26/02/2025
Daily life Hacks. DLH
Truth
26/02/2025
Brother from another mother.
দেশে প্রথমবার রিও-ভাইরাস শনাক্ত হয়েছে।
৫ জনের শরীরে এই ভাইরাস পেয়েছে আইইডিসিআর।
তবে আতংক ছড়ানোর দরকার নেই।
সচেতন হোন।
মাস্ক ব্যবহার করুন।
08/01/2025
ব্রেট লি:
স্কট বোল্যান্ডের তিনটি বাচ্চা আছে, ট্রিপলেট।
ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র ফাস্ট বোলার যিনি দুই বলে (বিচি) হ্যাটট্রিক করেছেন।
আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার। তাকেও বখসিশ দিতে হয়। পাঁচটাকা তো দেয়া যায় না। ওয়েটারকে বলতে পারলাম না আরেক প্লেট ভাত দিন। তার কাজ বাড়ানো মানে বখসিশ দেয়ার রাস্তা বের হওয়া। খেয়ে উঠে এলাম।
ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।
রিকশাচালককে সহজে ডাকি না। চেষ্টা করি হাঁটার। ভাড়াতো বাঁচে।
ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।
বিকেলের নাস্তা বাদ দিয়েছি। জিহবা বড্ড ত্যাদর। রুচি বাড়ছে। মিষ্টি টাইপের কিছু খেলে বলে ঝাল খাবা না?
ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।
সদাইপাতি কিনতে গেলে দোকানী টুকটাক বেশি দিয়ে দেয়। দেখা গেল পয়তাল্লিশ টাকা বিল হলো। বলে বসে মামা পঞ্চাশটাকার মিলায় দেই।
এসব ঝানাইপানাই যেন না করে তাই আগেই বলে দেই, খবরদার বেশি দেবেন না। পারলে একটু কম দেবেন।
ইদানিং সাহসে কুলায় না।
চা খেতে গেলে বিপদ। দোকানী বড্ড ফাজিল। এত সুন্দর করে দুধচা বানায় মনে হয় একটু পরপর খাই। কেন এতো সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা!
পাঁচটাকার চা পনের টাকা। খাবোই না আর চা।
ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।
এই ধরেন মাছের বাজার। গরিবের মাছগুলোও আর কেনা যায় না। পিচ পিচ করা মাছ খুঁজি আজকাল। সেখানেও ভিড়। মিন মিন করে বলি, একটা ছোট্ট সাইজের মাছ দ্যান না! একা মানুষ এতো বড় দিয়েন না।
চুপ করে বের হয়ে চলে আসি।
ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।
কোনো মেহমান বেড়াতে এলে গল্প মুখস্ত করি। আপনাদের খুব দেখতে ইচ্ছে করে। ইশ আসতে বলতে পারি না। একটা কাজে বাইরে যাচ্ছি কদিনের জন্য। মেহমান নিজেই বলে ঠিক আছে কদিন পরে যাবো। তখন মনে হয় হাঁফ ছেড়ে বাঁচি। কায়দা করে যে কয়দিন চলা যায় আরকি।
ইদানিং খরচ বাঁড়াতে সাহসে কুলায় না।
এই গরমে জামাকাপর কিনে হবে কী! এমনতো না কোনো অনুষ্ঠানে যাবো। নিজেকে বুঝ দেই- যা আছে তাই দিয়েই চলো। পোষাকে পরিচয় নয়। নীতিবাক্য নিজেরে শুনাই।
কারণ ইদানিং খরচে কুলায় না।
দেশের উন্নয়ন হোক। ধনীগুলো আরো ধনী হোক। আর আমরা নাহয় কৌশল করেই বাঁচি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে।
এই গল্প হাজার হাজার মানুষের।
কী করবো ইদানিং খরচে কুলায় না।
নিম্ন মধ্যভিত্ত পরিবারে অবস্থা অনেকটা খেটে খাওয়া মানুষের জীবনের মতো হয়ে গিয়েছে, সামান্য কিছু টাকার জন্যও যার তার সঙ্গে জড়িয়ে যেতে হয়।
"মশা" আমার এলাকার জাতীয় পাখি।
🐸🤭🐸
পৃথিবীতে আজ পর্যন্ত পড়াশোনার থেকে বেশি ম্যাজিক্যাল এবং কুল কিছু আবিষ্কৃত হয়নি যা আপনার চিন্তা, মানসিকতা, অর্থনৈতিক অবস্থা জাদুর মতো বদলে দিতে পারে ।
পড়াশোনার শক্তি এতোটাই জাদুকরী যে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামের মাঠে যে ছেলে বাবাকে সাহায্য করে আলু চাষে ,যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায় , যাকে সমাজের মানুষ তুচ্ছতাচ্ছিল্য করে বড় স্বপ্ন দেখেছে বলে । এই ছেলেটা পড়াশোনা, শুধুই পড়াশোনার জাদুতে চলে আসতে পারেন জাপানের সবথেকে বড় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান "রিকেন" এ । চলে যেতে পারেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর পদে, শ্রেফ পড়াশোনার শক্তিতে ।
আমাদের জনপদে যখন একজন ডিভোর্সি মা তার একমাত্র মেয়েকে সম্বল ধরে জীবনটাকে কোনভাবে চালিয়ে নিচ্ছেন, সহ্য করে যাচ্ছেন তার চরিত্রের উপর ছোড়া সমাজ ও প্রতিবেশির নোংরা মাখা তীর । শুধুমাত্র পড়াশোনার জোরে এই মেয়েটি তার মা এবং তার ভাগ্যের পরিবর্তন করতে পারেন। চলে যেতে পারেন বাংলাদেশ সরকারের কোন উচ্চপদস্থ কর্মকর্তার পদে, বা রাঙ্গাতে পারেন চাইনিজ একাডেমি অব সাইন্সের বিখ্যাত কোন বিজ্ঞানির পদ ।
পড়াশোনা এতোটাই কুল যে এটা আপনার কথা বলার ধরনই বদলে দেবে, দেখবেন আপনার শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা শুনছে । পড়াশোনা এতোটাই জাদুকরি যে এটা বদলে দেবে আপনার চিন্তার ধরন, আপনি পৃথিবীকে কখনই আর আগের মতো দেখবেন না । আপনি জীবনের হিসাবনিকাশ করবেন ভিন্ন সুত্রে ।
(This post is inspired by one of my favorite writers Hasnath A Kalam )
আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন।
অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন। তাদের রিযিক শেষ হলে আপনিই অভাবে পড়ে যাবেন।
13/02/2024
এই শিক্ষকের কি শাস্তি পাওয়া উচিত ???
বিনামূল্যের সরকারি নতুন বই কেজি দরে বিক্রি করে দিলেন অধ্যক্ষ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে সরকারি বিনামূল্যের বই কেজি দরে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে মাদরাসা অধ্য...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1000
