Ministry of Shipping , Government of the People's Republic of Bangladesh
This is the official page of the Ministry of Shipping, Government of the People's Republic
01/06/2026
https://www.jugantor.com/national/1107096
ঈদযাত্রায় গাফিলতি পাওয়া গেলে সনদ বাতিল: প্রতিমন্ত্রী রাজিব আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-প্....
31/05/2026
কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা, ৩১ মে ২০২৬:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পর এবার নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত তদারকিতে ভোলার ইলিশা ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।
রবিবার (৩১ মে) দুপুরে তিনি ইলিশা ঘাটে ঝটিকা সফর করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর পূর্বে তিনি চাঁদপুর নদী বন্দর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “যেসব নৌঘাটে অধিক সংখ্যক মানুষ চলাচল করে, আমরা সেসব স্থান পরিদর্শন করছি। এটি আমাদের দায়িত্ব। ঈদে মানুষকে নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করেছি। এখন তারা যেন নিরাপদে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই তদারকি কার্যক্রম।”
তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ে গেলে ছোটখাটো কিছু ত্রুটি-বিচ্যুতি আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধানের চেষ্টা করি। জনগণকে আমরা নিরাপদ যাতায়াতের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”
প্রতিমন্ত্রী অবৈধ নৌযান চলাচল বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং যাত্রীচাপ ও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নৌযান বরাদ্দ নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, বাংলাদেশ পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত /-
কাজী আরিফ বিল্লাহ
পিআরও
নৌপরিবহন মন্ত্রণালয়।
নৌপথের পুরনো ঐতিহ্য ও জনআস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা, ৩১ মে ২০২৬
নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ ফেরিঘাট ও নদীবন্দরগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বড় বড় সব ঘাটে নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির মুখোমুখি হতে না হয়। ঘাট ও নৌপথে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।”
চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের নির্মাণকাজ প্রসঙ্গে তিনি বলেন, “টার্মিনালের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা হবে। টার্মিনালের কাজ শেষ হলে চাঁদপুর নদী বন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে।”
নৌপথে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, “নৌপথ সচল ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে দেশের নৌবন্দরগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “পন্টুন আধুনিকায়ন, নিয়মিত ড্রেজিং এবং নৌ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে নৌপথকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করা হবে। নৌপথের সেই ঐতিহ্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির ও আধুনিক নৌযান পরিচালনার ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিমসহ মন্ত্রণালয় ও দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
ঈদের আনন্দেও জনসেবায় অবিচল — মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি
পবিত্র ঈদুল আযহার দিনেও বিশ্রাম নেই তাঁর। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সদা নিবেদিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি আজ বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার একাধিক নদীভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
📍 পরিদর্শনকৃত এলাকাসমূহ:
✅ চরগোপালপুর ইউনিয়ন — চৌকিদার বাজার
✅ চরগোপালপুর ইউনিয়ন — লিঙ্গুটিয়া হাই স্কুল এলাকা
✅ জাঙ্গালিয়া ইউনিয়ন — আমিরগঞ্জ বাজার
✅ উলানিয়া দক্ষিণ সহ আরও কয়েকটি এলাকা
নদীভাঙন রোধে চলমান বালু ভর্তি জিওব্যাগ স্থাপন প্রকল্পের অগ্রগতি ও কার্যকারিতা সরাসরি যাচাই করেন তিনি এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ ( ২৭ মে) সকালে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো ঈদে ঘরমুখো প্রতিটি মানুষকে নিরাপদে ও স্বস্তিদায়কভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে নৌপথের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বৃদ্ধি পেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি টার্মিনালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ছোট নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ইতিবাচক ফল দিচ্ছে। এতে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং লঞ্চে ওঠানামায় স্বস্তি পাচ্ছেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Ministry Of Shipping, Building No. 6, Floor#8, Bangladesh Secretariat Building, Dhaka-1000
Dhaka
