PBI Dhaka

PBI Dhaka

Share

Welcome to the official page of PBI Dhaka District where you will find the most recent news

21/10/2025

পিবিআই ঢাকা জেলার সংবাদ সম্মেলন

বিষয়ঃ খুনসহ অটো ছিনতাই মামলার রহস্য উন্মোচন।
ব্রিফিং করবেনঃ পুলিশ সুপার, পিবিআই ঢাকা জেলা।
তারিখঃ ২২ অক্টোবর, ২০২৫ খ্রি.
সময়ঃ সকাল ১১:৩০ ঘটিকা
স্থানঃ পিবিআই ঢাকা জেলা অফিস
(বাড়ি #৩৫, রোড #১৪, সেক্টর #১২, উত্তরা, ঢাকা)

সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

Photos from PBI Dhaka's post 28/09/2025

★পরিচয় সনাক্ত জরুরী★
ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের বিপরীত পাশে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। লাশটি পচন ধরে যাওয়ায় এবং পরিচয় সনাক্ত না হওয়ায় মৃতদেহটি বর্তমানে আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান। যদি কোন ব্যক্তি অজ্ঞানামা মৃতদেহটির পরিচয় সনাক্তে সহায়তা করতে পারেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

ডিউটি অফিসার
01320028099
01320028073

23/09/2025

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকা- ও অটোরিকশা ছিনতাইয়ের রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা। গ্রেফতারকৃতরা হলেন সদর আলী ও আলমগীর। গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Photos from PBI Dhaka's post 23/09/2025

পরকীয়া, খুন আর ছিনতাইয়ের ত্রিভুজ চক্র
পিবিআই কর্তৃক দীর্ঘ ০২ বছর পর খুনের রহস্য উদঘাটন; গ্রেফতার ০২

গত ২৮/১১/২০২৩ তারিখ সকাল ১০.৩০ সকালে ধামরাইয়ের বাইশাকান্দার কেষ্টখালী গ্রামের জনৈক ফজলে মাহবুব এর ধানক্ষেতের পাশে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় প্রেরণ করে। ২৭/১১/২০২৩ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকা হইতে ইং ২৮/১১/২০২৩ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অজ্ঞাতনামা পুরুষকে হত্যা করে হত্যাকান্ডের মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে লাশ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় বাদী হয়ে এসআই (নিঃ) আব্দুল জব্বার ধামরাই থানার মামলা নং-১৫, তারিখঃ ২৮/১১/২০২৩ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। ধামরাই থানার এসআই (নিঃ) পাভেল মোল্লা মামলাটির তদন্তভার গ্রহণ করেন এবং স্থানীয়ভাবে জিজ্ঞাসাপূর্বক মৃতব্যক্তির পরিচয় সনাক্ত করেন। মৃতব্যক্তির নাম সায়েদুর রহমান; তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইতে ন্যস্ত হয় এবং বর্তমানে এসআই (নিঃ) আনিসুর রহমান মামলাটি তদন্ত করছেন।

পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপাার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা এর সার্বিক সহযোগিতায় পিবিআই ঢাকা জেলার একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যা ও অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামি সদর আলী @ সোহরাব (৪৭) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে রিমান্ডে আনেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি সদর আলী @ সোহরাবের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার মূল আসামি আলমগীর (২৫) কে গ্রেফতার করা হয়। গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আসামীদ্বয় বিজ্ঞ আদালতে নিজেদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পিবিআই এর তদন্তে, আসামীদের জবানবন্দি পর্যালোচনায় জানা যায় যে, আসামি সদর আলী @ সোহরাব (৪৭) ও আলমগীর (২৫) এবং আসামি জুয়েল একই বাসায় পাশাপাশি রুমে বসবাস করতো। আলমগীর এবং জুয়েল অবিবাহিত ছিল। পরবর্তীতে সদর আলী @ সোহরাব (৪৭) এর স্ত্রী ও আসামি জুয়েলের মধ্যে অনৈতিক সম্পর্ক তৈরি হয় এবং জুয়েল, আলমগীরের সহায়তায় সদর আলী @ সোহরাব (৪৭) এর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায়। তারপর আসামী সদর আলী @ সোহরাব ভিকটিম সায়েদুর রহমানের স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্কের চেষ্টা করে এবং আলমগীরও ভিকটিম সায়েদুর রহমানের স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্কে জড়াতে চায়। সদর আলী @ সোহরাব এর স্ত্রী জুয়েলের সাথে ৬ মাস থাকার পর আবার সদর আলী @ সোহরাবের কাছে ফিরে আসে।

