সুরেশ্বর লঞ্চ ঘাট

সুরেশ্বর লঞ্চ ঘাট

Share

Historical place in Shariatpur

18/12/2025

হাদিদের মৃত্যু নেই

16/12/2025

বিজয় থাকুন সবার মনে সব সময়

04/04/2025

প্রিয়জ‌নের সা‌থে ই‌দ উদযাপন ক‌রে সবাই ফির‌ছে নিজ কর্মস্হ‌লে ।
(সু‌রেশ্বর বা‌সি )

25/12/2024

চোর গেসে,চোর আসছে

29/09/2024

এমভি জামাল -১ - ঢাকা টু সুরেশ্বর নিয়মিত সার্ভিস ঢাকা থেকে ছাড়ে সকাল -৮ টায় সুরেশ্বর পৌছায় বেলা -১১ টা ৩০ মিনিটে সুরেশ্বর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বিকাল -৪ টায় ঢাকায় পৌছায় সন্ধা -৭ টা -৩০ মিনিটে যোগাযোগ - 01732889125.

18/08/2024
23/06/2024

আজ সকালে আমাদের সুরেশ্বর দেখা মিললো রাসেল ভাইপার।সবাই সাবধানে চলাফেরা করবেন।
ধন্যবাদ।

18/06/2024

""আমি বেজি ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি
বিষধর রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ আমি ভক্ষণ করি কৃষকদের মাঠে আমি থাকি ফসলি জমিতে, বিষধর রাসেল ভাইপার ও অন্যান্য বিষধর সাপগুলো ফসলি জমিতে থাকে তাদেরকে আমি ধরি ও ভক্ষণ করি,

তাই আপনারা আমাকে রক্ষা করুন আমি আপনাদেরকে রক্ষা করব, জনস্বার্থে প্রচার করুন।

06/06/2024

আসলামুআলাইকুম
একটি হারানো বিজ্ঞপ্তি
গতকাল সকাল ৮ ঘটিকার সময়। ( মারুফ )নামের এই ছেলেটি হারিয়ে গিয়েছে যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই ছেলেটিকে দেখে থাকেন তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন
ওর বাবার নাম:আয়নাল মাঝি।
ঠিকানা:মহান সুরেশ্বর দরবার শরীফ
যদি কোন সহৃদয়বান ব্যক্তি দেখে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন
নাম্বার:( 01718885490)
(01308647572)

15/05/2024

কৃষকের ঈদ আনন্দ এবার শরীয়তপুরে!!!
========================

স্হান :হালইসার ৪নং ওয়ার্ড ,ঘড়িষার ,নড়ীয়া, শরিয়তপুর

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর আয়োজনে দেশ বরেণ্য কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এর উপস্থাপনা ও পরিচালনায় "কৃষকের ঈদ আনন্দ" এবারের আয়োজন শরিয়তপুরের নড়ীয়ার সুরেশ্বর বাজার সংলগ্ন পদ্মার পাড়। সময় আগামী ১৯ মে রবিবার সকাল ৮ টায়।

এবারের খেলা
সাবান দিয়ে গোসল সারি- বরের বেসে ঘরে ফিরি, ভেলা বাইচ, বৌ সাজানো, তৈলাক্ত কলা গাছ বেয়ে উঠা, ভাসমান মোরগ লড়াই এর মতো আকষর্নীয় খেলা।

পুরুস্কার হিসাবে থাকবে
পাওয়ার টিলার, রাইসট্রান্সপ্লান্টার, রিপার মেশিন, থ্রেশার মেশিন, চপার মেশিনসহ নানারকম আকর্ষণীয় ও দামী পুরস্কার।

খেলার চুড়ান্ত বাছাই পর্ব হবে ১৮ মে শনিবার সকাল ৯ টা থেকে। বাছাই পর্বের পর মূল খেলা হবে ১৯ মে রবিবার সকাল ৮ টায়।
খেলায় অংশ গ্রহণ ও উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনটি উপভোগ করতে আপনারা সবাই আমন্ত্রিত।

14/04/2024

🔴নড়িয়ায় রাসেল'স ভাইপার🔴

ঈদের দিনে দুইটি রাসেল'স ভাইপারের দেখা।

কয়েক মাস আগে একটা পোস্ট করেছিলাম নড়িয়া-জাজিরায় রাসেল'স ভাইপার এর অবস্থা নিয়ে, তখন কেউ গায়ে লাগান নি কিন্তু এখন অবস্থা ভয়াবহ।বিগত পোস্ট লিংক কমেন্ট বক্সে দেয়া আছে।

