Bangladesh House Building Finance Corporation

Bangladesh House Building Finance Corporation

Share

Bangladesh House Building Finance Corporation - Official page

আমাদের শাখা সমূহের ঠিকানা:
http://www.bhbfc.gov.bd/site/page/eb1ad19d-0168-4e69-978d-6910d7ca764e/-

Photos from Bangladesh House Building Finance Corporation's post 20/05/2026

প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনায় Project Implementation Committee (PIC)-এর ৬ষ্ঠ সভা সফলভাবে অনুষ্ঠিত!

আজ ২০ মে, ২০২৬ খ্রিঃ (বুধবার) বেলা ১১:৩০ ঘটিকায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (BHBFC)-এর সদর দপ্তরের পরিচালনা পর্ষদ সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্পোরেশন কর্তৃক IsDB এর অর্থায়নে বাস্তবায়নাধীন "Rural and Peri-Urban Housing Finance Project-Second Phase" শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে Project Implementation Committee (PIC)-এর ৬ষ্ঠ সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিএইচবিএফসি-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান।
সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, উপসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন বিএইচবিএফসি-এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার, মহাব্যবস্থাপকবৃন্দ, শরিয়াহ সদস্য সচিব এবং ঋণ ও বিনিয়োগ, হিসাব ও অর্থ এবং প্রকৌশল বিভাগের উপ-মহাব্যবস্থাপক মহোদয়গণসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতির পাশাপাশি গৃহীতব্য "তৃতীয় পর্যায়" (Third Phase) সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা করা হয়। গ্রামীণ ও উপ-শহর অঞ্চলের আবাসন খাতের উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।

Photos from Bangladesh House Building Finance Corporation's post 18/05/2026

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB)-এর মিশন সমাপনী সভা সফলভাবে অনুষ্ঠিত!

আজ ১৮ মে, ২০২৬ খ্রিঃ (সোমবার) দুপুর ১২:০০ টায় BHBFC-এর পর্ষদ সভাকক্ষে "Rural and Peri-Urban Housing Finance Project-Second Phase" প্রকল্পের PIASR 2026 Mission Program -এর মিশন সমাপনী সভা (Mission Wrap-up Meeting) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালোনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ.এস.এম আব্দুল হালিম। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল মান্নান উক্ত সভায় সভাপতিত্ব করেন।

সভায় IsDB-এর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে অংশ নেন:
১. Br Verdi Yusuf - Operations Team Leader (OTL)
২. Md Monirul Islam - Field Procurement Officer (FPO)
৩. Ashik Mahmood Chowdhury - Field Disbursement Officer (FDO)
৪. Md Robiul Islam - Project Management Specialist (PMS)

এছাড়াও কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার, মহাব্যবস্থাপকবৃন্দ এবং উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সমাপনী সভায় উপস্থিত ছিলেন। গ্রামীণ ও উপ-শহর অঞ্চলের আবাসন অর্থায়নে এই প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় ফলপ্রসূ আলোচনা করা হয়।

Photos from Bangladesh House Building Finance Corporation's post 15/05/2026

বিএইচবিএফসি-তে ইনোভেশন শোকেসিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গত ১৪-১৫ মে মানিগঞ্জ জেলায় অবস্থিত ডেরা রিসোর্ট-এর কনফারেন্স হলে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫-২৬ এর অংশ হিসাবে আওতাধীন অফিসসমূহের অংশগ্রহনে ইনোভেশন শোকেসিং শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দু'দিনের এ ওয়ার্কশপে মোট চারটি গ্রুপ অংশগ্রহণ করে। গ্রুপসমূহ বিএইচবিএফসি'র চারটি জরুরী নাগরিক সেবা অধিকতর গ্রাহকবান্ধব ও ডিজিটালাইজড করণে এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, ধাপসমূহ কমিয়ে আনা এবং অনলাইন প্রযুক্তি ভিত্তিক করণের উপায় নিয়ে হাতে-কলমে কাজ করে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও ইনোভেশন কর্মকর্তা ফরিদা ইয়াসমিন-এর পরিচালনা ও নির্দেশনাায় এ চারটি সেবার যুগোপযোগী ও আধুনিক প্রসেস-ম্যাপ প্রণয়নসহ এসব সেবা অনলাইন উপযোগী করণের খুটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণাপত্র পস্তুত করা হয়। কর্মশালার শেষ পর্বে এ চারটি উদ্ভাবনী ধারণার মধ্য থেকে "অনলাইনে বন্ধকী দলিল ও অন্যন্য কাগজ ফেরত সহজিকরণ" শীর্ষক আইডিয়াটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারণা নির্বাচন করা হয়। নির্বাচিত শ্রেষ্ঠ ধারণাটি পরবর্তীতে মন্ত্রনালয় পর্যায়ে অন্যান্য প্রতিষ্ঠানের অনুরূপ উদ্ভাবনী ধারণার মধ্যে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা পর্বে উপস্থাপিত হবে।
এ ওয়ার্কশপের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালোনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ.এস.এম আব্দুল হালিম। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল মান্নান উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: নূর আলম সরদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সমগ্র আনুষ্ঠানিকতা সমন্বয় করেন।
বিএইচবিএফসির সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক এবং উপমহাব্যবস্থাপকবৃন্দ এ কর্মশালায় সক্রিয় ভূমিকা পালন করেন।

