Department of Government Transport, Bangladesh

Department of Government Transport, Bangladesh

Share

Department of Government Transport provides transport facilities to Ministers, State Ministers,Deputy Ministers, Speaker and Senior Officials of governmet

14/04/2024

মৃত্যু চিরন্তন সত্য। আরো কঠিন সত্য হলো কার মৃত্যু কখন হবে কেউ জানে না, জানার কোন সুযোগ ও নেই।
যেকোনো মৃত্যু সংবাদই বেদনাদায়ক ।আবার কিছু কিছু মৃত্যু সংবাদ আরো বেশি বেদনাদায়ক । বিশেষ করে তিনি যদি হন একজন ভালো মানুষ।
তেমনি একজন ভালো মানুষ রাতইল গ্রামের ঐতিহ্যবাহী পরিবার মিয়া/মুনশী বাড়ির নাজমা জামান। অদ্য ১৪.০৪.২০২৪ সন্ধ্যা ৭:৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মানুষ তার কাজ-কর্ম,চাল-চলন, আচার-আচরণের মাধ্যমেই মানুষের মনে স্থান করে নেয় ---- এভাবেই ভালো মানুষ, মন্দ মানুষ পরিচয়ে মানুষ দীর্ঘকাল মানুষের মনে জাগরুক থাকে।
নাজমা জামান--- তিনি রাতইল গ্রামের কাহার মাস্টার সাহেবের বড় কন্যা , জন্ম ১৯৫৭ সাল। আমার চেয়ে খুব বেশি বড় নন।
ছোটবেলায় আমাদের দোতলা ঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখেছি উনাকে বাড়ির সামনে দিয়ে হেঁটে স্কুলে যেতে। অত্যন্ত ভদ্র, অমায়িক, শালীন আচরণ ও চালচলনের অধিকারিনী। কারোর সাথে ঝগড়া হয়েছে, উচ্চস্বরে কথা বলা, কোন বিষয়ে মনোমালিন্য হওয়া,তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন --- এরকম কথা কোনো মানুষই বলতে পারবে না।
এখানেই তার সার্থকতা ও সফলতা।
সুন্দর চেহারার সুন্দর মনের সুন্দর মানুষ ছিলেন তিনি।
তিনি তার বাবার দিক দিয়ে আমার ভাতিজি, মায়ের দিক দিয়ে ভাগ্নি ।তবে মায়ের দিকের পরিচয়েই সম্বোধন / কথাবার্তা হতো বেশি।
উনার মা ছিলেন একজন অনেক ভালো মানুষ। উনার নানা-নানীও ছিলেন খুব ভালো মানুষ। অনেক বড় পরিবারের মানুষ হলেও চলাফেরা ছিল অতি সাধারণ । মানুষের প্রতি ছিল তার অসাধারণ মমত্ববোধ।
তার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে আমার দাদী সাহিদা খাতুন এর কাছে শুনেছি তাদের বাড়িতে পরের দিন সকাল- দুপুর- রাতে কি খাবার হবে সে মেনু আগে থেকেই টাঙ্গানো থাকতো।
আমি ব্রিটিশ আমলের কথা বলছি।
উনার বাবা কাহার মাস্টার সাহেব একজন প্রখ্যাত শিক্ষাবিদ/ শিক্ষক /হেডমাস্টার এবং ৫২ র ভাষা আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী। টেবিল টকার হিসেবে তার জুড়ি মেলা ভার ছিল ।তিনি বহুবিধ জ্ঞানের অধিকারী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ঘাঁটি / ক্যামপ ছিল উনাদের বাড়িতে। উনার বিবাহ হয় কাশিয়ানীর নড়াইল গ্রামের একজন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা খান আক্রাম সাহেবের সাথে। খান আকরাম সাহেব একজন প্রথিতযশা মুক্তিযোদ্ধা।
নাজমা জামান বিএ পাস ছিলেন এবং চারকন্যা ও দুই পুত্রের জননী।
বাবা- মা ও স্বামীর দিক থেকে অনেক বড় ও উচ্চ মর্যাদা সম্পন্ন পরিবারের মানুষ হওয়া সত্বেও তিনি কখনো গর্ব ভরে চলাফেরা করতেন না বা গৌরব করতেন না । তিনি ছিলেন সদাহাস্য, পরোপকারী । তার দুই ছেলে এবং চার মেয়ে সকলেই বাস্তব জীবনের সুপ্রতিষ্ঠিত।
আমাদের খুব কাছের একজন ভালো মানুষের প্রস্থানে আমরা অত্যন্ত ব্যথিত --- আরো অনেক কিছু লেখা যেত কিন্তু মনটা ভারাক্রান্ত ।
মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করুন। উনার স্বামী ,পুত্র- কন্যাদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিন ।আমীন।
---- মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

