Jagannath University - জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Jagannath University - জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Share

Jagannath University is a government-financed public university in Bangladesh out of over 30,000 universities around the globe.

Jagannath University (Bengali: জগন্নাথ বিশ্ববিদ্যালয় Jagannath Bishwabiddaloy) is a government financed public university in Sadarghat, Dhaka the capital of Bangladesh. Jagannath University is in the southern part of Dhaka city near the river Buriganga and very closer to Bahadur Shah Park, Islampur and Laxmibazar. We have about 20,000 Students,Academic staff 507, Administrative staff 950.

01/05/2026

** এম.এসসি ইন সিএসই (প্রফেশনাল) – Summer-2026 ভর্তি বিজ্ঞপ্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম (৩ সেমিস্টার / ১.৫ বছর) এ ভর্তি হতে আজই আবেদন করুন!
**অনলাইন আবেদন ও বিস্তারিত:** https://pcse.jnu.ac.bd
**আবেদন ফি:** ১,৫২০ টাকা (নগদ)
**আবেদনের শেষ তারিখ:** ২০ মে, ২০২৬
ভর্তি পরীক্ষাঃ ১৩ জুন, ২০২৬, শনিবার, সকাল ১০ঃ০০ টা হতে ১১ঃ৩০
# # # ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত বিবরণ
**মোট নম্বর:** ৮০
**ভর্তি পরীক্ষার বিষয়সমুহ:**
* অপারেটিং সিস্টেম *কম্পিউটার নেটওয়ার্কিং, * কম্পাইলার ডিজাইন,* ডেটা স্ট্রাকচার এন্ড এলগরিদম,* ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, * প্রোগ্রামিং * ডিসক্রিট ম্যাথ ইত্যাদি
---
# # # ক্লাস শিডিউল ও খরচ
**ক্লাস ডে:** প্রতি শুক্রবার
**সময়:** সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:৩০
**সেমিস্টার:** ৩ টি (মোট ৩৯ ক্রেডিট)
**মোট টিউশন ফি:** ১,৬৪,৫০০ টাকা
*(প্রথম সেমিস্টার ৫৮,৫০০ + দ্বিতীয় সেমিস্টার ৪৮,৫০০ + তৃতীয় সেমিস্টার ৫৭,৫০০)*
আবেদনের লিংকঃ https://pcse.jnu.ac.bd
# # # যোগাযোগ
**বিভাগ:** সিএসই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
**ফোন:** 02-226640038
**জনাব মোঃ মনিরুল ইসলাম**
(সহকারী রেজিস্ট্রার)
০১৯০৩২৭৫৩৯০
**জনাব মৃনাল চৌধুরী**
(অফিস সেক্রেটারী)
০১৫৬৮২৯৮০২৪
**আজই আবেদন করুন** এবং আপনার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করুন!

28/04/2026

https://www.facebook.com/share/p/1E7qXaiKCZ/

** এম.এসসি ইন সিএসই (প্রফেশনাল) – Summer-2026 ভর্তি বিজ্ঞপ্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম (৩ সেমিস্টার / ১.৫ বছর) এ ভর্তি হতে আজই আবেদন করুন!
**অনলাইন আবেদন ও বিস্তারিত:** https://pcse.jnu.ac.bd
**আবেদন ফি:** ১,৫২০ টাকা (নগদ)
**আবেদনের শেষ তারিখ:** ২০ মে, ২০২৬
ভর্তি পরীক্ষাঃ ১৩ জুন, ২০২৬, শনিবার, সকাল ১০ঃ০০ টা হতে ১১ঃ৩০
# # # ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত বিবরণ
**মোট নম্বর:** ৮০
**ভর্তি পরীক্ষার বিষয়সমুহ:**
* অপারেটিং সিস্টেম *কম্পিউটার নেটওয়ার্কিং, * কম্পাইলার ডিজাইন,* ডেটা স্ট্রাকচার এন্ড এলগরিদম,* ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, * প্রোগ্রামিং * ডিসক্রিট ম্যাথ ইত্যাদি
---
# # # ক্লাস শিডিউল ও খরচ
**ক্লাস ডে:** প্রতি শুক্রবার
**সময়:** সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:৩০
**সেমিস্টার:** ৩ টি (মোট ৩৯ ক্রেডিট)
**মোট টিউশন ফি:** ১,৬৪,৫০০ টাকা
*(প্রথম সেমিস্টার ৫৮,৫০০ + দ্বিতীয় সেমিস্টার ৪৮,৫০০ + তৃতীয় সেমিস্টার ৫৭,৫০০)*
আবেদনের লিংকঃ https://pcse.jnu.ac.bd
# # # যোগাযোগ
**বিভাগ:** সিএসই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
**ফোন:** 02-226640038
**জনাব মোঃ মনিরুল ইসলাম**
(সহকারী রেজিস্ট্রার)
০১৯০৩২৭৫৩৯০
**জনাব মৃনাল চৌধুরী**
(অফিস সেক্রেটারী)
০১৫৬৮২৯৮০২৪
**আজই আবেদন করুন** এবং আপনার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করুন!

