সংযোগ - নোফেল । Songjog - Nofel

সংযোগ - নোফেল । Songjog - Nofel

Share

সংযোগ-নোফেল বৃহত্তর নোয়াখালীর বিশ্বব্যাপী ডিজিটাল প্লাটফর্ম

19/03/2026
14/03/2026

বক্তব্যটি শুনে আমার প্রতিয়মান হয়েছে বর্তমান সময়ের অবস্থা বিবেচনায় প্রত্যেক মা-বাবার জন্য
সন্তানদের আর্থিক সহযোগিতা থেকেও মা-বাবার মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য নেককার মা-বাবার অনুগত সন্তান অনেক বেশি প্রয়োজন।
আপনাদের মতামত জানতে চাই!

09/03/2026

৭ মার্চ ২০২৬ সংযোগ নোফেল এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের ভিডিও চিত্র।

26/01/2026

বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা উৎসব

18/01/2026

“মাটির ঘ্রাণে, শীতের টানে— গ্রাম বাংলার পিঠা উৎসব প্রাণে প্রাণে!”
শীতের আমেজে ঐতিহ্যবাহী স্বাদের মিলনমেলা পিঠা উৎসব–২০২৬
পরিবার–বন্ধুদের নিয়ে আসুন, উপভোগ করুন গ্রাম বাংলার নানান পিঠা আর সাংস্কৃতিক আয়োজন।

📍 স্থান: পর্যটন কমপ্লেক্স, কাকরাইল, ঢাকা
📅 তারিখ: ২৪ জানুয়ারি, শনিবার
⏰ সময়: সকাল ৯টা – রাত ৯টা

Photos from সংযোগ - নোফেল । Songjog - Nofel's post 13/01/2026

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জাপানের জেনারাস কোম্পানির মধ্যে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

জেনারাস কোম্পানি বাংলাদেশে স্ট্রোক এবং কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন উন্নত করার লক্ষ্যে জাইকার সহায়তায় ফিজিবিলিটি স্টাডি করছে। গবেষণার মাধ্যমে বাংলাদেশে জাপানের প্রযুক্তি, প্রশিক্ষণ এবং পদ্ধতিগত উন্নয়নে কাজ করতে আগ্রহী জেনারাস কোম্পানি।

গবেষণা পরবর্তী বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমেদ এর সাথে দ্বিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ করেন গবেষণা দলটি।

আলোচনা পরবর্তী ফটো সেশনে বাম দিক থেকে জাইকার (JICA) স্থানীয় পরামর্শক ও ব্যাকবন লিমিটেড এর নির্বাহী পরিচালক জনাব আরিফ উল্যাহ খান, "সংযোগ নোফেল" এর প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন মাশুক, জেনারাস কোম্পানির প্রতিষ্ঠাতা মিকি কইয়ামা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমেদ, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আকিরা ইতো, এবং দোভাষী মায়ে ওয়াতানাবে।

"সংযোগ নোফেল" এর পক্ষ থেকে জেনারাস কোম্পানির বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনার সফলতা কামনা করছি। 😊

10/01/2026

🎙️
পিঠা উৎসব উপলক্ষে সংযোগ নোফেল শুরু করেছে সদস্য সংগ্রহ অভিযান! ✨
📢
সংযোগ নোফেল-এর সদস্য সংগ্রহ অভিযান চলবে ০১ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
🌍
সংযোগ নোফেল — গ্রেটার নোয়াখালীর একটি গ্লোবাল ডিজিটাল প্ল্যাটফর্ম।
🤝
নোয়াখালীবাসীর শিক্ষা, সামাজিকতা ও কল্যাণে কাজ করতে আজই যুক্ত হোন এই সদস্য সংগ্রহ অভিযানে।
📅
আগামী ২৪ জানুয়ারি ২০২৬, পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স, বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে পিঠা উৎসব। 🥮
👥
পেট্রোন, ডোনার ও গেস্ট সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ থাকছে।
🏆
সদস্যদের জন্য পিঠা উৎসব অনুষ্ঠানে থাকবে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান।
🌐
সদস্য হতে ভিজিট করুন www.songjognofel.com
রেজিস্টার নাও বাটনে ক্লিক করে সদস্য ফরম পূরণ করুন। ✅
📞
যোগাযোগ:
০১৭১১ ৮৩ ৬৬ ৭৯
০১৯১১ ৯২ ৪২ ৫৬
💙
সংযোগ নোফেল-এর সদস্য সংগ্রহ অভিযান-এ অংশ নিয়ে বৃহত্তর নোয়াখালীবাসীর কল্যাণে পাশে দাঁড়ান।

