M.H Musha

M.H Musha

Share

মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি জয় বাংলার লোক....☝️

02/06/2026

শোক এবং শ্রদ্ধা
_______________

'বঙ্গবন্ধু' উপাধি প্রদানকারী, কিংবদন্তী বর্ষীয়ান রাজনীতিবিদ, ১৯৬৯ এর গণঅভ্যূথ্থানের অগ্রদূত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর আঞ্চলিক অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের প্রয়ানে গভীর শোক প্রকাশ করছি৷ তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন৷ তাঁর রূহের মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

বাঙ্গালী জাতির মুক্তি সংগ্রামে তোফায়েল আহমেদ ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।
চাচা, বাঙ্গালী জাতি আপনার অবদান চিরদিন স্মরণ করবে।

১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
-----------------------
২ জুন ২০২৬

01/06/2026

Abir Hasan Munna বন্ধুর মাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করছে😭
মুন্না বাসায় আসার পরে মুন্নাকেও জবাই করে,কিছুক্ষণ পরে মুন্নার বাবা আসলে তাকে এলোপাতাড়ি কুবানো হয়,এলাকাবাসী চিল্লাচিল্লি শুনে বাসায় খুনিকে আটকিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মুন্নাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে।
কি একটা সমাজে আমরা বসবাস করছি আল্লাহ্ মাবুদ জানে।
কোন ভাষা নাই , আল্লাহ

27/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমি দেশ ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আজ এক মহাসংকট ও দুঃসময়ের মাঝে আমাদের মাঝে পবিত্র ঈদ ফিরে এসেছে। গত ২১ মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্মম হত্যা, অবিরাম হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন; আমাদের অগনিত কর্মী আজও কারাবন্দী। শুধু আমাদের রাজনৈতিক পরিবারই নয়, দেশের সাধারণ মানুষও আজ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন। হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর অকাল মৃত্যু, নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন-ধর্ষণ, চরম বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভেঙে পড়া অর্থনীতি দেশবাসীকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। জনগণের এই দুর্ভোগ ও বেদনায় আমি গভীর সমবেদনা প্রকাশ করছি।

ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও উৎসর্গের শিক্ষা দেয়। আমি বিশ্বাস করি, ত্যাগের মহিমা এই দুঃসময়ে আমাদের সবাইকে নতুন করে উজ্জীবিত করবে। শত প্রতিকূলতার মাঝেও সত্যের স্বার্থে এবং দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে ও যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার প্রেরণা জোগাবে।

আসুন, সকল দুঃখ-কষ্ট ভুলে আমরা ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

27/05/2026

Mostofa Maruf ভাই

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka