02/01/2021
প্রেস বিজ্ঞপ্তি (শোক বার্তা)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
প্রতিমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে এলজিআরডি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, শনিবার, ২ জানুয়ারি ২০২১।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য্য এমপি।
শোকবার্তায় প্রতিমন্ত্রী নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে পাক বাহিনী ও তাদের দোসরদের নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনে
আয়েশা খানম এর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম। নারীদের সব রকমের সহিংসতা প্রতিরোধে সর্বদা আমৃত্যু নিয়োজিত ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলের এক অকৃত্রিম অভিভাবককে হারালো।
প্রতিমন্ত্রী শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের অনুরোধে
মোঃ আহসান হাবীব
জনসংযোগ কর্মকর্তা
প্রতিমন্ত্রীর দপ্তর
মোবাইলঃ ০১৭৫০৩৫৮৩৫৮

31/12/2020
30/12/2020
29/12/2020
29/12/2020
29/12/2020
19/08/2020