আজই যুক্ত হোন সংযোগ নোফেল-এর সাথে, সংযোগ গড়ুন, সমাজ গড়ুন। 🌱

সংযোগ নোফেল এর ব্যাংক একাউন্ট :
SONGJOG NOFEL TRUST
A/C No. 3111000009181
MERCANTILE BANK PLC
ISLAMIC BANKING BRANCH, DHAKA

Photos from সংযোগ - নোফেল । Songjog - Nofel's post 08/01/2026

বাংলাদেশে স্ট্রোক এবং কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন উন্নত করার লক্ষ্যে জাইকার সহায়তায় ফিজিবিলিটি স্টাডি করছেন জাপানের রিহ্যাবিলিটেশন কোম্পানি জেনারাস।

গবেষণার মাধ্যমে বাংলাদেশে জাপানের প্রযুক্তি, প্রশিক্ষণ এবং পদ্ধতিগত উন্নয়নে কাজ করতে আগ্রহী জেনারাস কোম্পানি।

বৃহত্তর নোয়াখালীর গ্লোবাল ডিজিটাল প্লাটফর্ম "সংযোগ নোফেল" বাংলাদেশে জাপানের জেনারাস কোম্পানির প্রতিনিধিদেরকে গবেষণার কাজে সরকারী /বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ে সহযোগিতা করছেন।

প্রতিনিধি দলকে সংযোগ নোফেল এর শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

জেনারাস কোম্পানির প্রতিষ্ঠাতা মিকি কইয়ামাকে শুভেচ্ছা উপহার প্রদান করেন জনাব মো: খসরু চৌধুরী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এনএলআই, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আকিরা ইতোকে উপহার প্রদান করেন জনাব প্রবীর চন্দ্র দাস এফসিএ উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এনএলআই, মায়ে ওয়াতানাবেকে (দোভাষী)উপহার প্রদান করেন জনাব ব্যারিস্টার রেদওয়ান হোসেন চেয়ারম্যান এনএলআই সিকিউরিটিজ , জাইকার( JICA) স্থানীয় পরামর্শক ও ব্যাকবন লিমিটেড এর নির্বাহী পরিচালক আরিফ উল্যাহ খানকে উপহার প্রদান করেন মো: আবুল কাশেম উপব্যবস্থাপনা পরিচালক (জবি)এনএলআই।

"সংযোগ নোফেল" কর্তৃপক্ষ
জেনারাস কোম্পানির বাংলাদেশে তাদের গবেষণার কাজে সফলতা কামনা করছে। 😊

Photos from সংযোগ - নোফেল । Songjog - Nofel's post 05/01/2026

অভিনন্দন ও শুভেচ্ছাঃ

"সংযোগ নোফেল" পরিবারের সাথে সংযুক্ত বৃহত্তর নোয়াখালীর (ফেনী) কৃতি সন্তান জনাব মিজানুর রহমান (হেলাল) অ‌তি‌রি‌ক্ত স‌চিব থে‌কে পদোন্নতি পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

"সংযোগ নোফেল" পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ পাক উনাকে সুস্হতার সহিত নেক হায়াত দান করুন।

Photos from সংযোগ - নোফেল । Songjog - Nofel's post 30/12/2025

শোক সংবাদ

বৃহত্তর নোয়াখালীর (ফেনী) কৃতি সন্তান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. ভোর ৬:০০ টায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সংযোগ নোফেল পরিবার এই দুঃখের মুহূর্তে গভীরভাবে শোকাহত। আমরা দোয়া করি, আল্লাহ পাক তাঁর ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

17/12/2025

"সংযোগ নোফেল" এর উদ্যোগে পিঠা উৎসব -২০২৬
২৪ জানুয়ারি ,শনিবার, সকাল ৯টা থেকে রাত ৯টা।
পার্বত্য কমপ্লেক্স, বেইলি রোড, ঢাকা। স্টল বরাদ্দ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

Photos from সংযোগ - নোফেল । Songjog - Nofel's post 26/11/2025

"সংযোগ নোফেল" পরিবারের সদস্য বৃহত্তর নোয়াখালী (ফেনী)র কৃতি সন্তান জনাব দেলোয়ার হোসেন শামীম এবং তাঁর সহধর্মিণী জেরিন সুলতানা এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশনস জজ (গ্রেড-২) পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা। দোয়া করি আল্লাহপাক উনাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


79, Motijheel
Dhaka
1000