প্রিয় সহযোদ্ধা,
সংগ্রামী শুভেচ্ছা নিবেন। আশা করি ভাল আছেন।
আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ বিকেল ৫ টায় প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের এক সভা পরিষদের ঢাকাস্থ কার্যালয়: ২৭/১১/১-এ, তোপখানা রোড, সি-৩, তৃতীয় তলা, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত হয়ে সুচিন্তিত মতামত দেয়ার জন্য অনুরোধ করা হল।
শুভেচ্ছান্তে,
বদরুল আলম
সদস্য সচিব
প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদ
Bangladesh Krishok Federation - BKF
Bangladesh Krishok Federation is a grass root based and nationwide peasants' organization. It has 1.
22/09/2023
প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত
গত ২১ সেপ্টেম্বর ২০২৩ প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের এক সভা ঢাকাস্থ সেগুনবাগিচার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক সুলতান আহমেদ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমরেড বদরুল আলম, এএএম ফয়েজ হোসেন, হারুনার রশিদ ভুঁইয়া, জায়েদ ইকবাল খান, শাহাবউদ্দীন মাতুব্বর, শামিম আরা, রেহানা বেগম, শিবলি আনোয়ার সুমন প্রমুখ।
সভায় দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষকের অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বক্তারা বলেন, সরকারের অবকাঠমোগত উন্নয়ন যাত্রায় কৃষকরা তেমন লাভবান হচ্ছে না। সেতু নির্মান, রাস্তাঘাট মেরামত, মেট্রো-উড়াল সড়ক-টানেল নির্মান দেশী-বিদেশি কোম্পানি, ঋণদাতা, ঠিকাদার, টোল কালেক্টরদের রমরমা ব্যবসার সুযোগ করে দিয়েছে বলে তাঁরা মন্তব্য করেন। তাঁরা দু:খ প্রকাশ করে বলেন, কৃষক সমাজ যে তিমিরে ছিল সেই তিমিরই আছে। তাদের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কোন উদ্যোগ নেই। কৃষকরা এখনো নানামূখী খুধা, অভাব ও দারিদ্র্যের মধ্য দিয়ে জীবন যাপন করছে। কৃষকরা সকলের মুখে অন্ন তুলে দিলেও নিজেরা পেটপুরে খেতে পায় না। কৃষক অধিক ফসল উৎপাদন করে তার ন্যায্যমূল্য পায় না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাদের ফসল কম দরে ক্রয় করে কৃষকের উপর বেইনসাফ করে নিজেদের পোয়াবারো করছে যার প্রভাব ভোক্তা শ্রেণীর উপর সরাসরি পড়ছে। বাজারের অগ্নি পরিস্থিতি ভোক্তাদের নাকাল করে ফেলেছে। গরীব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার বেঁচে থাকতে পারব কি পারবে না এরূপ কঠিন শংকার মধ্যে রয়েছে। বাজার ব্যবস্থার উপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রনের দাবী করে বক্তারা কৃষকদের সাথে নিয়ে সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থা চালু করার প্রস্তাব করেন যাতে করে মধ্যস্বত্বভোগীদের ঝেটিয়ে বিদায় করা যায়। নেতৃবৃন্দ আগামী নির্বাচনে রাজনৈতি দলগুলোর নির্বাচনী ইস্তেহারে কৃষকের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট রূপরেখা দেখতে চায়।
22/08/2023
Today is the third day of the Asia Conference on Rapid, Equitable and Just Transition.
31/07/2023
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সমীপে স্মারকলিপি পেশ - পতাকা ২৪ আজ ৩১ জুলাই ২০২৩ বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভা, বরিশাল সদর উপজেলা কমিটির উদ্যোগে বিবি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
27/11/1/-A Tophkhnana Road, 3rd Floor, Segunbagicha
Dhaka
1000
