09/04/2026
সৌদী প্রবাসির একটি নিখোঁজ সংবাদ :-
বারুয়াখালী ইউনিয়নের বারুয়াখালী গ্রামের সৌদি আরব বসবাসরত রিয়াদের একজন ব্যবসায়ী।
গত ৪-৪-২০২৬ ইংরেজি রোজ শনিবার
সৌদি আরব আজিজিয়া সবজি মার্কেট থেকে দুপুর ১ টার সময় রাজীব খান নিখোঁজ হয়ে যায়। তারপর পরিবারের লোকজন এবং কফিলসহ খোঁজাখুঁজি করার পরও এখনও তার সন্ধান পাওয়া যায়নি, তার পরিবারবর্গ খুবই শঙ্কিত এবং চিন্তিত যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান দিতে পারেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো।
09/04/2026
সবচে আগে ধর্ম...!!!
ফকিরের (ভিক্ষুক নয়) নাম শের আলী, বাড়ি কুসুমদিয়া। তিনি আমাদের বাড়ি আসতেন-থাকতেন। মা তার জন্য সেহেরী রাঁধত। ফকির পরদিন রোজা রাখতেন। তিনি বেশ শোলোক সন্ধান করতেন।
একদিন ফকির সাহেব আমাকে বলল, বেটা, তোমাকে যদি জঙ্গলে ছাইড়া দেওয়া হয় এবং সে জঙ্গলে বাঘ-ভালুকের মধ্যে কিছু্দিন থাকার পরে যদি কিছু মানুষের সন্ধান পাও--তাইলে তুমি কি করবা?
--বললাম, মানুষগুলোর কাছে দৌড়ে যাব।
তিনি শুধালেন, তুমি কি তাগো কাছে যাওয়ার আগে জানতে চাইবা সে আমেরিকান, না আফ্রিকান? পাকিস্তানী কি ইন্ডিয়ান? হিন্দু না খ্রীস্টান? বাওন না নমু শুদ্র?
--সেটা জানার কোনো দরকারই নাই। জঙ্গলের মধ্যে মানুষের সন্ধান পাইছি, সেইটাই প্রধান কথা।
ফকির সাহেব জিজ্ঞেস করলেন, বেটা, একটু কাছে যাইয়া দেখলা তারা নানা পদের মানুষ। আমেরিকানও আছে? আফ্রিকানও আছে? এরাবিয়ানও আছে? ইন্ডিয়ান আছে, অস্ট্রেলিয়ানরাও আছে? কাগো কাছে যাইবা?
--ইন্ডিয়ানদের কাছে।
ফকির সাহেব বললেন, বেটা, তাগো আরো কাছে গিয়া শুনলা, তাগো মধ্যে কেউ ইংরেজীতেও কথা কয়, কেউ আরবিতে কথা কয়, কেউ চিনা কয়, কেউ ফরাসী কয়। তুমি কার কাছে যাইবা?
--বাংলায় কথা বলা লোকদের কাছে যাব আগে।
ফকির সাহেব শুধালেন--এরপর কারে খুঁজবা?
উত্তর দিলাম--আস্তিক হইলে আমার ধর্মের লোকদের খোঁজ করব। নাস্তিক হইলে নাস্তিকদের খুঁজব।
ফকির সাহেব বললেন, বেটা, চিন্তা কইরা দেখো--দূর থেইকা সবার আগে মানুষ দেখতে পাইতেছো। তারপর একটু কাছে যাইয়া তোমার চেনা চেহারা খুঁজতেছো। তারপর যখন ভাষা শোনার সুযোগ পাইলা তখন তুমি তোমার নিজের ভাষার লোক খুঁজতেছো। তাগো কাছে গিয়া জিজ্ঞেস কইরা জানলা--তাগো মধ্যে কেউ তোমার ধর্মের লোকও আছে। তখন তোমার ধর্মের লোকের কাছে যাইতেছো। এর আগে না।
আমাদের মুখে কোনো কথা নেই। ফকির সাহেব হাসি হাসি মুখে চোখ বন্ধ করলেন। এরপর তিনি নামাজে বসলেন। তার আগে বললেন, বেটা, মানুষই আগে। তারপর দেশ বা ভাষা; এরপরে ধর্ম।
[কুলোদা]❤️
03/04/2026
নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের #বারদুয়ারী গ্রামে কোঠাবাড়ি চকে এই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। উনার পরিচয় এখনো জানা যায়নি। কেউ চিনে থাকলে দয়া করে নিচের নাম্বারে দ্রুত যোগাযোগ করুন।।
📞 মোবাইল: [01752751007]
পোস্টটি শেয়ার করে দিন সবাই।
17/12/2025
সেভেন সিস্টার থাকলে ভারতীয় আধিপত্য থাকবে। তাই চিকেন নেক দখল অথবা সেভেন সিস্টার ভেংগে না দেওয়ার আগে দেশে কোন নির্বাচন হতে পারে না ,পারে না পারে না।
নির্বাচন বন্ধ কর ভারতের সেভেন সিস্টার দখল করো।
17/12/2025
প্রবাসীদের জন্য সুখবর নিয়ে আসছে ডঃ ইনুস সরকার। ভারত বয়কট এর প্রথম ধাপে ভারতীয় আকাশসীমা ব্যবহার বন্ধ করলেই প্রবাসীদের বিমান ভারা ৭০% কমে যাবে। ভারতেরও উচিত বাংলাদেশে তাদের বিমান না উড়ানো।
21/11/2025
বিকাশ এর আয়ের প্রধান উৎস কী?
