20/02/2026
২০ ফেব্রুয়ারি ২০২৬ সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA) এর দ্বিতীয় ত্রৈ-বার্ষিক (ষষ্ঠ বার্ষিক) সাধারণ সভা, গভর্নিং বডির সভাপতি শেখ মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে ফার্মগেইটস্থ কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ সভার নিয়মিত কার্যক্রম ছাড়াও সোসাইটির আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য গভর্নিং বডির ২১ জন সদস্য নির্বাচিত হন। এদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে গভর্নিং বডির সভাপতি পদে মো. কামরুল আহসান খান (১৯৮০), সহ-সভাপতি পদে ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদল ইসলাম মুরাদ (১৯৮৭) এবং নির্বাহী পরিচালক পদে কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন (১৯৮৮)নির্বাচিত হন।
নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন: মো. তাহেরুল কবীর, মো. খায়রুল বাশার, মো. মাসুদুর রহমান, ডা. সত্যজিৎ দত্ত, মো. মজিবর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, এস এম নজরুল আমীন, নাসরিন ফেরদৌস মিলকী, মো. হাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ নূরুল্লাহ, এস এম সাইফুল্লাহ মাসুদ, মুসা-আল-আমীন, ডা. ওয়ালিউর রহমান, মো. সেলিম আহমেদ, আব্দুল্লাহ আল মোমেন (লিমন), মো. জাকির হোসেন, মো. কাওসার সিকদার, এবং মো. নজরুল ইসলাম (শাহীন)।
১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী মেজর (অব.) দেলোয়ারা বেগমের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন কার্য পরিচালনা করেন।
17/02/2026
সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA)-এর ২০২৬ সালের গভর্নিং বডির নির্বাচন উপলক্ষে গঠনতন্ত্র অনুসারে গভর্নিং বডির ২১টি পরিচালক পদের বিপরীতে ২১টি মনোনয়ন পত্র সংগৃহীত হয় এবং জমাও হয় ২১টি। ১৬ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করায় আজ ১৭ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে গভর্নিং বডির ২১টি পরিচালকের পদে ২১ জন বৈধ প্রার্থী থাকায়, সোসাইটির গঠনতন্ত্রের ৫.২.২ (ডি) ধারা মোতাবেক সরাসরি নির্বাচনের প্রয়োজন নেই বিধায়, তালিকায় বর্ণিত ২১জনকে আগামী ৩ (তিন) বছরের (২০২৬-২০২৮) জন্য সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA)-এর গভর্নিং বডির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে গণ্য হবেন; যার আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হবে সোসাইটির ত্রৈ-বার্ষিক সাধারণ সভায়।
একই ধারা মতে নির্বাচিত পরিচালকদের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে আলোচানার / সমঝোতার মাধ্যমে অথবা প্রয়োজনে গোপন ব্যালটে পরিচালকদের মধ্য থেকে সোসাইটির সভাপতি, সহ-সভাপতি ও নির্বাহী পরিচালক নির্বাচিত হবেন আগামী ২০ ফেব্রুয়ারি সোসাইটির ত্রৈ-বার্ষিক সাধারণ সভায়।
15/02/2026
সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA)-এর ২০২৬ সালের গভর্নিং বডির নির্বাচন উপলক্ষে পরিচালক পদে নির্বাচনের জন্য জমাকৃত নমিনেশন পেপার বাছাই করে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। এ বিষয়ে কারো কোন আপিত্ত থাকলে এবং কোন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫/০০ টা থেকে রাত ১০.০০ টার মধ্যে নির্বাচন কমিশনে স্বশরীরে উপস্থিত হয়ে আপত্তি প্রদান বা প্রার্থীতা প্রত্যাহার করতে হবে।
08/02/2026
সোসাইটির ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA) এর গভির্নিং বডির নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন হতে ০৭ জন সদস্যের পক্ষে নমিনেশন পেপার সংগ্রহ করলেন সোসাইটির সাধারন সদস্য Jakir Hossain (ব্যাচ ২০০২)।
08/02/2026
সোসাইটির ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA) এর গভির্নিং বডির নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন এর সদস্য সচিব জনাব নুরুল্লাহ মাসুম এর নিকট হতে ১ম নমিনেশন পেপার সংগ্রহ করলেন সোসাইটির সাধারন সদস্য Jakir Hossain (ব্যাচ ২০০২)।
06/02/2026
SSC 1978 ব্যাচের ছাত্র জনাব মো. হামিদুল্লাহ (শহিদুল্লাহ) গত রাত ১২:৩০ মিনিটে ডায়াবেটিক রোগ জনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি র'জিউন। আল্লাহ তা'আলা তাঁকে জান্নাত নসীব করুন। তিনি পরিবারসহ পটুয়াখালির কলাপাড়ায় বসবাস করতেন।
02/02/2026
সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA) এর ২০২৬ সালের গভর্নিং বডির নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হল। গভনিং বডির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন পেপার সংগ্রহের তারিখ ৮ ও ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত এবং নমিনেশন জমা দেয়ার শেষ সময় ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। – সদস্য সচিব, নির্বাচন কমিশন।
26/01/2026
সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA) এর ২০২৬ সালের গভর্নিং বডির নির্বাচন উপলক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হল। এ বিষয়ে কারো কোন আপত্তি থাকলে, তা আগামী ২৯ জানুয়ারী, ২০২৬ বিকেল ৫টার মধ্যে লিখিত ভাবে নির্বাচন কমিশন বরাবর জমা দেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
24/01/2026
সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাই (SSSA)-এর দ্বিতীয় ত্রৈবার্ষিক সাধারণ সভা (ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা) ও গভর্নিং বডির নির্বাচন আগামী ২০ ফেব্রুয়ারি। নির্বাচনে ভোটার হওয়ার জন্য সাধারণ সদস্যদের চাঁদা পরিশোধের শেষ সময় ২৫ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী সদস্যদের পরিচালক (সদস্য) মো. খায়রুল বাশার (০১৭২২৫৫৭৪২১)-এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে। - নির্বাহী পরিচালক।
02/01/2026
আমাদের সহপাঠি (১৯৮২ ব্যাচের) মো. আবুল কালাম আজাদ (মোহম্মদ আজাদ)গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি র'জিউন। আল্লাহ তা'আলা মোহাম্মদ আজাদকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
31/12/2025
ইংরেজি নববর্ষ উপলক্ষে সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা!
শুভ নববর্ষ ২০২৬!