গল্পগুলো ইসলামের- With Ayan

গল্পগুলো ইসলামের- With Ayan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গল্পগুলো ইসলামের- With Ayan, Library, Dhaka.

18/03/2024

🌺❤💟 #হুজুরের_বউ_হবো💟❤🌺

🌺🌺🌺 #পর্ব__০২🌺🌺🌺

✍ েশা_বিনতে_রাজিয়া

প্রিন্সিপালঃ তুমি কি জানো টেস্ট পরিক্ষা না দিলে ফাইনাল পরিক্ষা দিতে পারবেনা...

নুজাইফাঃ স্যার মাফ করবেন! দুনিয়ার পরিক্ষা দিয়ে কি করব যদি আখেরাতের পরিক্ষায় ফেইল হয়ে যাই?

প্রিন্সিপালঃ আখেরাতের চিন্তা তো পরেও করতে পারবে। আগে তো ক্যারিয়ার গড়ে তুলো।

নুজাইফাঃ স্যার একটা বরফের খন্ড হাতে তুলে রাখলে তার ২মিনিট অথবা পাচঁ মিনিটের গ্যারান্টি আছে কিন্তু আমার নিঃশ্বাষের তো সেই গ্যারান্টিও নেই।
আমি যে এখান থেকে বাড়িতে পৌছতে পারব তার গ্যারান্টি দিতে পারবেন?

প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, হ্যা তা পারব না কিন্তু তুমি সিয়ামের সাথে মিসবিহেব কেনো করেছো?

নুজাইফাঃ স্যার আমি ওনার সাথে মিসবিহেব করি নাই, ওনি আমার মুখ দেখতে চেয়েছে আমি ওনাকে বলেছি মেডামকে ডাকতে! মেডামের সামনে আমি মুখ খোলতাম.

প্রিন্সিপালঃ তুমি এখন যেতে পারো আর হ্যা পরিক্ষা দিবা কোন প্রবলেম হলে আমি দেখব।
নুজাইফাঃ শুকরিয়া স্যার। সালাম দিয়ে নুজাইফা চলে গেলো।

সিয়ামঃ স্যার আপনি ওকে পরিক্ষা দিতে বললেন?
প্রিন্সিপালঃ হ্যা বললাম কারণ ও যা বলেছে সবি যুক্তি সঙ্গত কথা বলেছে। তুমি এখন যাও তোমার সাথে এ ব্যাপারে আর কোন কথা বলতে চাই না।

সিয়ামের মনে রাগ আর জেদ দুটোই চেপে বসলো আরো জোরালো ভাবে।

নুজাইফা পরিক্ষার হলে গেলো...
তার সিট পড়েছে অবন্তিকার পাশে।
নুজাইফা অবন্তিকার পাশে বসতেই অবন্তিকা লাফিয়ে উঠে বলল, এই কালো ভূত তুমি আমার পাশে বসবেনা। আনকালচার ক্ষেত

নুজাইফা কোমল কন্ঠে বললঃ আমার কোন দোষ নেই বোন, স্যার রা যেভাবে সিট ফেলেছে আমি সেভাবেই বসেছি।

অবন্তিকাঃ যেভাবেই সিট ফেলুক তুমি আমার পাশে বসবেনা।

নুজাইফাঃ তাহলে আমি কোথায় বসব?
অবন্তিকাঃ জানি না কোথায় বসবে বাট এখান থেকে সরে বসো। অবন্তিকা আর নুজাইফার কথাগুলি পাশের সিটের নিঝুম শোনছিলো।

নিঝুম নুজাইফা কে ডাক দিলো তার পাশে বসার জন্য।
নুজাইফা নিঝুমের পাশে বসল নিঝুমকে ভালো করে দেখলো, বেশ সুন্দর গড়নের একটা মেয়ে, অন্যসকল মেয়েদের মতো অতোটা মড্রার্ণ ও না আবার অতোটা ব্যাকডেটেড ও না। হিজাব পড়েছে কিন্তু অত্যাধুনিক ভাবে।
নিঝুমঃ কি দেখছো??

