Insaf tv

Insaf tv

Share

Jamaat সকল নিউজ পাবেন এই পেইজে ফলো মাই পেজ insaf tv

09/03/2026

Alhamdulillah

08/03/2026

গত রাতে ই*সরায়েলের হামলায় তেহ*রানের জ্বালানি মজুতের ট্যাংকগুলো প্রায় দশ ঘণ্টা পার হয়ে সকাল হওয়ার পরও এখনও আগুনে জ্বলছে বলে জানাচ্ছে বিবিসি ফার্সি বিভাগ।
বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে।
#দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন।
#ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে।

#ইরান #ইসরাইল #যুদ্ধ #তেলশোধনাগার #হামলা #ওয়ার্ল্ডনিউজ #তাজাখবর

08/03/2026

Atai amader dadur Adar #বাইতুল_মুকাদ্দাসেরsho # #বিশ্বরাজনীতি

08/03/2026

ইরানকে বেলারুশের প্রেসিডেন্টের জিজ্ঞাসা,কি সাহায্য দরকার আপনাদের। #ফিলিস্তিন #বিশ্বরাজনীতি Md. Golam Mostafa Shohag Insaf tv

08/03/2026

“প্রিয় আল্লামা Delwar Hossain Sayeedi-এর পাশে থাকা বর্তমান আমীর ডাঃ শফিকুর রহমান ❤️

08/03/2026

সয়াবিন তেল বাজারে এখন খুবই কম পাওয়া যাচ্ছে 🥲

07/03/2026

সুশীল আর চেতনাবজদের
সাইজ করার জন্য এই তিন জনই যথেষ্ট।

১। বীর বিক্রম কর্ণেল অলি আহমেদ।

তিনি মেজর জিয়াউর
রহমানের সঙ্গে পলিটিক্স করা লোক,নব্য বিএনপির
চেতনাবাজরা বীর বিক্রম কর্ণেল অলির কাছে বাচ্চা পুলাপাইন।

২। মেজর আখতারুজ্জামান।

গতকাল দেখলাম টকশোতে
মুক্তিযুদ্ধ নিয়ে চেতনাবাজি করতে আসছিলো,মেজর আখতারুজ্জামান ঐটারে খাটি বাংলায় একদম ধূয়ে দিয়েছে।

৩। ব্যারিস্টার শাহরিয়ার কবির।

ব্যারিস্টার শাহরিয়ার কবির
তথ্য আর যুক্তির মাধ্যমে সবাইকে কোণঠাসা করে ফেলেন।

ব্যারিস্টার শাহরিয়ার
কবিরের সাথে এখন পর্যন্ত যারা টকশো
করতে এসেছে সবাই একদম নাকানিচোবানি খেয়েছে।

07/03/2026

এই ভিডিওটা দেখেছি। সত্যিই আমাকে অনেকটাই মুগ্ধ করেছে।
বিগত সময়ে আলেমদের যেভাবে অপমান ও অপদস্ত করা হয়েছে আমাদের জীবদ্দশায় এমন দৃশ্যের সঙ্গে আমরা কখনো অভ্যস্ত ছিলাম না।
তবে বরাবরের মতো একটি কথাই মনে রাখতে হবে-কেন্দ্রীয় নেতারা যদি আলেমদের সর্বোচ্চ সম্মান দিয়ে প্রশংসা কুড়ান অথচ গ্রামে গ্রামে, প্রান্তরে প্রান্তরে আলেম ও মসজিদের খতিবরা অপদস্ত হন-সেটা যেন না ঘটে।
কারণ কথায় সম্মান আর বাস্তবে অপমান এটা হলে সেটাই হবে প্রকৃত মুনাফেকি।
প্রকৃত আলেমরা শুধুই সম্মান চায়, আর কিছুই চায়না তারা এই দুনিয়াতে।
ধন্যবাদ Tarique Rahman

07/03/2026

বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

৬ মার্চ ২০২৬ (শুক্রবার) বিকাল ৩:৩০ মিনিটে ঢাকার বেইলি রোডস্থ বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্পর্ক ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।

দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি। দেশীয়’র সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ক্বারী নাছির উদ্দীন আল মামুনের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক আবুল আসাদ, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কবি নাসির হেলাল, কবি শরীফ আবদুল গোফরান, কবি জাকির আবু জাফর, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, হাসান আলীম, আশরাফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, নাট্যকার মাহবুব মুকুল, শিল্পী মশিউর রহমান প্রমুখ। এছাড়াও দেশবরেণ্য বহু কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে অতিথিরা রমজানের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পাশাপাশি দেশের সুস্থ ও ইতিবাচক সাংস্কৃতিক ধারা বিকাশে করণীয় বিষয় নিয়েও মতামত তুলে ধরেন বক্তারা।

উক্ত অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদের বিভিন্ন জেলা-মহানগরী শিল্পীবৃন্দ। দলীয় রমাদান সঙ্গীত পরিবেশন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয় এবং উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়। এ আয়োজন সাংস্কৃতি

07/03/2026

কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশ-বিদেশের গণ্যমান্য কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া প্রমুখ দেশের রাষ্ট্রদূত এবং ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আইওএম-সহ অন্যান্য বিদেশি সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবদুর রব, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রমুখ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি উপস্থিত কূটনীতিকবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আগামী

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka Mirpur
Dhaka