World Cancer Society Bangladesh

Call Directions Website Contact the organization

World Cancer Society Bangladesh Its a Non-profit health support center (Specially Cancer).Anyone can share their health related speech.
Our hope conscious about Cancer.

🎉 অভিনন্দন ও শুভকামনা! 🎉​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় সৈয়দ হুমায়ুন কবীর স্যার বিশ্বখ্যাত Project ...
26/07/2026

🎉 অভিনন্দন ও শুভকামনা! 🎉
​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় সৈয়দ হুমায়ুন কবীর স্যার বিশ্বখ্যাত Project Management Institute (PMI) থেকে মর্যাদাপূর্ণ Project Management Professional (PMP)® সার্টিফিকেশন সফলভাবে অর্জন করেছেন! 🎓👏
​স্যারের এই অনন্য অর্জন তাঁর পেশাগত দক্ষতা, কঠোর পরিশ্রম এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রতি নিষ্ঠারই এক অনন্য স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, তাঁর এই আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতেও আমাদের প্রাতিষ্ঠানিক সাফল্য এবং নতুন নতুন মাইলফলক অর্জনে বড় ভূমিকা রাখবে।
​স্যারের এই অসাধারণ সাফল্য আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার।
​স্যারের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি! 💐✨
​

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখন থেকে সঠিক ও সমন্বিত আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হলে আগামী ২ মাসের মধ্যে ডেঙ্গুতে আক্রান্...
11/07/2026

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখন থেকে সঠিক ও সমন্বিত আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হলে আগামী ২ মাসের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

...

❤️ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে সবসময় 'ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ' ❤️ক্যান্সার নামক মরণব্যাধির বিরুদ্ধে লড়াই...
11/07/2026

❤️ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে সবসময় 'ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ' ❤️

ক্যান্সার নামক মরণব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে অসহায় মানুষের সবচেয়ে বড় ভরসার নাম ‘ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’। সচেতনতা সৃষ্টির পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় হাত বাড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য।
সেই লক্ষ্যকে বুকে নিয়ে, গতকাল এক ক্যান্সার আক্রান্ত ছেলের জীবনের আলো টিকিয়ে রাখতে, তার ৫টি কেমোথেরাপির জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই মানবিক উপহারটি শিশুটির হাতে তুলে দেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় পথপ্রদর্শক, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ডক্টর সৈয়দ হুমায়ুন কবীর স্যার।
স্যারের এই মহানুভবতা এবং সংগঠনের এই উদ্যোগ আমাদের সমাজকে আরও সুন্দর করার অনুপ্রেরণা যোগায়। আসুন, আমরাও আমাদের সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়াই।

30/06/2026

আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ । একই সাথে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যেন সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ব্যবস্থা নেন। ভেজাল খাদ্য একটি জাতিকে তিলে তিলে শেষ করে দেয়। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সাধারণ মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি করে যাচ্ছে কীভাবে ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে সুস্থ শরীরে বেঁচে থাকা যায় ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায় । সুস্থ থাকতে হলে অ্যাওয়ারনেসের বিকল্প নাই । ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ মেইন স্লোগান "Physical exercise and organic food can prevent all disease". আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দূর দর্শী চিন্তা চেতনা থেকে সংসদে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। আমরা এরকমই একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম যিনি আমাদের নতুন প্রজন্মকে দূরদর্শী চিন্তাও চেতনা দিয়ে একটি সঠিক জীবন ব্যবস্থার মাধ্যমে একটি সুন্দর জাতি ও একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারবে । স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী পরম করুণাময় আল্লাহর তালাহ আপনার সহায় হোন।
#𝗙𝗼𝗼𝗱𝗛𝗮𝗯𝗶𝘁𝘀 #নিরাপদ

26/06/2026

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ মানুষের পাশে সব সময় থেকেছে এবং থাকবে এরই ধারাবাহিকতায় গতকাল একজন অটিজম মহিলাকে হুইল চেয়ার এবং তার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে এগুলো প্রদান করেন আমাদের সবার প্রিয় মানবিক মানুষ ডক্টর সৈয়দ হুমায়ুন কবীর স্যার।

জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবির স্যারের নতুন গ্রন্থ ‘জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য’ বইয়...
14/06/2026

জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবির স্যারের নতুন গ্রন্থ ‘জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য’ বইয়ের মোড়ক উন্মোচন এর সংবাদ প্রকাশ হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা-তে।

জলবায়ু পরিবর্তনের ফলে মানবস্বাস্থ্যের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি, পরিবেশগত চ্যালেঞ্জ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়গুলো নিয়ে রচিত এই সময়োপযোগী গ্রন্থটি গবেষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক এবং সচেতন পাঠকদের কাছে সমাদৃত হবে।

জলবায়ু ও স্বাস্থ্য সম্পর্কিত সমসাময়িক বাস্তবতা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বইটি জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা ও দুই বিশিষ্টজনের নতুন দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন এব.....

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে প্রকাশিত হয়েছে জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কব...
14/06/2026

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে প্রকাশিত হয়েছে জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবির স্যারের নতুন গ্রন্থ ‘জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য’ নিয়ে সংবাদ।

জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব, জনস্বাস্থ্যের ঝুঁকি এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে করণীয় বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে বইটিতে। সময়োপযোগী এই প্রকাশনা জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।





#মোড়ক_উন্মোচন #জলবায়ু_পরিবর্তন #নতুন_বই #মানব_স্বাস্থ্য #বইপ্রকাশ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা, দুটি বইয়ের মোড়ক উন্মোচন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠি.....

14/06/2026

ড. সৈয়দ হুমায়ুন কবির স্যারের 'জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য' শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

#জলবায়ু_পরিবর্তন #মানব_স্বাস্থ্য #বইপ্রকাশ #মোড়ক_উন্মোচন #নতুন_বই #মানব_স্বাস্থ্য #নতুন_বই #জলবায়ু_পরিবর্তন #মোড়ক_উন্মোচন

13/06/2026

ড. সৈয়দ হুমায়ুন কবির স্যারের 'জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য' শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

#জলবায়ু_পরিবর্তন #মানব_স্বাস্থ্য #বইপ্রকাশ #মোড়ক_উন্মোচন #নতুন_বই #ঢাকা_বিশ্ববিদ্যালয়ী

জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবির স্যার...
13/06/2026

জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবির স্যারের নতুন বই ‘জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। একই সময়ে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার রচিত 'সংস্কৃত গদ্যকাব্য শ্রীবরের কথ্যকৌতুক বিবরণ ও বিশ্লেষণ' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা, দুই বিশিষ্টজনের নতুন দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ....

Address

222, Central Bashaboo, Sabujbagh
Dhaka
1214

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 22:00

Telephone

01711228555

Alerts

Be the first to know and let us send you an email when World Cancer Society Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to World Cancer Society Bangladesh:

Shortcuts

Share

Category