Photos from Bangladesh House Building Finance Corporation's post 14/05/2026

পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আজ ১৪ মে , বৃহস্পতিবার , দুপু্র ১২.০০ টায় বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ সভাকক্ষে পর্ষদের ৫৬০-তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম। সভায় পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান , জনাব মোহাম্মদ রাশেদুল আমীন, যুগ্ম সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় , জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং জনাব মোঃ শামছুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর উপস্থিত ছিলেন। এছাড়াও, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার , পর্ষদ সচিব ও উপ-মহাব্যবস্থাপক জনাব আবু বকর সিদ্দিক খান এবং পর্ষদ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Photos from Bangladesh House Building Finance Corporation's post 10/05/2026

ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ ১০ মে , ঢাকায় বিএইচবিএফসি’র পর্ষদ সভাকক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের এপ্রিল ,২০২৬ মাস পর্যন্ত ঋণ মঞ্জরী, ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মামলা নিষ্পত্তিতে অর্জন সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার, মহাব্যবস্থাপকবৃন্দ, সদর দফতরে কর্মরত উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্পোরেশনের সকল জোনাল ও শাখা ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি সভায় সংযুক্ত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে কর্পোরেশনের ২০২৫-২০২৬ অর্থ বছরের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলের একাগ্রতা, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার জন্য আহ্বান জানান ।

Photos from Bangladesh House Building Finance Corporation's post 06/05/2026

২ দিন ব্যাপী "ইনোভেশন শোকেসিং " শীর্ষক কর্মশালার উদ্বোধন
আজ ০৬ মে, বুধবার, ঢাকায় বিএইচবিএফসি প্রশিক্ষণ কেন্দ্রে "ইনোভেশন শোকেসিং " শীর্ষক দুইদিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক জনাব মো. খাইরুল ইসলাম-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে কর্পোরেশনের পরিচালোনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ.এস.এম আব্দুল হালিম কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন ও কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কর্পোরেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূর আলম সরদার ইনোভেশনের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। এ ছাড়াও অত্র অনুষ্ঠানে কর্পোরেশনের সকল মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।এ কর্মশালায় ৪টি গ্রুপে সর্বমোট ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Photos from Bangladesh House Building Finance Corporation's post 30/04/2026

পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আজ ৩০ এপ্রিল, বৃহস্পতিবার , দুপু্র ১২.৩০ টায় বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ সভাকক্ষে পর্ষদের ৫৫৯-তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম। সভায় পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান , জনাব মোহাম্মদ রাশেদুল আমীন, যুগ্ম সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় , এবং জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় উপস্থিত ছিলেন। এছাড়াও, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার , পর্ষদ সচিব ও উপ-মহাব্যবস্থাপক জনাব আবু বকর সিদ্দিক খান এবং পর্ষদ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Photos from Bangladesh House Building Finance Corporation's post 15/04/2026

পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আজ ১৫ এপ্রিল, বুধবার , দুপু্র ২.০০ টায় বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ সভাকক্ষে পর্ষদের ৫৫৮-তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম। সভায় পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান , জনাব মোহাম্মদ রাশেদুল আমীন, যুগ্ম সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় , জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং জনাব মোঃ শামছুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর উপস্থিত ছিলেন। এছাড়াও, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার , পর্ষদ সচিব ও উপ-মহাব্যবস্থাপক জনাব আবু বকর সিদ্দিক খান এবং পর্ষদ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

14/04/2026

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
শুভ নববর্ষ ১৪৩৩

Photos from Bangladesh House Building Finance Corporation's post 06/04/2026

বিএইচবিএফসি'র "ঋণ, বিনিয়োগ ও আদায় সেবা পক্ষ-২০২৬"-এর উদ্বোধন
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন অদ্য ০৬ হতে ২০ এপ্রিল,২০২৬ পর্যন্ত সারাদেশে একযোগে "ঋণ, বিনিয়োগ ও আদায় সেবা পক্ষ-২০২৬" উদযাপন করতে যাচ্ছে। আজ ০৬ এপ্রিল, সোমবার, বিএইচবিএফসি'র পরিচালনা পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান "ঋণ, বিনিয়োগ ও আদায় সেবা পক্ষ-২০২৬" এর উদ্বোধন ঘোষণা করেন। জনাব মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার সহ সদর দপ্তরের ঊর্ধ্বতন সকল নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি'র সকল শাখা ও জোনাল অফিসের ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এ কর্মসূচির আওতায় ঋণ, বিনিয়োগ, আদায় এবং হিসাবায়নসহ সকল কার্যক্রমে গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদান ও আস্থা অর্জনের মাধ্যমে সেবা পক্ষের প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর।
বিএইচবিএফসি কর্তৃক আয়োজিত এ কর্মসূচির আওতায় গ্রাহক ও সেবা প্রত্যাশীদের সংশ্লিষ্ট বিএইচবিএফসি অফিসের নিকটস্থ শাখায় সেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

Photos from Bangladesh House Building Finance Corporation's post 31/03/2026

পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আজ ৩১ মার্চ, মঙ্গলবার , দুপু্র ২.০০ টায় বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ সভাকক্ষে পর্ষদের ৫৫৭-তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম। সভায় পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান , জনাব মোহাম্মদ রাশেদুল আমীন, যুগ্ম সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় , জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং জনাব মোঃ শামছুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর উপস্থিত ছিলেন। এছাড়াও, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার , পর্ষদ সচিব ও উপ-মহাব্যবস্থাপক জনাব আবু বকর সিদ্দিক খান এবং পর্ষদ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bangladesh House Building Finance Corporation, 22, Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00