27/05/2026
শিক্ষার্থী, শ্রমজীবী, মেহনতী ও প্রবাসী মানুষসহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহা'র আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি তিতুমীর কলেজ শাখার অফিসিয়াল ফেইসবুক পেইজ।
27/05/2026
শিক্ষার্থী, শ্রমজীবী, মেহনতী ও প্রবাসী মানুষসহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহা'র আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
25/05/2026
“আমি চির-বিদ্রোহী বীর —
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!”
আজ ২৪ মে, বাংলা সাহিত্য ও সংগীতের আকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী।
১৮৯৯ সালের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। শোষণ, অন্যায়, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর কলম ছিল বজ্রকণ্ঠের মতো উচ্চারণ। তাই তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন বিদ্রোহ, মানবতা ও সাম্যের প্রতীক।
“বিদ্রোহী”, “কারার ঐ লৌহ কপাট”, “দুর্গম গিরি কান্তার মরু” — প্রতিটি সৃষ্টিতে তিনি জাগিয়ে তুলেছেন মুক্তির চেতনা, সাহস ও আত্মমর্যাদার আহ্বান। তাঁর লেখনী আজও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়।
বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
তাঁর আদর্শ, সাহস ও মানবতার বাণী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ।
"শিশু রামিসাকে" নির্মমভাবে হ/ত্যার প্রতিবাদ ও খু/নীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে "বিক্ষোভ মিছিল"
ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নামের ঘোষণা করেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
18/05/2026
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘোষিত প্রার্থীদের জন্য শুভকামনা।
17/05/2026
ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটকে অস্থিতিশীল করার অপতৎপরতা রুখে দিবে শিক্ষার্থীরা
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশে সাম্প্রতিক উত্তেজনা, সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতি গভীর উদ্বেগজনক। ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপতৎপরতা রুখে দিবে শিক্ষার্থীরা।
আজ ১৭ মে ২০২৬ রবিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, ডুয়েটের একাডেমিক পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে শক্তি প্রয়োগ বা বহিরাগত হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সংকটকে আরও জটিল করে তুলছে।
নেতৃদ্বয় বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দমন-পীড়ন, ভয়ভীতি কিংবা বল প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলে তা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক মর্যাদা ও শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতেই চলমান পরিস্থিতির গ্রহণযোগ্য সমাধান সম্ভব।
নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ডুয়েটকে অস্থিতিশীল করতে কোনো মহল ষড়যন্ত্রমূলক বা সহিংস পথ অবলম্বন করলে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে। শিক্ষার্থীদের অধিকার, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের প্রতিরোধে কোনো ধরনের আপস করা হবে না।
ডুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, দোষীদের বিচার নিশ্চিত না হলে ক্যাম্পাসে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়।
বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
12/05/2026
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (২০২৬-২৭) সেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
“আমরা হেরে যাবো না, থেমে যাবো না, থমকে যাবো না। ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে রাজপথে সংগ্রাম চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”
03/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বাংলা কলেজ শাখার ২০২৬ সেশনের নবগঠিত কমিটি-কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।