নুজাইফাঃ না কিছুনা।
নিঝুমঃ সিট পরিবর্তনের জন্য প্রিন্সিপাল এমনকি অন্য কোন স্যার মেডামরাও তোমাকে কিছু বলবেনা।

নুজাইফাঃ কেনো :O
নিঝুমঃ কারণ অবন্তিকা হচ্ছে প্রিন্সপালের মেয়ে, তাই অবন্তিকা ভার্সিটি অন্যরকম একটা পাওয়ার দেখিয়ে চলে। আর ওকে কেউ কিছু বলেও না, কেউ কিছু বললে তার খবর আছে।

নুছাইফাঃ হুম বোঝলাম। কিন্তু বোন তোমার নাম কি?

নিঝুমঃ RaHima NisHat NizUm...তোমার নাম কি??

নুজাইফাঃ মাশা'আল্লাহ খুব সুন্দর নাম...আমার নাম হচ্ছে নুজাইফা জান্নাত।

নিঝুমঃ একটা কথা জিজ্ঞেস করি?
নুজাইফাঃ হ্যা বলো।

নিঝুমঃ এইযে তুমি কালো একটা বোরখা আর চার থেকে পাচঁ লেয়ারের হিজাব পড়ে, নিকাব নামিয়ে চোখে সানগ্লাস পড়েছো তাও কালচে গ্লাসের চশমা, আবার হাতে মোজা পায়ে মোজা, তোমার কি গরম লাগেনা?

নুজাইফাঃ সত্যি কথা বলবো? আমার এতে একটুও গরম লাগেনা, এসব পড়লে কেমন জানি মনে প্রশান্তি অনুভব করি। বেপর্দা ভাবে চললে তার শাস্তি জাহান্নাম! এখন যদি এই টুকু গরম সহ্য না করে বেপর্দা ভাবে ঘুরাফেরা করি তাহলে জাহান্নামের আগুনের উত্তাপ কি করে সহ্য করব? তুমি কি জানো নামায, রোজার মত মেয়েদের জন্য পর্দাও ফরজ ইবাদত!
পর্দা হলো ফরজে আইন অর্থ্যাৎ
""এটা আল্লাহর হুকুম এবং আবশ্যক""।
আল্লাহর এই আইন যদি না মানি তাহলে জাহান্নামের গর্জন রত কালো ভয়ানক আগুনে দগ্ধ হতে হবে লাখ কোটি বৎসর। জাহান্নাম এতো ভয়ংকর যে ৭০ হাজার ফেরেস্তা ৭০হাজার লোহার শিকল দিয়েও বেধে রাখতে পারছেনা।

নিঝুমঃ হুম বাট আমিওতো স্কার্ফকে হিজাবের করে মতো পড়ি যথেষ্ঠ শালীন ভাবেই থাকি শুধু মুখ ঢাকি না, তাতে কি আমার পর্দা হয় না?
শোন নুজাইফা মনের পর্দাই বড় পর্দা তাছাড়া তোমাকে তো কেউ দেখতেই পারেনা এসব আবরনের জন্য! সবাই ভাবে তুমি কালো ভুতের মতো।

নুজাইফাঃ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।

নিঝুমঃ হোয়াট? সবাই তোমাকে কালো ভূত বলে এতে তোমার খারাপ লাগেনা?

নুজাইফাঃ না একদম খারাপ লাগে না, কারণ তারা আমার শরীরের একটু অংশ দেখতে পারে না বলেই কালো ভূত বলে তার মানে আমার পর্দা নিখুত।

নিঝুমঃ তুমি কি পাগল?

নুজাইফাঃ অবশ্যই না। শোন নিঝুম
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন-

"হে ঈমানদার নারীগন! তোমরা বাড়ির ভেতরেই থাকো এবং বাড়ির বাহির হইওনা। যেভাবে জাহেলিয়া যুগের নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করত।"
[সূরা, আহযাব-৪৩]

আবার অনত্র আয়াতে বলেছেন-
"যদি তোমরা প্রয়োজনে বাড়ির বাহির হও তাহলে তোমাদের উপর একটা লম্বা চাদর টেনে নাও এবং নিজেকে আবৃত করে বের হও।"
[সুরা আহযাব-৬০]

রাসুল স. বলেছেন,
"নারী যখন বালেগা (ঋতুবর্তী) হয়ে যায় তখন তার সতর দেখা এবং দেখানো জায়েজ নয়,তার জন্য পর্দা ফরজ"।[মুসলীম]

"যারা সতর দেখায় এবং দেখে তাদের উপর আল্লাহর লা'নত" [বাইহাকী]

আর তাছাড়া মুখ থেকেই তো পাপের সূচনা।যে নারী বোরখা পড়ে মুখ খোলা রাখল, সে যেনো জানালা বন্ধ করে দরজা খোলা রাখল।

নিঝুমঃ....