06/04/2024

চলে গেলেন রাতইল গ্রামের আমার প্রতিবেশী ও ভাতিজা লুৎফর রহমান মুনশী( ইন্নালিল্লাহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অদ্য ০৭.০৪.২০২৪ বেলা ১০:২৫ মিঃ আমার ছোট ভাইয়ের স্ত্রী মুক্তা ফোন করে জানালো লুৎফর রহমান মুন্সি কিছুক্ষণ আগে চলে গিয়েছেন না ফেরার দেশে।
তিনি ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।থাকতেন গ্রামের বাড়িতে।
সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ না করলে ও মা-বাবার বড় সন্তান হিসেবে ছিলেন অনেক আদরের, সবার কাছে প্রিয় ।
আমার থেকে হয়তো দু এক বছরের বড় হতে পারে। কিন্তু চালচলন ছিল আমাদের সাথেই, সমবয়সীর মত। সদা হাসিখুশি একজন মানুষ। যেকোনো সামাজিক কর্মকান্ডে ছিল তার প্রচন্ড আগ্রহ ও মনোনিবেশ।
সামাজিক কর্মকাণ্ডের নেতৃত্বের গুণাবলী তার মাঝে ছিল। প্রয়োজনে মুখের উপর/ সকলের সম্মুখে উচিত কথা বলতে দ্বিধা করতেন না।
পাশাপাশি বাড়ি এবং প্রায় সমবয়সী হওয়ার কারণে তার সাথে আমাদের চালচলন ছিল খুবই হৃদ্রতা পূর্ণ। দেখা হলে দূর থেকেই চিৎকার করে বলতেন সাবু মিয়া কেমন আছো ?
আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পর বলতেন মিয়া সাব কেমন আছেন ?
চাকুরী জীবনের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন সুনাম এর সাথে।
চাকুরীর শেষের দিকে গোপালগঞ্জ এর পার্শ্ববর্তী নড়াইল জেলায় পোস্টিং পাওয়ার জন্য আমাকে একবার রিকোয়েস্ট করলে আমি ডিআইজি খুলনা রেঞ্জ কে বলে দিয়েছিলাম।
চাকুরী শেষে পেনশনের টাকা দিয়ে গ্রামের বাড়িতে সুন্দর একটা বিল্ডিং করেছিলেন। এবং গ্রামেই তিনি থাকতেন পরিবার পরিজন নিয়ে।
লুৎফর ছিলেন" হররফুন মওলা " বা সব কাজের কাজী।
যে কোন সময় কোন কিছু কিনতে হলে, কোথাও থেকে কোন কিছু আনতে হলে বা কোন কিছু ম্যানেজ করতে হলে তাকে বললে সে জিনিসটি সে করে ফেলতে পারতো----এটা ছিল তার এক বিশেষ গুন।
সুন্দর ব্যবহার এবং সকলের সাথে সাবলীলভাবে আলাপচারিতার জন্য সর্ব মহলেই তার একটা গ্রহণযোগ্যতা ছিল।
লুৎফরের বাবা ঈমান উদ্দিন মুন্সী ও একজন ভালো মানুষ ছিলেন।
লুৎফর মুন্সির ভাই-বোনেরাও সকলেই খুব ভালো মানুষ।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর তার পরিবার পরিজন,সন্তান-সন্ততিদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন। আমীন।
--- মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

16/03/2024

প্রশাসনিক শিষ্টাচার দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করে, গ্রহনযোগ্যতা বৃদ্ধি করে ,অনুকূল পরিবেশ সৃষ্টি করে । সৌজন্যতা ও প্রশাসনিক শিষ্টাচার একজন কর্মকর্তাকে অনন্য মাত্রায় নিয়ে যেতে পারে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য বিষয় টি আরো গুরুত্বপূর্ণ।
Oxford Advanced Learner’s
Dictionary’ তে শিষ্টাচার বা Etiquette সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে " Etiquette is the formal rules of correct and polite behaviour in society or among members of a particular profession”.
সিভিল সার্ভিসে উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বর্ষীয়ানদের যথোপযুক্ত সন্মান দেখানো ও প্রশাসনিক শিষ্টাচারের আওতায় পড়ে।
এক্ষেত্রে গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম অগ্রণী ভূমিকা পালন করেছেন যা অন্যান্য জেলা প্রশাসক গণ অনুসরণ করতে পারেন।
গোপালগঞ্জ জেলার সকল বর্তমান এবং প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুঁজে বের করে বিশেষ দূত মারফত দাওয়াত পত্র পাঠিয়েছেন -- ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ এর রাষ্ট্রীয় অনুষ্ঠানে। নিঃসন্দেহে এ সকল উর্ধ্বতন কর্মকর্তা গন সন্মানিত হয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনায় জনাব মু: রাশেদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাশিয়ানী, গোপালগঞ্জ স্বয়ং আমাকে ফোন করে আমার বর্তমান ঠিকানা সংগ্রহ করেছেন। বিষয় টি আমার কাছে ভালো লেগেছে।
সৌজন্যতা ও শিষ্টাচার এর এ কাজটি জেলা প্রশাসকের জন্য খুব কঠিন কোন বিষয় নয় কিন্তু তার এই সৌজন্যতা ও শিষ্টাচার এর মাধ্যমে জেলা প্রশাসনের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হয়েছে। ব্যক্তি জেলা প্রশাসক ও অনন্যতায় উদ্ভাসিত হয়েছেন।
জেলা প্রশাসক ও সচিব পদে দায়িত্ব পালন কারী প্রশাসনিক ক্যাডারের একজন প্রাক্তন কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক, গোপালগঞ্জ কে বিশেষ ধন্যবাদ জানাই।
--- মুনশী শাহাবুদ্দীন আহমেদ,

Sheikh Hasina named top 100 global thinkers - Bangla Herald 30/01/2019

Sheikh Hasina named top 100 global thinkers - Bangla Herald Prime Minister Sheikh Hasina has been featured in the list of top 100 global thinkers as the famous US-based Foreign Policy journal came up with a register of world leading thinkers. Sheikh Hasina has been named among the 10 top global thinkers in the category “Defense and Security”. “Sheikh H...

Moving Out of LDC Category: Bangladesh well on track 17/03/2018

Moving Out of LDC Category: Bangladesh well on track In a major leap forward, Bangladesh has become eligible to graduate to a developing country from a least developed one as it has met all the three criteria for the first time for getting out of the LDC bloc.

10/03/2018
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Secretariat Link Road
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00