নগদ টাকার প্রয়োজন হলে সদর আলী @ সোহরাব, আলমগীর ও জুয়েল ভিকটিম সায়েদুর রহমানের (অটোরিক্সা চালক) অটোরিক্সা ছিনতাই করে বিক্রি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সায়েদুর রহমানকে ফুসলিয়ে গান শোনার অজুহাতে বাইরে নিয়ে গিয়ে ফেরার পথে ধামরাই থানাধীন কেষ্টখালি গ্রামের নির্জন স্থানে গামছা দিয়ে মুখ বেঁধে, হাত ও পায়ে রশি বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়। হত্যাকা-ের পর তারা সায়েদুর রহমানের অটোরিক্সা ৫০ হাজার টাকায় বিক্রি করে এবং উক্ত টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

এ বিষয়ে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা বলেন, “দায়িত্ব পাওয়ার পর আমরা ঘটনার বিষয়ে প্রকাশ্য ও গোপনে তদন্ত শুরু করি। একপর্যায়ে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী সদর আলী ও আলমগীদ্বয়কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করি। আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। নগদ টাকার প্রয়োজনে পরিকল্পিতভাবে আসামীদ্বয় ভিকটিমকে হত্যা করে তার অটোরিক্সা ছিনতাই করে বিক্রি করেছে। পিবিআই সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারো সংশ্লিষ্টতা পেলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

০১। তদারককারী কর্মকর্তা: জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই ঢাকা জেলা, মোবাইলঃ ০১৩২০-০২৮০৩৫।

০২। তদন্তকারী কর্মকর্তা: জনাব আনিসুর রহমান, এসআই (নিঃ), পিবিআই ঢাকা জেলা, মোবাইলঃ ০১৭১৭-৪৬০১০৬।

23/09/2025
22/09/2025

পিবিআই ঢাকা জেলার সংবাদ সম্মেলন

বিষয়ঃ খুনসহ অটো ছিনতাই মামলার রহস্য উন্মোচন।
ব্রিফিং করবেনঃ পুলিশ সুপার, পিবিআই ঢাকা জেলা।
তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.
সময়ঃ সকাল ১১:৩০ ঘটিকা
স্থানঃ পিবিআই ঢাকা জেলা অফিস
(বাড়ি #৩৫, রোড #১৪, সেক্টর #১২, উত্তরা, ঢাকা)

সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

25/08/2025

★পরিচয় সনাক্ত আবশ্যক★

বিগত ২০/০৫/২০২৩ ইং তারিখে সাভার মডেল থানাধীন নগরকোন্ডা নয়ানগর এলাকায় মোসাম্মৎ সেলিনা আক্তার @সেরকির নির্মাণাধীন ভবনের চারতলা বিল্ডিং এর ছাদের উপর অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া যায়। লাশের পরিচয় না পাওয়ায় অত্র ঘটনা সংক্রান্তে সাভার মডেল থানার মামলা নং ৮০, তারিখ-২১/০৫/২০২৩ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। যা বর্তমানে পিবিআই ঢাকা জেলায় তদন্তাধীন আছে।

উক্ত অজ্ঞাত নামা লাশটির পরিচয় সনাক্ত করা জরুরী। যদি কেউ চিনে থাকেন অথবা পরিচয় জেনে থাকেন, অথবা ঘটনার সমকালীন সময়ের কোনো নিখোঁজ সংবাদ থাকে তাহলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা।
বাড়ি নং ৩৫, রোড নং ১৪, সেক্টর ১২, উত্তরা, ঢাকা।
ডিউটি অফিসার -০১৩২০০২৮০৯৯
তদন্তকারী কর্মকর্তা -০১৩২০০২৮০৭৩

Photos from PBI Dhaka's post 18/08/2025

পিবিআই হেডকোয়ার্টার, ঢাকার ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমান মহোদয় অদ্য ১৮/০৮/২০২৫ইং তারিখে পিবিআই ঢাকা জেলা বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পিবিআই ঢাকা জেলার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পুলিশ সুপার পিবিআই ঢাকা জেলা জনাব কুদরত-ই-খুদা পিপিএম-সেবা সহ সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমান মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House#35, Road#14, Sector#12, Uttara
Dhaka
1230