E-SheBee

E-SheBee

Share

e-SheBee is promoting Proprietary Social Entrepreneurship through Research & Skill development

Photos from E-SheBee's post 04/05/2026

দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রশিক্ষণ সমাপ্ত
বরিশালে ১০ দিনব্যাপী কোর্সে দক্ষতা অর্জন করলেন সমবায় সদস্যরা
==========================================
বরিশাল | ৪ মে ২০২৬
বরিশালে ১০ দিনব্যাপী “দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী)”-এর অর্থায়নে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি যৌথভাবে আয়োজন করে ই-সেবী ফাউন্ডেশন ও এন এস কুটির শিল্প, বরিশাল। ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ মে পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রকল্পভুক্ত সমবায় সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুধের প্রাথমিক মান পরীক্ষা, বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম ফকির, এনডিসি। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমবায় কর্মকর্তা মো. আতিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক জনাব তোফায়েল আহম্মদ।
সমাপনী অনুষ্ঠানে বৃহত্তর বরিশাল অঞ্চলের বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সদন ও পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনএস কুটির শিল্পের স্বত্তাধিকারী সোনিয়া হক।
সভাপতিত্ব করেন ই-সেবী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।

01/05/2026

১লা মে — শিক্ষা ও শ্রমের সম্মান

শ্রমই গড়েছে সভ্যতা, আর শিক্ষা দেখায় সেই পথের দিশা।
আজকের এই দিনে আমরা শুধু শ্রমিকদের অবদানকে স্মরণ করি না,
বরং প্রতিজ্ঞা করি—শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে
একটি সচেতন, ন্যায্য ও উন্নত সমাজ গড়ে তুলবো।

শ্রমের মর্যাদা আর শিক্ষার শক্তি—
এই দুয়ের মিলেই গড়ে উঠুক আমাদের আগামীর বাংলাদেশ

Photos from E-SheBee's post 27/04/2026

ই-সেবী ইনস্টিটিউট এন্ড কেয়ার গিভিং এজেন্সী
April session Batch
ডোমেস্টিক ওয়ার্ক (লেভেল-২) – Practical Class-1

এই প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাদার মানের গৃহপরিচর্যা দক্ষতা অর্জন করে, যা দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি করতে সহায়ক।
পরবর্তী ব্যাচে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন
ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ
ফোন: 01849-126776
www.eshebee.com
১৪/১৩ বাবর রোড (গেইট নং-৩ ও ৪), ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
eSheBee Institute & Caregiving Agency
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত

Photos from E-SheBee's post 26/04/2026

সফলভাবে সম্পন্ন হলো উদ্বোধনী অনুষ্ঠান।
সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
📍 আয়োজনে ছিল
ই-সেবী ফাউন্ডেশন এবং এন এস কুটির শিল্প, বটতলা, বরিশাল
👥 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন
জনাব মো: সেলিম ফকির, এনডিসি, নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব), সমবায় অধিদপ্তর, ঢাকা।
🌟 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব তোফায়েল আহম্মদ, প্রকল্প পরিচালক।
সভাপতিত্ব করেন জনাব মারিয়াম আক্তার সোমা, সমন্বয়ক, এন এস কুটির শিল্প।
এছাড়াও অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রত্যাশামূলক বক্তব্য পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
💬 স্বাগত বক্তব্যে জনাব মোহাম্মদ মোশারফ হোসেন, নির্বাহী পরিচালক, ই-সেবী ফাউন্ডেশন—দুগ্ধভিত্তিক উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
📈 এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে দক্ষতা অর্জন করবেন—যা তাদের আত্মকর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করবে।
🙏 সকল সম্মানিত অতিথি, অংশগ্রহণকারী ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ।

Photos from E-SheBee's post 25/04/2026

Domestic work (level 1)
assessment going on 💯
25/4/2026

19/04/2026

Congratulations to all the participants who have become competent in ENTREPRENEURSHIP DEVELOPMENT, LEVEL-4 under ASSET-WEND-eSheBee Cycle-3 batch 1. From today you are National Skill Certified entrepreneur. Best wishes for your upcoming journey in the Entrepreneural eco system.

Photos from E-SheBee's post 19/04/2026

Good ending.
Thank you Everyone
Entrepreneurship Development (level 4)

Photos from E-SheBee's post 19/04/2026

Entrepreneurship Development (level 4)
assessment going on
19/4/2026

Photos from E-SheBee's post 19/04/2026

Caregiving For Elderly Persons Level -3
assessment going on
19/4/2026

18/04/2026

Congratulations!
All the 22 Competent Trainees of CAREGIVING FOR INFANT, TODDLER & CHILDREN LEVEL-3. Best wishes to you all.
-Principal

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


১৪/১৩, বাবর রোড, লেভেল-৩, ব্লক-বি, মোহাম্মদপুর
Dhaka
১২০৭