National Institute of Mass Communication-NIMC

National Institute of Mass Communication-NIMC

Share

Official page of National Institute of Mass Communication - NIMC ( জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট)

Photos from National Institute of Mass Communication-NIMC's post 22/05/2026

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন শুধু একটি প্রযুক্তি নয়—এটি বৈশ্বিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। বিশ্বজুড়ে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম, প্রশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় AI-এর প্রভাব দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

এই বাস্তবতাকে অনুধাবন করেই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC) তাদের বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও কারিকুলামে ধারাবাহিকভাবে AI বিষয়ক আধুনিক জ্ঞান ও ব্যবহারিক দিকগুলো অন্তর্ভুক্ত করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় BCS (Information) Cadre কর্মকর্তাদের জন্য আয়োজন করা হয় দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি — “AI’s Impact on Information Management For BCS(Info) Cadre Officer”।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে AI-এর বিভিন্ন বাস্তব ও কার্যকর ব্যবহার শেখানো হয়। তথ্য ব্যবস্থাপনা, কনটেন্ট উন্নয়ন, গবেষণা, বিশ্লেষণ, কর্মদক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল কার্যক্রমে AI কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—তা নিয়ে ছিল বিস্তৃত আলোচনা ও ব্যবহারিক অনুশীলন।

প্রশিক্ষণ শেষে গতকাল ২১ মে অনুষ্ঠিত হয় সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।

তিনি তাঁর বক্তব্যে AI বিষয়ে নিয়মিত চর্চা, দক্ষতা অর্জন এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের কল্যাণে তথ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করতে AI-এর সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতের প্রশাসন ও গণযোগাযোগ ব্যবস্থায় AI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে দক্ষ হয়ে ওঠা সময়ের দাবি।

সময়ের সাথে তাল মিলিয়ে দক্ষ, প্রযুক্তিবান্ধব ও আধুনিক মানবসম্পদ গড়ে তুলতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

---

Artificial Intelligence (AI) is no longer just a technology; it has become one of the major driving forces of global transformation. Across the world, AI is creating significant impact in information management, media, administration, and decision-making processes.

Recognizing this reality, the National Institute of Mass Communication (NIMC) has been continuously incorporating AI-related knowledge and practical applications into its workshops, training programs, and curricula.

As part of this ongoing initiative, a two-week specialized training program titled “AI’s Impact on Information Management For BCS (Info) Cadre Officer" was organized for BCS (Information) Cadre officers.

The participants received hands-on training on various practical and impactful uses of AI. The sessions included discussions and practical exercises on information management, content development, research, analysis, productivity enhancement, and the effective use of AI in modern digital operations.

The closing and certificate distribution ceremony of the training program was held yesterday, 21 May. The session was chaired by the Director General (Additional Secretary) of NIMC, Muhammad Hiruzzaman ndc.

In his speech, he emphasized the importance of continuous practice, skill development, and responsible use of AI technologies. He also highlighted the need to utilize AI for public welfare and more effective information management. According to him, AI will play a vital role in the future of administration and public communication, making AI competency an essential requirement for government officials.

This initiative of NIMC is undoubtedly a commendable step toward building skilled, technology-friendly, and future-ready human resources.

Photos from National Institute of Mass Communication-NIMC's post 20/05/2026

📍 জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC)-এ “Social & Behavioral Change (SBC) for Media Professionals” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

🧠 ১৭–১৯ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কর্মশালার মাধ্যমে গণমাধ্যম পেশাজীবীদের সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ক জ্ঞান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়।

🏆 ১৯ মে ২০২৬ তারিখে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি।

👩‍👩‍👧‍👦 কর্মশালাটি “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে, যা জনসচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক সামাজিক পরিবর্তন ত্বরান্বিত করতে সহায়ক।

✨ দায়িত্বশীল গণমাধ্যমই পারে সচেতন সমাজ গড়ে তুলতে—
📢 সেই লক্ষ্যেই এগিয়ে চলছে NIMC।

---

🎓 The closing and certificate distribution ceremony of the “Training Workshop on Social & Behavioral Change (SBC) for Media Professionals” was held at the National Institute of Mass Communication (NIMC).

🧠 Held from 17–19 May 2026, the workshop aimed to enhance the knowledge and capacity of media professionals in promoting social and behavioral change.

🏆 The closing session on 19 May 2026 was presided over by Mr. Muhammad Hiruzzaman, ndc, Director General (Additional Secretary) of NIMC.

👩‍👩‍👧‍👦 The workshop was implemented under the awareness program for children, adolescents, and women's development.

✨ Responsible media can build a more aware society—
📢 NIMC continues its journey towards that goal.

Photos from National Institute of Mass Communication-NIMC's post 18/05/2026

🎓 জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC)-এ অনুষ্ঠিত হলো টেলিভিশন নাটক প্রযোজনা কৌশল বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান।

📺 “টেলিভিশন নাটক প্রযোজনা কৌশল পাঠ্যধারা” শীর্ষক এই প্রশিক্ষণটি ২৮ এপ্রিল থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়।

🏆 ১৮ মে ২০২৬ তারিখে আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফাহমিদা আক্তার, অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

🎤 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি।

✨ এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা টেলিভিশন নাটক প্রযোজনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📢 দক্ষতা হোক সৃজনশীলতার শক্তি—
গণমাধ্যমে এগিয়ে যাক নতুন প্রজন্ম।

---

🎓 The closing ceremony of a training program on Television Drama Production Techniques was held at the National Institute of Mass Communication (NIMC).

📺 Titled “Television Drama Production Techniques Course,” the training was conducted from 28 April to 18 May 2026 for the students of the Department of Drama and Dramatics, Jahangirnagar University.

🏆 The closing and certificate distribution ceremony, held on 18 May 2026, was graced by Dr. Fahmida Akter, Professor, Department of Drama and Dramatics, Jahangirnagar University, as the Chief Guest.

🎤 The session was presided over by Mr. Muhammad Hiruzzaman, ndc, Director General (Additional Secretary) of NIMC.

✨ The training provided participants with practical knowledge and skills in television drama production, which will contribute significantly to their future careers.

📢 Let skills empower creativity—
Advancing the next generation in media.


Photos from National Institute of Mass Communication-NIMC's post 18/05/2026

🎯 গণমাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে শুরু হলো বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা।

🧠 “Training Workshop on Social & Behavioral Change (SBC) for Media Professionals” শীর্ষক এই কর্মশালাটি ১৭–১৯ মে ২০২৬ তারিখে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC)-এ অনুষ্ঠিত হচ্ছে। গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

🎤 ১৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি। তাঁর বক্তব্যে তিনি গণমাধ্যমের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

👩‍👩‍👧‍👦 এই কর্মশালাটি “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।

✨ সচেতনতা হোক পরিবর্তনের শক্তি—
📢 গণমাধ্যম হোক ইতিবাচক সমাজ গঠনের অগ্রদূত।

🎯 A specialized training workshop has been launched to promote positive social change through media.

🧠 The “Training Workshop on Social & Behavioral Change (SBC) for Media Professionals” is being held from 17–19 May 2026 at the National Institute of Mass Communication (NIMC). The initiative aims to enhance the capacity of media professionals and strengthen awareness on social and behavioral change.

🎤 The Opening session on 17 May 2026 was presided over by Mr. Muhammad Hiruzzaman, ndc, Director General (Additional Secretary) of NIMC. He emphasized the importance of responsible media in driving positive social change.

👩‍👩‍👧‍👦 The workshop is being implemented under the project on awareness-building for children, adolescents, and women's development.

✨ Let awareness drive change—
📢 Let media lead the way toward a better society.

#জাতীয়_গণমাধ্যম_ইনস্টিটিউট

17/05/2026

মুক্ত বিহঙ্গ : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্প-এর আওতায় গণমাধ্যমকর্মীদের ইস্যুভিত্তিক কর্মশালার অংশ হিসেবে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রযোজনা।
#চক্রবৃত্ত #জাতীয়_গণমাধ্যম_ইনস্টিটিউট See less

Photos from National Institute of Mass Communication-NIMC's post 14/05/2026

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC)-এ অনুষ্ঠিত হলো সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এক কর্মশালা।

“চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা ও বিপণনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির ব্যবহার এবং এর মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল” শীর্ষক এই আয়োজনটি বর্তমান ডিজিটাল যুগে দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর গণমাধ্যম ব্যবহারের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC) ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (BCTI)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি তাঁর বক্তব্যে গণমাধ্যমে AI প্রযুক্তির ইতিবাচক ও নৈতিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং অপতথ্য ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC) বরাবরের মতোই গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশের গণমাধ্যম খাতকে আরও সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

তথ্য হোক সত্যের, প্রযুক্তি হোক সচেতনতার—
এগিয়ে যাক বাংলাদেশ।

#জাতীয়_গণমাধ্যম_ইনস্টিটিউট

13/05/2026

চক্রবৃত্ত : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্প-এর আওতায় গণমাধ্যমকর্মীদের ইস্যুভিত্তিক কর্মশালার অংশ হিসেবে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রযোজনা।

#চক্রবৃত্ত #জাতীয়_গণমাধ্যম_ইনস্টিটিউট

Photos from National Institute of Mass Communication-NIMC's post 08/05/2026

আজ মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে নিয়ে ৮- ১০ মে ২০২৬ খ্রি. মেয়াদে শিশু কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতমূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী "Facts for Life with Field Practice" শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব মুহাম্মদ হিরুজজামান এনডিসি।

07/05/2026

ভর্তি বিজ্ঞপ্তি - পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম

nimc.gov.bd

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

http://www.youtube.com/@nimcoffice8402

Address


125/A, Darus Salam, A W Chowdhury Road
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00