06/01/2026

Election day

19/09/2025

জকসু নির্বাচন: আমার ভাবনা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। আগামী ২৭ নভেম্বর ইনশাআল্লাহ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিপি, জিএস, এজিএসসহ ঊনিশটি পদে কেন্দ্রীয় সংসদ এবং পনেরোটি পদে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জাতীয় ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদ দিলে জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী সংখ্যায় এটি চতুর্থ স্থানে। ঢাকার ভৌগোলিক অবস্থান ও দীর্ঘ শিক্ষাগত ঐতিহ্যের কারণে শিক্ষার্থীদের পছন্দের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয়—ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই। মেধাবী শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হলেও, পর্যাপ্ত হল ও আনুষঙ্গিক সুবিধার ঘাটতি এই প্রতিষ্ঠানকে যথাযথভাবে এগিয়ে যেতে বাধাগ্রস্ত করেছে।

২০০৫ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই বলেন—“আমাদের সবকিছু আন্দোলন করে আদায় করতে হয়।” এর বাস্তবতা রয়েছে। সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও ন্যায্য আন্দোলনগুলো একটি লেজিটিমেট ছাত্র সংসদ-এর মাধ্যমে পরিচালিত হবে, যা শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে। তবে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল পক্ষ আরো বেশি প্রো-একটিভ ভূমিকা রাখলে বিশ্ববিদ্যায়ের একাডেমিক ও কাঠামোগত উন্নয়ন তরান্বিত হবে বলে মনে করি।

যারা প্রার্থী হতে যাচ্ছেন তাদের হাতে প্রস্তুতির সময় খুব বেশি নেই। তাই-শিক্ষার্থীদের আস্থা অর্জন করা, একটি নিরাপদ ও শিক্ষক–শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করা ও তার কিছু প্রমাণাদি উপস্থাপন করা, এবং শিক্ষার্থীদের বাস্তব এজেন্ডা সামনে আনা—এসবই হবে সাফল্যের প্রধান চাবিকাঠি।

যে প্রার্থী সবচেয়ে বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারবে এবং ক্যাম্পাসকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি শিক্ষার্থীরা বিশ্বাস করবে, তারাই নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা রাখে।

আমরা শিক্ষকরা প্রত্যাশা করি—জকসুর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য, দায়িত্বশীল এবং দূরদর্শী নেতৃত্ব উঠে আসবে। এক প্রার্থী আরেক প্রার্থীর প্রতি বিরূপতা নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে যাঁরা কাজ করবেন এবং একাডেমিক পরিবেশকে সমৃদ্ধ করবেন, তারাই প্রকৃত নেতৃত্বের আসনে বসবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন শুধু একটি প্রাতিষ্ঠানিক কার্যক্রম নয়; এটি হবে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাইলফলক, যা ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থী স্বার্থরক্ষার, এবং নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচন করবে। ধন্যবাদ।

অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন
ইতিহাস বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

04/09/2025
Photos from Jagannath University - জগন্নাথ বিশ্ববিদ্যালয়'s post 16/07/2025

আগামীকাল (১৭/৭/২০২৫) সকাল ১১.০০ টার পাবলিক লেকচারে জবি পরিবারের সবাই আমন্ত্রিত। শহীদ সাজিদ ভবনের ৭১২ নং কক্ষে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটা থেকে অংশগ্রহণ কারীগণের আসন গ্রহণ শুরু হবে। ধন্যবাদ।

Photos from Jagannath University - জগন্নাথ বিশ্ববিদ্যালয়'s post 10/07/2025

আইইইই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত-

আজ (১০ জুলাই ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ‘ম্যানেজিং স্ট্রেস: প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস ফর ডেইলি লাইফ’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইইইই (ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স) জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালাটির প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের স্ট্রেস বা মানসিক চাপ মোকাবেলায় কার্যকর কৌশল শেখানো এবং মানসিক সুস্থতা নিশ্চিত করা। এতে মূল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্লিনিক্যাল কাউন্সেলর ও সাইকোথেরাপিস্ট সানজিদা আফরোজ। তিনি বাস্তব উদাহরণ ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন।

সকালে কর্মশালাটি উদ্বোধন করেন আইইই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টূডেন্ট ব্রাঞ্চ এর কাউন্সেলর অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। তিনি বলেন- আমার জানামতে মানসিক চাপ মোকাবেলার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মশালা এটিই প্রথম। নিয়মিত এধরনের কর্মশালা আয়োজন করলে তা শিক্ষার্থীদের উপকারে আসবে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আইইইই জগন্নাথ বিশ্ববিদ্যালয় উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপের উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা শারমীন এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহাম্মদ।

বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করে।

Photos from Jagannath University - জগন্নাথ বিশ্ববিদ্যালয়'s post 01/07/2025

আগামীকাল ২ জুলাই অনুষ্ঠিতব্য আইআরডিসি'র ষষ্ঠ সেমিনারে অংশ নেয়ার জন্য গুগল ফরম পূরণ করুন। আশাকরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীগণের অংশগ্রহণে একটি ভালো সেমিনার আয়োজিত হবে, ইনশাআল্লাহ। ধন্যবাদ।

https://docs.google.com/forms/d/12kkh_dw1zRSzpymL8wLzaO2niYCPWM0nYP26jUNE9i0/edit

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


9-10, Chittaranjan Avenue
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 16:00 - 21:00
Sunday 09:00 - 17:00