ঈদের দিন চন্ডিপুর প্রাইমারি স্কুল এলাকা থেকে আমি একটি রাসেল'স ভাইপার উদ্ধার করি ঐ একই দিন নদীর পারে আরেকটি মারা হয়।

শঙ্কার ব্যাপার হলো দুটি সাপের বয়স ই ৩-৪ মাস।এর মানে ৩ কিলোমিটার এর মধ্যে এই সাইজের আরো ১৫-২০ টা সাপ থাকার সম্ভাবনা আছে।গত কয়েকমাসে ম্যাচিউরড (বড়) কয়েকটা সাপ মারার ও বেশ কয়েকটা দেখার রেকর্ড পাওয়া যায়।

ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমরা কি খারাপ অবস্থার মধ্যে আছি এটা কল্পনাতীত।যেকোনো সময় দূর্ঘটনা ঘটতেই পারে।

রাসেল'স ভাইপার এমন একটা সাপ, আমি মনে করি যাকে মারতে যাওয়াও রিস্ক।সেক্ষেত্রে এরকম কোনো পরিস্থিতিতে পড়লে অবশ্যই আমাদের সংগঠন Snake Rescue Team Bangladesh অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করবেন অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করার অনুরোধ থাকলো।

যারা পদ্মার চরে ঘুরতে ও আনন্দ ভোজ করতে যান তাদের প্রতি অনুরোধ থাকবে বিকল্প জাগয়া খোজার অথবা চরে না যাওয়ার জন্যে।গত ২-৩ বছরে অনেকগুলো রাসেল'স ভাইপার দেখা , মারার রেকর্ড আছে চরে।সাথে এর কামরে মানুষ মরার রেকর্ড ও আছে।

এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ কামড়ের শিকার হয় তখন কি করার? বাচার কি কোনো উপায় নেই?

হ্যা, কাউকে যদি কামড় দিয়েই দেয় তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ওঝার নাম মনেও আনা যাবে না।❌মনে রাখতে হবে, "সাপে কাটলে ওঝা নয়,হাসপাতালে চিকিৎসা হয়।"

✅সাপ কামড়ালে একদমি আতঙ্কিত হওয়া যাবে না।নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করতে হবে।
✅হাতে-পায়ে কোথায় আংটি,চুরি,পৈতা জাতীয় কিছু থাকলে তা খুলে ফেলতে হবে।
✅যে অঙ্গে কামড়েছে সে অঙ্গ যথাসম্ভব স্থির রাখার চেষ্টা করতে হবে।
❌শক্ত করে কোনো ধরনের বাধ দেয়া যাবে না।
✅যতদ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে।

আমাদের "নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স" (মূলফৎগঞ্জ হাসপাতল) এ এন্টিভেনম মজুদ আছে।আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি।তাই ভয়ের কোনো কারণ নেই।আশাকরি ৩০ মিনিটের ভেতর ই পৌছে যাওয়া সম্ভব।

যতদ্রুত হাসপাতালে পৌছানো সম্ভব রোগীর সুস্থ হবার চান্স তত বেশি।

মূলফৎগঞ্জ হাসপাতালে এ পর্যন্ত ৩ টা রাসেল'স ভাইপার এর বাইট কেস এসেছে এর মধ্যে ১ জনকে বাচানো গেলেও বাকি ২ জনকে বাচানো সম্ভব হয় নি।কারণ তারা দেরী করে হাসপাতালে এসেছিলো।

তাই নিজে সচেতন হই ,অন্যকে সচেতন করি।

সচেতনতায় পোস্টটি শেয়ার করি।

Post : Ahmed Opu

03/04/2024

#শরিয়তপুরের ঈদ যাত্রীদের জন্য সুখবর...
আপনাদের যাত্রাকে সুন্দর ও নিরাপদ করতে
ি_গাজী_৪_লঞ্চ
প্রতিদিন ঢাকা থেকে ছাড়েঃ সকাল ৮.০০ টায়। মূলফৎগঞ্জ থেকে ছাড়েঃ বিকাল ৩.০০ টায়!
সুরেশ্বর থেকে ছাড়েঃ বিকাল ৪.০০ টায়

কেবিন ভাড়াঃ ডাবল-১২০০ টাকা
সিঙেল ভাড়াঃ ৬০০ টাকা।
যোগাযোগঃ 01732889125
৩/০৪/২০২৪

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka