শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

Share

বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বি?

বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রগতিশীল ইউনিট। ঢাকার বুকে অবস্হিত হওয়ার কারনে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত সকল কর্মসূচী অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে এবং ইতিমধ্যে অনেক সুনাম কুড়াতে সমর্থ হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ এর নিরলস পরিশ্রমের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে।

05/10/2017
04/08/2017

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযাদ্ধা শহীদ শেখ কামালের ৬৮ তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

Photos from শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ's post 09/06/2017

অভিনন্দন টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক

ব্রিটেনের নির্বাচনে হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনী, শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। টিউলিপ তাঁর নিকটতম প্রার্থীর চেয়ে ১৫,৫৬০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে টিউলিপের প্রাপ্ত ভোট ছিলো ৩৪,৪৬৪, তাঁর নিকটতম কনজারভেটিব পার্টির প্রার্থী ক্লেরি লুইসি লেইলেন্ড এর প্রাপ্ত ভোট ১৮,৯০৪।

আপনাদের বিজয়ে আনন্দের বন্যায় ভাসছে বাংলাদেশ

Photos from শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ's post 07/06/2017

৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাইফুর রহমান সোহাগ ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ভাই এবং আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহ-সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ নাজমুল হক

Photos from শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ's post 01/06/2017

আগামী ২০১৭-১৮ অর্থবছরে ৪,০০,২৬৬ কোটি টাকার শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী মেগাবাজেট প্রণয়ন করায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

Photos 22/05/2017

আলোর পথে এগিয়ে যেতে
নৌকায় ভোট দিন

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

Photos 22/05/2017
Photos 22/05/2017

"ইন্টারনেট- বিদ্যুৎ- প্রযুক্তি
নৌকাতেই সকল প্রাপ্তি"

Photos 22/05/2017

“প্রজন্ম থেকে প্রজন্মান্তরে
নৌকা বাংলার ঘরে ঘরে”

Photos 21/05/2017

ক্ষতিগ্রস্থ এলাকায় যতদিন ফসল হবে না ততদিন খাবার দেবে সরকার
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Photos 21/05/2017

হার্ট অ্যাটাকে বিনামূল্যে ইনজেকশন, উত্তম উদ্যোগ
- সম্পাদকীয়, দৈনিক সমকাল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে হার্ট অ্যাটাকে আক্রান্তদের বিনামূল্যে জীবন রক্ষাকারী ইনজেকশন দেওয়ার উদ্যোগটি নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। এই একটি পদক্ষেপ হাজার মানুষের সচল থাকার সম্ভাবনা তৈরি করেছে। আমরা জানি, আক্রান্ত ব্যক্তিকে শুরুতেই এই ইনজেকশন দেওয়া হয় ধমনিতে জমাট বেঁধে যাওয়া রক্ত গলিয়ে স্বাভাবিক করার জন্য। চিকিৎসকদের মতে, যত দ্রুত এই ইনজেকশন দেওয়া যায়, হার্টের পেশি তত কম ক্ষতিগ্রস্ত হয়। ফলে হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ পর্যায়। কিন্তু বাইরে থেকে ইনজেকশনটি কিনে আনতে গিয়ে অনেক সময় মূল্যবান ও স্পর্শকাতর সময় ব্যয় হয়ে যায়। তাতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও কম থাকে না। আবার দরিদ্র চিকিৎসাপ্রার্থীদের জন্য তাৎক্ষণিকভাবে ওই অর্থের সংস্থান সহজ নয়। বিনামূল্যে ইনজেকশনটি দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে এসব অনিশ্চয়তা দূর করবে। আমরা হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষকে নাগরিকদের পক্ষে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে আমরা মনে করি, অন্যান্য সরকারি হাসপাতালেও এই সেবা সম্প্রসারিত করা উচিত। হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি যাতে দ্রুতই নিকটস্থ হাসপাতালে গিয়ে ইনজেকশনটি গ্রহণ করতে পারে। প্রাথমিক ঝুঁকি কেটে যাওয়ার পর তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা যেতে পারে। দেশে অসংক্রামক রোগ যে হারে বাড়ছে, তাতে এর বিকল্প কী? ১৫ বছরের ব্যবধানে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও আর্থ্রাইটিসের মতো অসংক্রামক ব্যাধি তিন থেকে চারগুণ বেড়ে গেছে বলে সাম্প্রতিক একটি স্বাস্থ্য ও রোগ জরিপে উঠে এসেছে। আমরা জানি, হৃদরোগের চিকিৎসা জটিল ও এ বিষয়ে দক্ষ চিকিৎসক ও সেবিকার সংখ্যা সীমিত। কিন্তু লক্ষণ শনাক্ত করে কেবল এই ইনজেকশনটি দেওয়ার জন্য প্রতি সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া কঠিন হতে পারে না। ইনজেকশনটি দামি হলেও নাগরিকদের প্রাণের তুলনায় তা কিছুই নয়। আমরা এও আশা করতে পারি যে, পর্যায়ক্রমে বেসরকারি হাসপাতালগুলোতেও এই ইনজেকশন বিনামূল্যে বা স্বল্পমূল্যে দেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সদিচ্ছা অন্যদেরও অনুপ্রাণিত করুক।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sher-e-Bangla Nagar
Dhaka
1207