Ansar-VDP Unnayan Bank
Ansar-VDP Unnayan Bank, a Government owned Specialized Bank, was established in 1995
Ansar-VDP Unnayan Bank- a Government owned Specialized Bank was established in 1995 as per Law no. 21 promulgated in the parliament of Bangladesh with a view to ameliorating economic condition of Ansar & VDP members. Around 6 million Ansar-VDP members are the direct beneficiaries of the Bank.
01/06/2026
মাননীয় প্রধানমন্ত্রীর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রদর্শনী বোর্ড পরিদর্শন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রদর্শনী বোর্ড পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মীর মোফাজ্জল হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ভিডিপি সদস্যদের কল্যাণ, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ডের সার-সংক্ষেপ সম্বলিত এক নজরে তথ্যচিত্র বইটি তুলে দেয়া হয়।
এছাড়াও প্রবাসে কর্মসংস্থান সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ‘সঞ্জীবন’ প্রকল্পসহ দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণে ব্যাংকের বাস্তবায়নাধীন বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।
৬০ লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্যের স্বপ্ন, সম্ভাবনা ও সমৃদ্ধির বিশ্বস্ত সহযাত্রী হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি আত্মনির্ভরশীল, সবুজ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
&VDP
🕋 ঈদ মোবারক! 🌙
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল আজহার এই মহিমান্বিত ও আনন্দময় ক্ষণে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, অংশীজন, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সবসময় আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঈদ আপনার ও আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।
ত্যাগের আনন্দে উদ্ভাসিত হোক প্রতিটি জীবন।
ব্যবস্থাপনা পরিচালক
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
25/05/2026
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঞ্জীবন প্রকল্প নিয়ে বিশেষ নাটিকা- নীরব রুপান্তরের জয়।
দেখতে চোখ রাখুন -আজ সন্ধ্যা- ৫: ৫২ মিনিটে দেশ টিভিতে
সন্ধ্যা- ৬: ১০ মিনিটে চ্যানেল নাইনে এবং সন্ধ্যা ৬: ৫০ মিনিটে জি-টিভির পর্দায়।
25/05/2026
🇧🇩দেশের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে, বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের দারিদ্র বিমোচন, আত্মকর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার মহান ব্রত নিয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া🇧🇩
News and Photo: The Bangladesh Observer, 11 January 1996
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
Bangladesh Ansar and VDP
Ansar-VDP Unnayan Bank
25/05/2026
ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় এবং ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন মহোদয়ের অদম্য নেতৃত্বে অনন্য অগ্রযাত্রায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।
🇧🇩দেশের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে, দারিদ্র বিমোচন, গ্রীন এনার্জি ব্যবহার বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সৃজনশীল অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।🇧🇩
🌇সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে দেশে প্রায় ১ লক্ষ ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।🌅
25/05/2026
বাংলাদেশের জনগণের পরম প্রিয়জন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে তাঁর চির-অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁকে স্মরণ করছি অনিঃশেষ কৃতজ্ঞতার সঙ্গে। কামনা করি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত।
আমাদের জাতীয় ইতিহাসের অবিস্মরণীয় নাম কাজী নজরুল ইসলাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তাঁর আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। দিকনির্দেশক বাতিঘরের মতো। মুমূর্ষু জাতিকে জাগিয়ে দিয়ে সামগ্রিকভাবে সচেতন করার জন্য, স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে সর্বপ্লাবী প্রতিভার তখন দরকার হয়ে পড়েছিল, জাতীয় কবি ছিলেন সেই প্রার্থিত ও বহু কাঙ্ক্ষিত প্রতিভা।
কাজী নজরুল ইসলামের পুরো জীবনটাই যেন ছিল এক যুদ্ধ ঘোষণা। একটা অনন্যসাধারণ বিদ্রোহ। এই বিদ্রোহ ঔপনিবেশিক শাসন, পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে; তথা সকল অন্যায়, অবিচার ও অসুন্দরের বিরুদ্ধে।
মানুষ, মানবতা, স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ ও নারীমুক্তির জন্য তাঁর চেয়ে বেশি শিল্পসফল শব্দ আর কেউ রচনা করেননি। তিনিই আমাদের প্রথম কবি, সাংবাদিক, রাজনীতিক যিনি ঔপনিবেশিক পরাধীনতার বিরুদ্ধে উপমহাদেশের পূর্ণ স্বাধীনতা দাবি করেন। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র- নির্বিশেষে মানুষের প্রতি তাঁর যে দরদ ও দীপ্ত অঙ্গীকার তা তুলনাহীন।
মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তাঁর রচনার মধ্যে মহিমাময় সৌন্দর্যে প্রাণবন্ত হয়ে উঠেছে। তাঁর সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য আছে সকল কালের সকল মানুষের। অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তিনি আমাদের প্রধান পাথেয়। তাঁর প্রাসঙ্গিকতা ও প্রয়োজন কখনো ফুরানোর নয়।
আমাদের মুক্তিযুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানে তাঁর কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনই আমাদের সকল আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। বাংলা কাব্য-সংগীতে তাঁর আবির্ভাব ছিল ধূমকেতুর মতো বিস্ময়ময় ও অভূতপূর্ব। মাত্র দুই দশকের সাধনা দিয়ে তিনি জাতিকে করে গেছেন আত্মপ্রত্যয়মণ্ডিত। নির্মাণ করে দিয়ে গেছেন জাতীয় সাহিত্য-সংস্কৃতির পাটাতন। সত্যিকার অর্থেই তিনি জাতীয় রেনেসাঁর নিশানবরদার। আবার তিনি বাংলাদেশের জাতীয় কবি হয়েও সারা পৃথিবীর নিঃস্ব, রিক্ত মজলুম মানুষের আত্মার আত্মীয়।
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি বিশ্ব কবিসভারও গুরুত্বপূর্ণ নায়ক। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি, আমাদের জাতীয় চেতনার প্রতীক। আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ। জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র ও বিভেদের গ্লানি মুছে ফেলে সবার আগে বাংলাদেশকে ধারণ করে, আমাদের স্বাধীনতাকে অর্থবহ করে, সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক মাতৃভূমির জন্য নিজেদের নিবেদিত করাই হোক আমাদের প্রত্যয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Ansar-VDP Unnayan Bank, Head Office 14, Outer Circular Road, Rajarbagh
Dhaka
1217
Opening Hours
| Monday | 10:00 - 18:00 |
| Tuesday | 10:00 - 18:00 |
| Wednesday | 10:00 - 18:00 |
| Thursday | 10:00 - 18:00 |
| Sunday | 10:00 - 18:00 |
