Goalandomore , Rajbari , Bangladesh

Directions Contact the organization

Goalandomore , Rajbari , Bangladesh We love our Goalandomor. it is a public place. it is famous for textile mill and chasa mission.

27/08/2026

উপজেলা নিমতলা হলে সবচেয়ে বেশি উন্নয়ন হবে গোয়ালন্দ মোড়ে। একটি কলেজ, ভূমি উপজেলা অফিস, পশু হাসপাতাল ও ফায়ার সার্ভিসের অফিসও গোয়ালন্দ মোড়ে হবার সম্ভবনা আছে। কিছু ছোট ছোট অফিসগুলোর বাসা ভাড়া হবে মোড়ে।
#পঞ্চকানন

21/08/2026

গোয়ালন্দ মোড়, রাজবাড়ী।

20/08/2026

🔖 শহীদ ওহাবপুর, বসন্তপুর, খানখানাপুর, সুলতানপুর এবং মুলঘর ইউনিয়ন নিয়ে যে উপজেলাটি হচ্ছে তা কেনো শহীদ ওহাবপুর ইউনিয়ন এর নিমতলা তেই প্রয়োজন!✅

💥 যোগাযোগ ব্যবস্থাঃ- আপনারা সকলেই অবগত আছেন যে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ২১ টি জেলার যাতায়াত ব্যবস্থার মুল কেন্দ্র গোয়ালন্দ মোড় কে দক্ষিণবঙ্গের নাভি বা ট্রানজিট পয়েন্ট বলা হয়, এই গোয়ালন্দ মোড় আমাদের শহীদ ওহাবপুর ইউনিয়ন এর মধ্যে অবস্থিত✅

💥 ভূমি অধিগ্রহণঃ- উপজেলা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভূমি অধিগ্রহণ, একটি মডেল উপজেলার জন্য মূলত ১০-১৫ একর জায়গার প্রয়োজন, আর আমাদের নিমতলা'য় পুরাতন ইউনিয়ন পরিষদ হওয়ার কারণে ব্যাপক পরিমাণে খাস জমি রয়েছে, যাতে করে ভূমি অধিগ্রহণ সহজ হবে এবং সরকার এর কোটি কোটি টাকা খরচ কমে যাবে✅

💥হাইওয়ে পুলিশ ফাঁড়িঃ- যে কোনো সময়ে সড়ক দুর্ঘটনা বিপদ আপদ নিরাপত্তা'র জন্য ডাকলে পুলিশ দের সহজে পাওয়া যায়! এই হাইওয়ে ফাঁড়ি টি আমাদের নিমতলা'র পাশেই অবস্থিত, যা জনগণের জন্য একটা নিরাপত্তা র বিষয়✅

💥 কেন্দ্রীয় অবস্থানঃ- ৫ টি ইউনিয়ন এর মাঝামাঝি হওয়ায় অন্যান্য ইউনিয়ন এর জনগণের যাতায়াত ব্যবস্থা সহজলভ্য হবে✅

💥 পর্যাপ্ত ভূমিঃ- মডেল উপজেলা করার জন্য সবার আগে ভূমি অধিগ্রহণ জরুরি, আর আমাদের নিমতলা তে মেইন রোডের পাশে ব্যাপক পরিমাণ খাস এর পাশাপাশি ফাঁকা জমি রয়েছে যা অধিগ্রহণে জনগণের বা সরকারের কোনো ভোগান্তি পোহাতে হবে না✅

💥 প্রাকৃতিক অবস্থানঃ- নিমতলা এলাকার অবস্থান উঁচু হওয়াতে এখানে কোন ধরনের জলাবদ্ধতা বা জনমানবের দুর্ভোগ হয় এমন সমস্যা খুবই কম ✅

💥 তাছাড়া সরকারী স্কুল, মাদরাসা, এতিমখানা, মসজিদ, মন্দির, ভূমি অফিস , সামাজিক গোরস্থান, বাস স্টপেজ,গ্যাস তেলের পাম্প, খেলার মাঠ সবই মেইন রোডের পাশে একই স্থানে অবস্থিত! যা সকলের জন্য সহজলভ্য ✅

