বাংলাদেশ বার্ড ক্লাব / Bangladesh bird club

বাংলাদেশ বার্ড ক্লাব / Bangladesh bird club

Share

পাখির খবর রাখে, পাখির কথা বলে It promotes the hobby of bird-watching, study of bird and conservation of wildlife and its habitats in Bangladesh.

বাংলাদেশ বার্ড ক্লাব, পাখি দেখা ও রক্ষণাবেক্ষণে উৎসাহী মানুষের একটি সংঘ। এ ক্লাবের সদস্যরা বুনো-পাখি অনুসন্ধান, পর্যবেক্ষণ, গবেষণা ও সংরক্ষণে অবদান রাখতে আগ্রহী।তারা বাংলাদেশের পাখি, অন্যান্য বন্যপ্রাণী ও তার আবাসভুমি সংরক্ষণে জনগণের উৎসাহ বাড়িয়ে তুলতে চায়।

Bangladesh bird club is an organization of people interested in the bird and its conservation in Bangladesh. Through publications and promoti

Photos from বাংলাদেশ বার্ড ক্লাব / Bangladesh bird club's post 26/03/2026

বাংলাদেশ বার্ড ক্লাবের আজকের আড্ডায় দুটি স্লাইড-শো দেখানো হয়েছে-

* 'সুন্দরবনে পাখি গণনা' - সরোয়ার আলম দীপু

* 'পাখির কিছু নতুন ছবি'- নিয়াজ আব্দুর রহমান

Photos from বাংলাদেশ বার্ড ক্লাব / Bangladesh bird club's post 14/02/2026

বার্ড ক্লাবের আজকের আড্ডায় পাখিশুমারি ও পাখি গবেষণা নিয়ে প্রেজেন্টেশন দেন সায়াম চৌধুরী এবং সীমান্ত দীপু।

Photos from বাংলাদেশ বার্ড ক্লাব / Bangladesh bird club's post 06/02/2026

দুইদিন ধরে হাকালুকি হাওরে পাখিশুমারি চলছে বাংলাদেশ বার্ড ক্লাবের পাখিদেখিয়েদের নিয়ে।

24/01/2026

গতকাল পাখি ক্লাবের আড্ডায় সকলকে বাঁশী বাজিয়ে শোনান কবি মকবুল হোসেন

Photos from বাংলাদেশ বার্ড ক্লাব / Bangladesh bird club's post 24/01/2026

গতকালের পাখি ক্লাবের আড্ডা

28/11/2025

আজ সন্ধ্যায় বাংলাদেশ বার্ড ক্লাবের নিয়মিত মাসিক আড্ডা। আলোচিত হবে:

১. চামচঠুঁটো বাটান রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ। উপস্থাপন করবেন অতি বিপন্ন এই পাখিটির উপর বিশিষ্ট গবেষক ও ক্লাবের পুরনো গুরুত্বপূর্ণ সদস্য ড. সায়াম চৌধুরী।

২. অস্ট্রেলিয়ার পাখির উপর প্রদর্শনী উপস্থাপন করবেন ক্লাবের প্রেসিডেন্ট ড. নিয়াজ রহমান।

পাখি নিয়ে জানতে আগ্রহী সবাই আমন্ত্রিত।

সময়: সন্ধ্যা ৬ – ৮টা

ঠিকানা: বাসা নং ১১ (লিফটের ৪), রোড নং ৪, বনানী ডিওএইচএস, কাকলী, ঢাকা।

Photos from বাংলাদেশ বার্ড ক্লাব / Bangladesh bird club's post 26/09/2025

আজ (২৬ সেপ্টেম্বর শুক্রবার) বাংলাদেশ বার্ড ক্লাবের আড্ডার কয়েকটি মূহুর্ত।

ওয়ার্ল্ড প্যারট ট্রাস্টের ডিরেক্টর ড. রোয়ান মার্টিন এই আড্ডায় যোগ দেন ও একটি প্রেজেন্টেশন দেন।

15/08/2025

আজ বাবাকের মাসিক আড্ডা:

আজ শুক্রবার ১৫ অগাস্ট ২০২৫, সন্ধ্যা ৬-৮টা বাংলাদেশ বার্ড ক্লাবের নিয়মিত মাসিক আড্ডা।

স্থান: ক্লাব ভবন, বাড়ী নং ১১, রোড ৪, বনানী ডিওএইচএস, কাকলী, ঢাকা।

আজকের আকর্ষণ দুটি উপস্থাপনা:

১. বাংলাদেশের বিপন্ন পাখি – নিয়াজ আব্দুর রহমান

২. সাগর থেকে শিখরে – পর্বতারোহী শাকিল

কক্সবাজার থেকে পায়ে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল। ১৯ মে ২০২৫ নেপাল সময় সকাল সাড়ে ছয়টায় তিনি চূড়ায় পৌঁছান।

ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। সেই লক্ষ্যেই গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশে হাঁটা শুরু করেন। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে ১২ দিন পর ঢাকায় পৌঁছান। কয়েকদিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে। ইকরামুল হাসান পরদিন বাংলাদেশ থেকে প্রবেশ করেন ভারতে। সে দেশের জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে ৩১ মার্চ পা রাখেন নেপালে। এভাবে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার পথ হেঁটে গত ২৯ এপ্রিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান ইকরামুল হাসান।

তার পর থেকে সেখানেই অবস্থান করছিলেন ইকরামুল হাসান। মাঝে ৬ মে রোটেশনে বের হন। একে একে ক্যাম্প–৩ পর্যন্ত পৌঁছে আবার বেজক্যাম্পে নেমে আসেন ১০ মে। এই পুরো রোটেশন এভারেস্ট অভিযানের মূল শৃঙ্গারোহণের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর মূল অভিযানের জন্য বেজক্যাম্প থেকে ১৬ মে ক্যাম্প–২-এ পৌঁছান ইকরামুল হাসান। ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে ক্যাম্প-৪-এ পৌঁছান। এই ক্যাম্প থেকেই সামিট পুশ (সর্বশেষ ক্যাম্প থেকে চূড়ার পানে যাত্রা) করে ১৯ মে ২০২৫ এভারেস্ট শৃঙ্গে পৌঁছান।

25/06/2025

আগামী শুক্রবার ২৭ জুন ২০২৫ সন্ধ্যা ৬-৮ বাংলাদেশ বার্ড ক্লাবের মাসিক সভা।

বিশেষ আকর্ষণ, শেরপুর বার্ড কনজারভেশন ক্লাবের প্রকৃতি সংরক্ষণ পুরস্কার প্রাপ্তি নিয়ে মনোজ্ঞ উপস্থাপনা।

সবাই আমন্ত্রিত।

ঠিকানা:

অ্যাপার্টমেন্ট ৪বি, বাড়ি ১১, রোড ৪
বনানী ডিওএইচএস (কাকলীর মোড়)
ঢাকা

03/01/2025

আজ শুক্রবার ৩ জানুয়ারী সন্ধ্যা ৬-৮টা বার্ড ক্লাবের বছরের প্রথম আড্ডা। আপনি আমন্ত্রিত।

অ্যাপার্টমেন্ট ৪বি, বাড়ি ১১, রোড ৪

বনানী ডিওএইচএস ( কাকলীর মোড়)

ঢাকা

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


House-11, Road-4, Banani D. O. H. S. , Kakali
Dhaka
1206