ক্যাশ-ইন-ক্যাশ আউটের কমিশন?
পেমেন্ট এর কমিশন?
অন্যান্য আয়?
নাকি অন্য কিছু?
বিকাশ এ ৭ কোটি'র বেশি মানুষের একাউন্ট আছে। এই সাত কোটি মানুষ সবাই যদি গড়ে মাত্র ১,০০০ টাকা করে একাউন্টে রাখেন, তাহলে ৭,০০০ কোটি টাকা থাকে বিকাশ এর কাছে।
এই টাকা তারা ফেলে রাখে না। উচ্চ সুদে ব্যাংকে জমা রাখে।
৭,০০০ কোটি টাকা যদি গড়ে ১০% আয় করে, তাহলে বছরে আয় হয় ৭০০ কোটি টাকা।
এই টাকার ভাগ গ্রাহককে দিতে হয় না...।
আর যদি প্রত্যেক গ্রাহক গড়ে ২,০০০ টাকা করে রাখেন, তাহলে?
শুধু সুদ আয় হবে বছরে ১,৪০০ কোটি টাকা।
গ্রাহকের সংখ্যা আর গ্রাহকের গড় আমানত বাড়ার সাথে সাথে এই আয়ের পরিমাণ বাড়তেই থাকবে।
আপনারা যদি ভাবেন, বিকাশ বাংলাদেশে ক্যাশ-ইন আর ক্যাশ-আউট এর ব্যবসা করতে এসেছে, তাহলে আমি বলবো, আপনারা বড় ভুলের মধ্যে আছেন।
বিকাশ আমার-আপনার ডিজিটাল ওয়ালেট হতে চায়।
বাংলাদেশের অনেকগুলো কোম্পানি মানুষের ডিজিটাল ওয়ালেট হবার দৌড়ে নেমেছিলো এখন থেকে ১৫ বছর আগে।
সেই দৌড়ে সবাইকে পিছে ফেলে বিকাশ এখন বাংলাদেশের অনেক মানুষের ডিজিটাল ওয়ালেট।
আপনি যখন দোকানে গিয়ে বিকাশ দিয়ে পেমেন্ট করেন, তখনকার দৃশ্যটা একবার ভেবে দেখুন-
আপনি পেমেন্ট দিচ্ছেন, আপনার টাকা বিকাশ এর কাছে।
দোকানদার পেমেন্ট পাচ্ছে, দোকানদার এর টাকাও বিকাশ এর কাছে।
মজা না?
এমন একটা সময় আসবে, যখন অধিকাংশ ক্রেতা এবং অধিকাংশ বিক্রেতার সব টাকাই থাকবে বিকাশ এর কাছে!
এখনকার দিনে আমাকে-আপনাকে বিকাশ এ টাকা ভরতে হয়, বিকাশ থেকে টাকা বের করতে হয়।
সেই দিন খুব দূরে নেই, যখন এই ঝক্কি আর পোহাতে হবে না।
আমার-আপনার বেতন হবে বিকাশে। বিজনেস-টু-বিজনেস পেমেন্ট হবে বিকাশ এ। এখন বিজনেসগুলো নিজেদের মধ্যে ক্যাশ কিংবা চেক এর মাধ্যমে লেনদেন করে। শিগগিরই বিজনেসগুলোও নিজেদের মধ্যে বিকাশ ব্যালান্স লেনদেন করবে।
এখন আপনি দোকানদারকে ১০০ টাকা বিকাশ পেমেন্ট নিলে দোকানদার পায় ৯৮.৫০ টাকার মতো। বিকাশ ১০০ টাকায় দেড় টাকা চার্জ কেটে নেয়।
এ কারণে দোকানদাররা বিকাশ এ পেমেন্ট নেয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী না।
কিন্তু, এই চার্জ কমে আসবে। ১ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সা, সবশেষে এই চার্জ হবে ১০ পয়সা।
সবাই বিকাশ দিয়ে লেনদেন করে অভ্যস্ত হয়ে যাবে।
এখন যেমন আপনি পানির বিল বিকাশে দিয়ে অভ্যস্ত হয়ে গেছেন, আস্তে আস্তে সব লেনদেনই বিকাশ হবে।
20/11/2025
#বান্দুরা ইউনিয়ন এর এই ধর্ষকের বাড়িঘর পরিবার সব জ্বালায় পুরায় দেওয়া হোক