💥💥 সর্বশেষ কথা আমরা নিমতলা এবং শহীদ ওহাবপুর ইউনিয়ন বাসী একতাবদ্ধ যেনো মডেল উপজেলা টি আামাদের নিমতলা তেই হয় ✅✅

(সংগৃহিত)

মাননীয় মন্ত্রী মহোদয়ের কথার সম্মান রেখে শহীদওয়ারপুর ইউনিয়নের  নিমতলায় উপজেলা ভবন নির্মাণ করাই ভালো হবে। #পঞ্চকানন_উপ...
20/08/2026

মাননীয় মন্ত্রী মহোদয়ের কথার সম্মান রেখে শহীদওয়ারপুর ইউনিয়নের নিমতলায় উপজেলা ভবন নির্মাণ করাই ভালো হবে।
#পঞ্চকানন_উপজেলা

নিমতলায় পঞ্চকানন উপজেলার সদরদপ্তর করার যুক্তিযুক্ত কারণসমূহ:-​১. ভৌগোলিক কেন্দ্রীয় অবস্থান (Central Location):মানচিত্রে ...
19/08/2026

নিমতলায় পঞ্চকানন উপজেলার সদরদপ্তর করার যুক্তিযুক্ত কারণসমূহ:-
​১. ভৌগোলিক কেন্দ্রীয় অবস্থান (Central Location):
মানচিত্রে দেখা যাচ্ছে যে, নিমতলা স্থানটি চারপাশের বিভিন্ন ইউনিয়ন পরিষদসমূহ (যেমন: খানখানাপুর ইউনিয়ন পরিষদ, মূলঘর ইউনিয়ন পরিষদ, শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ, বসন্তপুর ইউনিয়ন পরিষদ এবং সুলতানপুর ইউনিয়ন পরিষদ) এর ঠিক মাঝামাঝি বা কেন্দ্রীয় স্থানে অবস্থিত। ফলে সকল এলাকার বাসিন্দাদের জন্য এটি সমান দূরত্বের মধ্যে থাকবে।
​২. যোগাযোগ ব্যবস্থার সুবিধা (Road & Rail Connectivity):
​সড়ক যোগাযোগ: নিমতলার নিকট দিয়েই জাতীয় মহাসড়ক এবং আঞ্চলিক সড়ক অতিক্রম করেছে। ফলে উপজেলার যেকোনো ইউনিয়ন থেকে সহজে এবং দ্রুত সময়ে এখানে যাতায়াত করা সম্ভব।
​রেল যোগাযোগ: নিমতলার খুব কাছেই 'বসন্তপুর স্টেশন বাজার' বা রেললাইন অবস্থিত। ফলে সড়কপথের পাশাপাশি রেলপথের সুবিধা ব্যবহারেরও চমৎকার সুযোগ রয়েছে।
​৩. প্রশাসনিক সমন্বয় ও সহজসেবা প্রাপ্তি:
সকল ইউনিয়ন পরিষদ থেকে নিমতলার দিকে লাল রেখা দিয়ে সংযোগ দেখানো হয়েছে, যা নির্দেশ করে যে প্রতিটি ইউনিয়ন থেকে প্রশাসনিক সদরদপ্তরে আসা অত্যন্ত সহজ ও সরাসরি হবে। এতে সাধারণ মানুষের সময় ও যাতায়াত খরচ উভয়ই অনেক সাশ্রয় হবে।
​৪. ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় বাজার:
নিমতলার কাছাকাছি খানখানাপুর বাজার, বসন্তপুর স্টেশন বাজার ইত্যাদি বাণিজ্য কেন্দ্র রয়েছে। ফলে সদরদপ্তর এখানে হলে সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি বাণিজ্যিক কর্মকাণ্ড ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরাণ্বিত হবে।
৫. উপজেলার সদর দপ্তর করার মতো যথেষ্ট ফাঁকা জায়গা: ম্যাপে দেখানো রাস্তার পাশেই সামনেই ৬ একর জমি, যা সহজলভ্য।

19/08/2026

পঞ্চকানন উপজেলার গণশুনানি।
স্থান: নিমতলা, গোয়ালন্দমোড়।

Address

Dhaka
GOALANDOMORE,RAJBARI,

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goalandomore , Rajbari , Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Goalandomore , Rajbari , Bangladesh:

Shortcuts

Share