⭕ রাসূল [ﷺ] বলেছেন, “পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধি প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে এবং নারীর সুগন্ধি এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি গোপন থাকে”।
[সুনানে তিরমিযী- ২৭২৮]
🔸 আয়েশা [র.] থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা পর্দার আড়াল থেকে একটি কিতাব হাতে নিয়ে রাসূল [ﷺ] এর দিকে বাড়িয়ে দিল। তখন রাসূল [ﷺ] তাঁর হাত না বাড়িয়ে বললেন, আমি বুঝতে পারছি না এটা কোনো পুরুষের হাত নাকি মহিলার হাত.?? তখন তিনি বললেন, এটা মহিলার হাত। তখন রাসূল [ﷺ] বললেন, ‘তুমি মহিলা হলে অবশ্যই তোমার নখগুলো মেহেদী দ্বারা রঞ্জিত করে রাখতে। [আবূ দাঊদ- ৪১৬৬, নাসাঈ- ৫০৮৯]
🔲 সুতরাং হাতে পায়ে মেহেদী দেওয়া মহিলাদের বৈশিষ্ট্য, পুরুষদের বৈশিষ্ট্য নয়। আর তাই পুরুষদেরকে অবশ্যই এই কাজটি করা থেকে বিরত থাকতে হবে। কেননা পুরুষদের জন্য মহিলাদের সাদৃশ্য গ্রহণ করা জায়েয নয়, বরং হারাম।
🔹 রাসূল [ﷺ] এমন সকল পুরুষদেরকে লা‘নত করেছেন, যে সকল পুরুষ মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে এবং এমন সকল মহিলাদেরকে লা‘নত করেছেন, যে সকল মহিলা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে থাকে।
[সহীহ বুখারী- ৫৮৮৫]
ইসলামী দাওয়াত
আমি দাওয়াত দিবো. সবায় যেন আল্লাহতালার হকুম পুরা করতে পারে।
27/04/2025
পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না। নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে - অযত্নে অব'হেলায় বেড়ে ওঠে।
বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশী উপকারী। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষ"তবি"ক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক-ফোঁটা এক-ফোঁটা করে নিঙড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না - একাকী অযত্নে পড়ে থাকে।
জীবন শেষ করার পর জ্বালানী-কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয়, মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্য।
কিন্তু খেজুর গাছ কোনো অ'ভিযোগ করে না প্র'তিবাদ করে না কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না - শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো।
খেজুর গাছসম পুরুষদের জানাই শুভেচ্ছা।
সবাই ভালো সুস্থ ও সুন্দর থাকুক ...
দুধ কা দুধ! পানি কা পানি'
জালালাবাদি হুজুরের কাছে পাঁচ মিনিট বসলেও নতুন কিছু শেখা যায়। এটি আমি বহুবার দেখেছি। গতকাল হুজুর একটি মজার গল্পের মাধ্যমে শিক্ষনীয় বিষয় বুঝিয়ে দিলেন।
#একব্যক্তি ছিলো দুধ বিক্রেতা। দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করতো। একবার সারাদিন দুধ বেঁচে বেশ কিছু কয়েন থলেতে জমা করলো।
#দুপুরবেলা শরীরে ক্লান্তি আসায় ঘুমিয়ে পড়লো একটি গাছের নিচে। ঘুম থেকে উঠে দেখে কয়েনের থলে একটি বানর নিয়ে গাছের আগায় উঠেছে।
এখন কীভাবে সেটি বানরের কাছ থেকে নেয়া যায়?
#একজন পরামর্শ দিলো, যেহেতু বানর অনুকরণপ্রিয় প্রাণী। তাই ছোট পাথর দিয়ে পাথর কে ঢিল মারলে আশাকরি সেও কয়েন দিয়ে পালটা তোমাকে ঢিল মারবে। এতে তুমি কয়েনগুলো পেয়ে যাবে।
লোকটি তাই করলো। দেখা গেলো বানরও তাই করছে।
#কিন্তু বানরটি ছিলো চালাক। সে একটি কয়েন ছুঁড়ে লোকটির উপর। আর আরেকটি ছুঁড়ে পাশ্ববর্তী খালের পানিতে।
#লোকটি গুনে দেখলো ৮০ টি কয়েনের মধ্যে ৪০ টি হাতে এসেছে, অপর ৪০ টি পানিতে।
তখন লোকটি বললো,
'দুধ কা দুধ! পানি কা পানি'
#অর্থাৎ এই কয়েনগুলোর অর্ধেক ছিলো দুধ বিক্রির মূল্য, আর অর্ধেক পানি মিশিয়ে বিক্রির মূল্য। তাই দুধের মূল্য এসেছে আমার হাতে পানির মূল্য চলে গেছে পানির কাছে।
#এই গল্প বলে হুজুর বললেন, আমরা যে হারাম উপায়ে সম্পদ অর্জন করি, তা আমাদের কাছ থেকে এভাবেই চলে যায়।
#অনেক সময় কোর্টে অযথা হয়রানির কারণে টাকা দিতে হয়, ভুল চিকিৎসায় টাকা দিতে হয়, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কারণে লাখ লাখ টাকা ঢালতে হয়, বুঝে নিবেন এগুলো হালালের সাথে বিভিন্ন সময় আমাদের সম্পদে হারাম ঢুকেছে। তাই এগুলো এভাবে চলে যেতে বাধ্য।
আল্লাহ তায়ালা হুজুরের হায়াতে বরকত দান করুন। আমাদেরকে হারাম বর্জন করে, হালালভাবে চলার তাওফিক দিন। আমিন।
27/04/2025
সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।
কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।
এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।
তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।
26/04/2025
Allah ja koren tar bandar valor jonnoi koren, nishsoy Allah utthom porikolponakari🙏🙏Alhamdulillah
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dhaka