আচ্ছা এ ব্যাপারে পড়ে আলোচনা করব।
স্যার আসতেছে পরিক্ষা শুরু হবে এখন।
স্যার আসলো পরিক্ষা শুরু হলো এবং পরিক্ষা চলছে।
নুজাইফা ভালোই লিখতেছে, লিখার পর দেখলো অবন্তিকা কলম কামড়াচ্ছে হয়তো ও লিখতে পারছেনা। যেহেতু নুজাইফার লেখা শেষ তাই ও অবন্তিকা কে হেল্প করার উদ্দেশ্যে ওকে ডাকল।
অবন্তিকা বিরক্ত বোধ করে নুজাইফার ডাকে সাড়া দিলো না। নুজাইফা ভাবলো ও হয়তো শোনেনি তাই আবার ডাক দিলো। এবার অবন্তিকা রেগে গেলো তারপর বলল,
এই কালো ভূত আমাকে ডাকছিস কেনো?

নুজাইফাঃ ইয়ে মানে তুমিতো না লিখে বসে আছো আর আমারতো লেখা শেষ তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করি।

অবন্তিকাঃ তোর কাছ থেকে আমি সাহায্য নেবো? এই অবন্তিকাকে হেল্প করতে চাস?
তোকে দেখে তো মনে হয় পরিক্ষার প ও জানিস না।
নুজাইফা চুপ করে গেলো।

নিঝুম বললঃ ও তোমাকে তখন এতো অপমান করল।তারপরেও তুমি তাকে নিলর্জ্জের মতো হেল্প করতে গেলে কেনো?

নুজাইফাঃ ও পারছিলো নাতো তাই।

নিঝুমঃ দেখো নম্র হওয়া ভালো বাট অতি নম্রতা কস্টের কারণ।

নুজাইফাঃ এটা ঠিক বললেনা কারণ আজ নাহোক কাল আল্লাহ ওকে সঠিক বোঝ নিশ্চই দেবে।

নিঝুমঃ থাক আর বলা লাগবে চলো যাওয়া যাক।
নুজাইফাঃ হুম।

পরিক্ষা শেষে নিঝুম আর নুজাইফা আর বাড়ির পথে পা বাড়ালো ঠিক তখনি...

🏃🏃🏃চলবে🏃🏃🏃

( পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। এই গল্পের প্রতিটি পর্বে রয়েছে শিক্ষনীয় বিষয়। যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ)

© Collected

16/03/2024

🌺❤💟 #হুজুরের_বউ_হবো💟❤🌺

🌺🌺🌺 #পর্ব__০১🌺🌺🌺

েখিকাঃ_রাহিমা_নিশাত_নিঝুম

সিয়াম জানিস আজ কলেজে একটা নতুন মেয়ে এসেছে জানিস..
---এই তোকে না বলছি আমাকে সিয়াম বলে ডাকবি না (সিয়াম)
---স্যরি দোস্ত!আর তোকে সিয়াম বলে ডাকব না (রনি)
----হুম এবার বল (সিয়াম)
---হুম মেয়েটা কেমন জানিস?

---খুব সুন্দরী নিশ্চয় (সিয়াম)
---আমি কি দেখেছি নাকী (রনি)
---তাহলে যে বললি (সিয়াম)
---আরে মামা মেয়েটা তো আপাদ মস্তক ঢেকে এসেছিলো (রনি)
---বলিস কি?এতো জনপ্রিয় একটা পাবলিক ভার্সিটিতে পর্দা (সিয়াম)
---হুম সেটাই তো আশ্চর্যের বিষয় (রনি)
---মেয়েটাকে তো দেখতেই হয়, চল মামা দেখে আসি (সিয়াম)

হ্যালো কালো বোরখা (শিষ বাজিয়ে নবাগতা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল সিয়াম)
মেয়েটা দেখেও না দেখার ভান করে চলে গেলো।
সিয়াম আর রনি মেয়েটার বিহেবে হা করে রইল।
আজ পর্যন্ত কেউ সিয়ামের সাথে এমন বিহেব করেনি, সিয়ামের মত হ্যান্ডসাম ছেলের পিছনে মেয়েরা আঠার মত লেগে থাকে আর মেয়েটা এমন করল???
খুব রাগ হলো সিয়ামের

রনিকে বলল: মামা মেয়েটার খুব দেমাগ, একে বোঝাতেই হবে আমি সিয়াম কি জিনিস।
সিয়ামদের পাশ দিয়ে ফ্রাস্ট ইয়ারের নিহা যাচ্ছিলো
তাকে ডাক দিলো

সিয়াম: নিহা এই নতুন মেয়েটার সম্পর্কে কিছু জানো?

