হয়। ফলে ঢাকার বাতাসে লেডের পরিমাণ কমতে কমতে ৭০ ন্যানোগ্রাম/মিটার৩ নেমে আসে। কিন্তু বর্তমানে আবার এর পরিমাণ বাড়তে থাকে, যার উৎস হিসাবে লেড ব্যাটারির আধিকতর ব্যাবহর ও আনঅথরাইজ রিসাইকেল লেড ব্যাটারির কারখানা গড়ে উঠাকে দায়ী করেন।
প্রধান অতিথি ড. মোঃ কামরুল হুদা তাঁর বক্তব্যে বলেন পরমাণু শক্তির শান্তিপুর্ণ ব্যবহার নিশ্চিত করতে পরমাণু শক্তি কেন্দ্রের গবেষকরা গবেষণা ও সেবাদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত রাখতে বধ্যপরিকর। তাদের অর্জনের জন্য ফেলো ও স্টেকহোল্ডারাও অংশীদার বলে উল্লেখ করেন।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
4 Kazi Nazrul Islam Avenue, Shahbag
Dhaka
1000
Opening Hours
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |
