17/11/2023
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা বাংলার বিশ্বস্ত ভ্যানগার্ড শেরপুর জেলার অবহেলিত জনগোষ্ঠীর আস্থার আশ্রয়স্থল গণ মানুষের নেতা গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য,গণতন্ত্রী পার্টি শেরপুর জেলা কমিটির সভাপতি,জাতীয় যুব ঐক্য কেন্দ্রীয় কমিটির সংগঠক অবনী অনিমেষ দাদাভাই এর সালাম নিন কবুতর প্রতীকে ভোট দিন, দেশ গড়ার শপথ নিন গণতন্ত্রী পার্টিতে যোগ দিন।
মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ
গণতন্ত্রী পার্টির অঙ্গীকার দেশ হবে জনতার
জনতার অধিকার গণতন্ত্রী পার্টির অঙ্গীকার
ডাঃ শাহাদাত হোসেন এর সালাম নিন কবুতর প্রতীকে ভোট দিন
প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ ভাই এর সালাম নিন কবুতর প্রতীকে ভোট দিন
অবনী অনিমেষ দাদাভাই এর সালাম নিন কবুতর প্রতীকে ভোট দিন
16/04/2018
গণতন্ত্রী পার্টি
মানিকগঞ্জ জেলা কমিটি গঠন৷
ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস, জ্ঞান সম্পন্ন উন্নন জাতি গঠন, মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণতন্ত্রী পার্টি ১৪ দলের সাথে থেকে আদর্শিক লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
রবিবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় মানিকগঞ্জের লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে গণতন্ত্রী পার্টির উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মামুন এর সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রচার ও দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম, গণতন্ত্রী পার্টির নেতা ইদ্রিস আলী, বলাই চন্দ্র সাহা, জামাল উদ্দিন, মো:আজমত আলী (বিএ অনার্স), সাওার সাইফুল বারী, মো:নুরুল ইসলাম, আলমগীর হোসেন, আলম চুফদার, মোসামৎ খালেদা, জোহরা বেগম, নাসরিন আক্তার, রেহেনা বেগম, রোজিনা আক্তার প্রমুখ।
সভা শেষে মো: আজমত আলী (বিএ অনার্স) কে সভাপতি এড হারুনুর রশিদ কে, বলাই চন্দ্র সাহা, মো: নুরুল ইসলাম, হামাল উদ্দিন কে সহ-সভাপতি মো: আলমগীর হোসেন কে, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আলম চুফদারকে যুগ্ম সাধারন সম্পাদক, মাওলানা সাইফুল বারীকে সম্পাদক, জোহরা বেগমকে মহিলা সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
13/04/2018
১১ ই এপ্রিল বুধবার 'দৈনিক সংবাদ'এ প্রথম পৃষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, ১৪ দলের শরিকদের দাবি নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়।
30/03/2018
গণতন্ত্রী পার্টি হরিনারায়ণ পুর ইউনিয়ন কমিটি গঠন।
সভাপতি অধ্যাপক কার্ত্তিক কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক গোলাম দরবেশ।
গত ২৪ মার্চ ২০১৮ কুষ্টিয়া সদর উপজেলা হরিনারায়ণ পুর গণতন্ত্রী পার্টির হরিনারায়ণ পুর ইউনিয়ন কমিটি গত শনিবার বিকাল ৫ টায় হরিনারায়ণ পুর বাজার পশ্চিমে উইনার কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্টিত হয়। বর্তমান সরকারের অধিনেই নির্বাচনিয় ১৪ দলীয় জোটের শরিক দল গণতন্ত্রী পার্টি কুষ্টিয়া জেলা কমিটির উপস্থিততে হরিনারায়ণ পুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এবং এক অালোচনা সভায় সভাপত্বি করেন, জালাল উদ্দিন, উপস্থিত ছিলেন, কেন্দ্র কমিটির প্রেসিডয়াম সদস্য ও কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ জহুরুল ইসলাম, কেন্দ্র কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সস্পাদক কুষ্টিয়া পাবনা, অঞ্চলের যোদ্ধকালিন ডিপুটি কমান্ডার (ন্যাপ) বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান বাবুল। বক্তব্য রাখেন কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি কুষ্টিয়া প্রতিনিধি ডেইলী সান ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সস্পাদক রেজাউল করিম রেজা, মোজাম্মেল হক, গোলাম দরবেশ, সত্য বিশ্বাস, কাজী মুজিবুল হক পুলক, অাব্দুল মজিদ,অাসিবুল ইসলাম, অাফযারুল ইসলাম, জামাল বিশ্বাস, তপন ককুমার কুন্ডু,বাবু অসিত ককুমার পাল প্রমুখ, ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
24/03/2018
গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির এর পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা কমিটির সবাই কে সংগ্রামী শুভেচ্ছা
23/03/2018
লালাবাজার ইউনিয়ন সম্মেলনের সময়
গণতন্ত্রী পার্টির সমাজের আমূল
পরিবর্তনে অঙ্গীকার
---------------------------------------------------------------
রাজনৈতিক দলমানে শুধু ভোট চিন্তা নয়, রাজনীতি হলো উচ্চতর মনুষ্যত্ব গড়ে তোলার একটি প্লাটফর্ম। রাজনীতি হলো নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে জনগণের স্বার্থে কাজ করা। এই গ্রামে জন্ম নেওয়া এদেশের গরীব দুৎখী, মেহনতি মানুষের নেতা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা পীর হবিবুর রহমানের হাতে গড়া সংগঠন এই গণতন্ত্রী পার্টি। যিনি আজীবন এদেশের গণমানুষের স্বার্থে রাজনীতি করে গেছেন। আজ তার জন্ম ভিটায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি।
তিনি ২৩ মার্চ শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন গণতন্ত্রী পার্টি কর্তৃক আয়োজিত জননেতা পীর হবিবুর রহমানের গ্রাম বাগরখলায় গণতন্ত্রী পার্টির নেতা মোঃ সুরাব মিয়ার সভাপতিত্বে ও দুলাল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ সালের ৩০ আগস্ট ন্যাশনাল আওয়ামী পার্টির বিশেষ সম্মেলনে সাম্য, স্বাধীনতা, গণতন্ত্রের আদর্শে, সাম্রাজ্যবাদ বিরোধীও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, সমতাভিত্তিক, শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে পুনর্ব্যক্ত করে এবং পার্টির নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে পরদিন ৩১ আগস্ট সমমনা দল ও ব্যক্তিবর্গের সমন্বয়ে গণতন্ত্রী পার্টি গঠন করা হয়। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের দলের ভূমিকা অগ্রগণ্য।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন প্রমুখ।
সভায় আজিজুর রহমান মুকিত-কে সভাপতি, এমরান হোসেন-কে সাধারণ সম্পাদক ও মনোহর আলী চৌধুরী-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন গণতন্ত্রী পার্টির কমিটি গঠন করা হয়।
17/03/2018
শেরপুর ০২ নকলা ও নালিতাবাড়ী আসনে গণতন্ত্রী পার্টির প্রার্থী অবনী অনিমেষ ভাই কে সাংসদ হিসাবে দেখতে চাই৷
17/03/2018
গণতন্ত্রী পার্টির জালালপুর
ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে গণতন্ত্রী পার্টি জালালপুর ইউনিয়নের সভাপতি মোঃ কালা মিয়ার সভাপতিত্বে এবং নির্মূল মালাকারের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে আরিফ মিয়া বলেন, আমাদের দল গণতন্ত্রী পার্টি সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব পরিবর্তিত রাজনীতি বিবেচনায় এনে ১৯৯০ সালের ৩১ আগস্ট জাতীয় সম্মেলনের মাধ্যমে সমমনা ব্যক্তি ও দলের সমন্বয়ে গণতন্ত্রী পার্টি গঠন করা হয়। এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আন্দোলন, তেল, গ্যাসের মূল্যবৃদ্ধি আন্দোলনে গণতন্ত্রী পার্টির ভূমিকা অগ্রগণ্য। মুক্তিযুদ্ধের চেতনায় সমাজের আমূল পরিবর্তনের লক্ষ্যে এ পার্টি কাজ করে যাচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, মোঃ আমির আলী, সফি মিয়া, মোঃ শানুর আলী প্রমুখ।
সভা শেষে মোঃ সফিকুর রহমানকে সভাপতি, মোঃ জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির কমিটি গঠন করা হয়।