নিহা: মেয়েটা খুবই অদ্ভুদ, প্রয়োজন ছাড়া কারো সাথেই কথা বলে না।

সিয়াম: মেয়েটা দেখতে কেমন রে?

নিহা: কালো ভুত মনে হয়, তাইতো কারো সামনেই মুখ বের করেনা।

সিয়াম: তোমাদের সামনেও মুখ খোলেনা?

নিহা: না ভাইয়া

সিয়াম: হুম তুমি যেতে পারো। রনি শোন

রনি: হুম বল.....

সিয়াম: সারা ভার্সিটিতে জানিয়ে দে সামনের টেস্ট exam টাইমে সবাই যেনো মুখ বের করে পরিক্ষার হলে প্রবেশ করে।
রনি: ওকে দোস্ত বলে চলে গেলো।

সিয়াম আনমনে বলে উঠল, এবার দেখবো তুমি আপাদ মস্তক ডেকে আসো কি করে?????

পরিক্ষা চলতেছে,,,
সবাই যে যার আসনে বসে আছে রনি আর সিয়াম হলে ডুকল, যেহেতু তারা কলেজের বড় ভাই তার উপর রাজনীতি ও করে,,,, তাই তাদের এসব পাওয়ার আছে।
একে একে সবার দিকেই তাকালো,,, হ্যা সবাই ঠিক আছে কিন্তু একি সেই মেয়েটা একি রকম ভাবে এসেছে
সিয়ামের কথা অমান্য করল, সিয়ামের রাগ দ্বিগুন বেরে গেলো রেগে গিয়ে মেয়েটির কাছে গেলো বলল:

---এই মেয়ে তোমার নাম কি
মেয়েটি কর্কশ কন্ঠে বলল: নুজাইফা জান্নাত।

সিয়াম: তুমি কি আমাদের এনাউসমেন্ট শোনো নি

নুজাইফা: শোনেছি

সিয়াম: তাহলে মুখ খোল তারপর পরিক্ষা দাও।

নুজাইফা: মেম কে ডাকুন মুখ খোলব।

সিয়াম: তুমি পরিক্ষা দিতে পারবেনা একথা শোনে নুজাইফা চলে গেল।

সিয়াম বলল: তুমি কি জানো টেস্ট পরি ক্ষা না দিলে তুমি ফাইনাল পরিক্ষায় বসতে পারবেনা।

নুজাইফা: আমার আল্লাহর আইনের থেকে পরিক্ষা বড় না। এই বলে নুজাইফা হল থেকে বের হয়ে গেলো।

সিয়াম প্রিন্সিপালের কাছে বিচার দিলো নুজাইফা বেয়াদবি করেছে তার সাথে
যথারিতি নুজাইফাকে অফিস কক্ষে ডাকল প্রিন্সিপাল

-নুজাইফা তুমি জানো তুমি কি করেছো???? (প্রিন্সিপাল)
নুজাইফা: জ্বি সার আমি আমার আল্লাহর কোরআনের কথা মেনেছি, যাদের সাথে বিবাহ হালাল কাদের সামনে পর্দা করেছি।

প্রিন্সিপাল: তুমি যে পরিক্ষা দিকে পারবেনা এটা জানো তো?

🏃🏃🏃চলবে🏃🏃🏃

( এটা একটি ইসলামিক শিক্ষনীয় গল্প। । এই গল্পটির মাধ্যমে ইসলামিক অনেক তথ্য আমরা জানতে পারবো। সাথে থাকুন প্রতিটি পর্ব আমি পোস্ট করব ইনশাল্লাহ ৷)

(যারা গল্প পড়েন তারা একটু রেসপন্স করবেন।
কারণ পেজে রিচ নেই বললেই চলে।)

© (Collected) ✓

16/03/2024

ইনশাআল্লাহ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka