United Muslim Ummah- Dhaka University

United Muslim Ummah- Dhaka University

Share

United Muslim Ummah BD is established and registered under the Ministry of Social Welfare.

17/05/2026

United Muslim Ummah- Dhaka University এবং QARI : Quranic & Arabic Research Institute কতৃক আয়োজিত আল কুরআন অর্থ পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ‘অনলাইন কুরআন কুইজ’ এর ফলাফল।

বিজয়ী সহ কুইজে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন। কুইজে বিজয়ীদের পুরস্কার এবং যারা পাঠ সম্পন্ন করেছিলেন তাদের পুরস্কারের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেয়া হবে হবে ইনশাআল্লাহ।

25/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল কুরআন অর্থ পাঠ প্রতিযোগিতা–২০২৫ চূড়ান্ত ফলাফল

আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আল কুরআন অর্থ পাঠ প্রতিযোগিতা ২০২৫ এর নির্ধারিত এবং বর্ধিত সময় সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সর্বশেষ আপডেট সফলভাবে সংগ্রহ করা সম্পন্ন হয়েছে এবং ৯৩ জন যথাযথভাবে সম্পূর্ণ কুরআনের অর্থ পাঠ সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ।

চূড়ান্ত ফলাফল দেখুন নিম্নক্ত লিংক থেকে:

https://drive.google.com/file/d/1GtcV91dO267dH_VVapOvNoDXzM1dH9Ed/view?usp=sharing

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী নিয়মিত সকল আপডেট প্রদান করা বাধ্যতামূলক ছিল, যা আপনার ধারাবাহিকতা ও অংশগ্রহণের আন্তরিকতার পরিচায়ক।

- যারা ইতমধ্যে সম্পূর্ণ কুরআনের অর্থ পাঠ সম্পন্ন করেছেন তাঁরা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

ইনশাআল্লাহ,
এপ্রিল ২০২৬ এ আল-কুরআন অর্থ পাঠের ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। কুইজ এবং গিফট সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

কুইজ সংক্রান্ত নিয়মাবলি এবং নমুনা প্রশ্ন দেখুন নিম্নক্ত লিংক থেকে

https://forms.gle/W4vxHd5qvtwsk8nY6

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকার তাওফিক দান করুন—আমিন।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ +8801312143812 (WhatsApp/telegram only)

বারাকাল্লাহু লাকুম — শুভকামনা রইল সকল প্রতিযোগীর জন্য।

যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজ এবং গ্রুপে

ফেসবুক পেইজ:
https://www.facebook.com/umudhakauniversity

ফেসবুক গ্রুপ:
https://www.facebook.com/groups/umudhakauniversity

23/02/2026

📖 আল কুরআন অর্থ পাঠ প্রতিযোগিতা – অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করার আহ্বান

আলহামদুলিল্লাহ, আল কুরআন অর্থ পাঠ প্রতিযোগিতায় যারা ইতোমধ্যে কুরআন অর্থসহ পাঠ সম্পন্ন করেছেন বা বর্তমানে পাঠরত আছেন—আপনাদের এই মহৎ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

এখন আমরা একটি সুন্দর ও উপকারী উদ্যোগ নিতে চাই।

🔹 যারা কুরআন পড়ার সময়

নিজের অনুভূতি ও আত্মিক পরিবর্তন

হৃদয় স্পর্শ করা বা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোনো আয়াত

সেই আয়াত থেকে পাওয়া শিক্ষা

দৈনন্দিন জীবনে কীভাবে তা আমলে আনার চেষ্টা করছেন

পড়ার সময় করা কোনো নোট, উপলব্ধি বা সিদ্ধান্ত

এসবের যেকোনোটি যদি লিখে রেখে থাকেন বা এখন লিখতে পারেন—তাহলে অনুগ্রহ করে সদকায়ে জারিয়ার নিয়তে ফেসবুক গ্রুপে একটি লেখা/ডিজাইন পোস্ট করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

ফেসবুক গ্রুপ লিংক:

https://www.facebook.com/groups/umudhakauniversity

✨ আপনার একটি লেখা হয়তো

অন্য কাউকে কুরআন পড়ায় উৎসাহিত করবে

কারও জীবনে ইতিবাচক পরিবর্তনের কারণ হবে

অথবা কারও ঈমানি যাত্রায় অনুপ্রেরণা জোগাবে

লেখা বড় বা ছোট যেকোনো হতে পারে—গভীরতা ও আন্তরিকতাই মূল বিষয়।

📌 দয়া করে পোস্টে সংক্ষেপে উল্লেখ করবেন:

★ আপনি সম্পূর্ণ পড়া শেষ করেছেন নাকি এখনো পাঠরত

★ কোন বিষয় বা আয়াত আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে।

আসুন, আমরা সবাই মিলে আল কুরআনের আলো একে অপরের মাঝে ছড়িয়ে দিই।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কুরআন বুঝে পড়া ও তা জীবনে বাস্তবায়ন করার তাওফিক দিন। আমিন।

12/02/2026

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জাতির এই পটপরিবর্তনের মুহুর্তে উত্তম শাসক ও ন্যায়বিচারের জন্য আমরা দুআ করতে পারি:

اللّٰهُمَّ وَلِّ عَلَيْنَا خِيَارَنَا، وَلَا تُوَلِّ عَلَيْنَا شِرَارَنَا، وَاجْعَلْ وِلَايَتَنَا فِي مَنْ خَافَكَ وَاتَّقَاكَ وَاتَّبَعَ رِضَاكَ

বাংলা অর্থ:
হে আল্লাহ! আমাদের উপর আমাদের মধ্য থেকে উত্তমদেরকে শাসক বানান। মন্দদেরকে আমাদের উপর কর্তৃত্বশীল করবেন না। আমাদের নেতৃত্ব দিন এমন লোকদের হাতে, যারা আপনাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে এবং আপনার সন্তুষ্টি অনুসরণ করে।

একজন মুসলিম হিসেবে আদল, ইহসান ও ইনসাফের পক্ষে আমাদের কর্মতৎপরতা শুধু দুআর মধ্যেই সীমাবদ্ধ না রেখে আমাদের প্রত্যেকের স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

09/02/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আলহামদুলিল্লাহ,
ইউনাইটেড মুসলিম উম্মাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রমকে আরো সুসংগঠিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে আমরা মোট ১০০ জন নিবেদিত সদস্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। আল্লাহর অনুগ্রহে ইতোমধ্যে ৪০ জন সদস্য আমাদের এই কাফেলায় যুক্ত হয়েছেন।
আগ্রহীদের ফর্ম পূরণের অনুরোধ রইলো।

আবেদনের লিংক:

https://forms.gle/FACSFKH3AWE44oHe6

ইনশাআল্লাহ, নির্ধারিত সদস্যসংখ্যা পূর্ণ হলে আমরা *একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল কমিটি ঘোষণা করব*, যা দাওয়াহ, সামাজিক দায়িত্ববোধ ও উম্মাহর কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে।

এছাড়াও, *পবিত্র রমাদান মাসে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে একটি ইফতার মাহফিল আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যেখানে সদস্যবৃন্দের পারস্পরিক পরিচিতি ও ঈমানি সম্পর্ক আরো দৃঢ় হবে—ইনশাআল্লাহ।*

যাঁরা ইসলামের খেদমত, দাওয়াহ কার্যক্রম এবং উম্মাহর ঐক্যে বিশ্বাসী, তাঁরা এই মহৎ উদ্যোগে শরিক হয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রিত।

আল্লাহ তাআলা আমাদের নিয়ত কবুল করুন এবং এই কাজকে তাঁর সন্তুষ্টির মাধ্যম বানান। আমিন।

29/12/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

"ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনাইটেড মুসলিম উম্মাহ ক্লাব” ইসলামিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব, দাওয়াহ ও মানবকল্যাণভিত্তিক একটি ঐক্যবদ্ধ ছাত্র সংগঠন হিসেবে কাজ করে আসছে। আদর্শিক ও সংগঠিত কার্যক্রমকে আরও সুদৃঢ় করতে ক্লাবটি নতুন করে সদস্য গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষ্যে ক্লাবের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণে আগ্রহী ছাত্র/ছাত্রীদের কাছে সদস্য হওয়ার জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহীদের এই ফরমটি পূরণের অনুরোধ রইলো (লিংক কমেন্টে দেখুন)।

আবেদনের যোগ্যতা:

- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী
- ইসলামিক মূল্যবোধ, দাওয়াহ ও মানবকল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ
- নৈতিক আচরণ, নেতৃত্বদানের সক্ষমতা ও ইতিবাচক মানসিকতা
- ক্লাবের নিয়মাবলি মেনে চলতে আগ্রহী

আবেদনের শেষ তারিখ: ০৭ জানুয়ারি, ২০২৬ সময়: রাত ১২.০০ টা

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 01312-143812 (WhatsApp/telegram only)

29/12/2025

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আশা করি আল্লাহ তাআলার রহমতে সুস্থ ও ভালো আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনাইটেড মুসলিম উম্মাহ ক্লাব–এর সম্মানিত সদস্যদের নিয়ে একটি পরিচিতি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ক্লাবের লক্ষ্য-উদ্দেশ্য, ভবিষ্যৎ কার্যক্রম এবং পারস্পরিক পরিচয়ের সুযোগ থাকবে, ইনশাআল্লাহ।

📌 মাধ্যম: Zoom Meeting
📌 বিষয়: সদস্য পরিচিতি ও আলোচনা সভা
📌 সময় ও লিংক: সোমবার, ২৯/১২/২০২৫ তারিখ, রাত ৯:০০ ঘটিকা

https://us02web.zoom.us/j/89790998047?pwd=5DUvzlE4YJuAis9XKX0Te8WFOayVRx.1

আপনাদের পরিচিতদের সদস্য হিসেবে যুক্ত করতে নিম্নক্ত লিংকটি শেয়ার করুন।

https://forms.gle/FACSFKH3AWE44oHe6

উম্মাহর খেদমতে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে আপনার মূল্যবান উপস্থিতি ও মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় করে সভায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।

ইউনাইটেড মুসলিম উম্মাহ ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয়

22/12/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

"ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনাইটেড মুসলিম উম্মাহ ক্লাব” ইসলামিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব, দাওয়াহ ও মানবকল্যাণভিত্তিক একটি ঐক্যবদ্ধ ছাত্র সংগঠন হিসেবে কাজ করে আসছে। আদর্শিক ও সংগঠিত কার্যক্রমকে আরও সুদৃঢ় করতে ক্লাবটি নতুন করে সদস্য গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষ্যে ক্লাবের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণে আগ্রহী ছাত্র/ছাত্রীদের কাছে সদস্য হওয়ার জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহীদের এই ফরমটি পূরণের অনুরোধ রইলো (লিংক কমেন্টে দেখুন)।

আবেদনের যোগ্যতা:

- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী
- ইসলামিক মূল্যবোধ, দাওয়াহ ও মানবকল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ
- নৈতিক আচরণ, নেতৃত্বদানের সক্ষমতা ও ইতিবাচক মানসিকতা
- ক্লাবের নিয়মাবলি মেনে চলতে আগ্রহী

আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২৫ সময়: রাত ১২.০০ টা

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 01312-143812 WhatsApp/telegram only)

03/12/2025

আল কুরআন অর্থ পাঠ প্রতিযোগিতা ২০২৫ এর নিবন্ধনের সময় বেড়েছে আরো সাত দিন। নিবন্ধন চলবে ০৭/১২/২০২৫ পর্যন্ত। নিবন্ধন লিংক কমেন্টে দেখুন



02/12/2025

আল কুরআন অর্থ পাঠ প্রতিযোগিতা ২০২৫ এর নিবন্ধন এর সময় বেড়েছে ০৭/১২/২০২৫ তারিখ পর্যন্ত।
নিবন্ধন লিংক কমেন্টে দেখুন

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


University Of Dhaka
Dhaka