17/05/2026
রোদ,বৃষ্টি আর জীবনের কঠিন সংগ্রামের মাঝেও যারা প্রতিদিন জীবিকার জন্য নিরলস পরিশ্রম করে চলেন, তাদের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে চিলড্রেনস হ্যাভেন ঢাকা ব্রাঞ্চের উদ্যোগে মেরিডিয়ান ও এয়ারপোর্ট এলাকায় রিকশাচালক, খেটে খাওয়া মানুষ ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মাঝে রিস্টব্যান্ড ছাতা বিতরণ করা হয়েছে, চিলড্রেনস হ্যাভেন ফাউন্ডেশনের সহযোগিতায়। ☂️
একটি ছোট্ট ছাতা, কিছুটা স্বস্তি—আর মুখভরা হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
মানবতার পাশে, মানুষের পাশে—চিলড্রেনস হ্যাভেন।
বিশেষ ধন্যবাদ ডোনার, শুভাকাঙ্ক্ষী ও ভলান্টিয়ারদের, যাদের সহযোগিতায় এই উদ্যোগ সফল হয়েছে। ❤️
13/05/2026
রোদ, বৃষ্টি আর জীবনের কঠিন সংগ্রামের মাঝেও যারা প্রতিদিন জীবিকার তাগিদে নিরলসভাবে ছুটে চলেন, সেই সকল মেহনতি মানুষদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজ চিলড্রেনস হ্যাভেন, জামালপুর শাখার উদ্যোগে রিকশাচালক, ভ্যানচালক, খেটে খাওয়া মানুষ ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মাঝে রিস্টব্যান্ড ছাতা বিতরণ করা হয়েছে। ☂️💙
জামালপুর শহরের গেটপাড়, দয়াময়ী মোড়, তমালতলা, সকাল বাজার, ঢাকায়পট্টি, ফৌজদারি ও বেলটিয়া এলাকায় পরিচালিত এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সভাপতি আবিদুর রহমান চান, সাধারণ সম্পাদক সাগর মুখার্জীসহ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা।
প্রচণ্ড রোদে কর্মব্যস্ত এই মানুষগুলোর হাতে ছোট্ট একটি ছাতা তুলে দিতে পেরে তাদের মুখে যে স্বস্তির হাসি ফুটে উঠেছে, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এই হাসির মাঝেই লুকিয়ে আছে কৃতজ্ঞতা, মানবতা ও ভালোবাসার এক অনন্য স্পর্শ।
চিলড্রেনস হ্যাভেন বিশ্বাস করে—মানুষ মানুষের জন্য।
সমাজের অসহায় ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব, আমাদের মানবিক অঙ্গীকার।
এই মহৎ উদ্যোগ সফল করতে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল সম্মানিত ডোনার, শুভাকাঙ্ক্ষী ও নিরলস পরিশ্রমী ভলান্টিয়ারদের।
মানবতার জয় হোক।
চিলড্রেনস হ্যাভেনের সাথে মানবিকতার এই পথচলা চলবে আগামীর প্রতিটি প্রহরে, ইনশাআল্লাহ।
11/05/2026
রোদ, বৃষ্টি আর জীবনের কঠিন সংগ্রামের মাঝেও যারা প্রতিদিন ছুটে চলেন,
সেই মেহনতি মানুষদের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে চিলড্রেনস হ্যাভেন ফাউন্ডেশন, ময়মনসিংহ ব্রাঞ্চের উদ্যোগে রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে রিস্টব্যান্ড ছাতা বিতরণ করা হয়েছে।
ছোট্ট উপহার তাদের মুখে একটু স্বস্তির হাসি ফোটাতেই,
এর মাঝেই লুকিয়ে আছে কৃতজ্ঞতা, মানবতা ও ভালোবাসার স্পর্শ।
ধন্যবাদ সকল ভলান্টিয়ার ও সম্মানিত ডোনারদের, পাশে থাকার জন্য।
09/05/2026
সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এক আনন্দঘন বনভোজন
চিলড্রেনস হ্যাভেন টাঙ্গাইল আয়োজিত গত ৭ মে, Smile Centre এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় এক সুন্দর ও আনন্দমুখর বনভোজনের।
দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছিল খেলাধুলা, শিক্ষামূলক কার্যক্রম, আনন্দঘন মুহূর্ত এবং সুস্বাদু খাবারের ব্যবস্থা। শিশুদের হাসিমাখা মুখ, উচ্ছ্বাস আর প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে আরও বেশি সুন্দর ও স্মরণীয়।
এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ইনশা আল্লাহ।
বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা সকল ভলান্টিয়ারদের প্রতি, যাদের আন্তরিকতা, শ্রম ও ভালোবাসায় শিশুদের জন্য দিনটি হয়ে উঠেছে অসাধারণ ও আনন্দে ভরপুর।
01/05/2026
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ ✊
মেহনতি মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে Children’s Heaven Foundation-এর উদ্যোগে টাঙাইল ও ঝিনাইদহে আয়োজন করা হয় একটি ছোট্ট সম্মাননা কার্যক্রম।
রোদ-বৃষ্টির কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে রিকশা, ভ্যানচালক,ভিক্ষুক সুবিধা বঞ্চিত অসহায় খেটে খাওয়া নিম্ন বিত্ত ভাই বোনদের মাঝে রিস্টব্যান্ড ছাতা ও লাল গোলাপ উপহার দেওয়া হয় ☂️🌹
এটি শুধু একটি উপহার বিতরণ নয়, বরং মেহনতি মানুষের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার একটি ক্ষুদ্র প্রকাশ। আমরা বিশ্বাস করি—প্রতিটি দিনই হোক শ্রমিকদের মর্যাদা ও সম্মান পাওয়ার দিন।
শ্রমের মর্যাদা থাকুক প্রতিটি দিনে।
সকল শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা 💙
ধন্যবাদ সকল ভলেন্টিয়ারদের ও সম্মানিত ডোনারকে।।❤️
30/04/2026
ছোট্ট স্বপ্ন, বড় পথচলা | Smile Center, Jamalpur
চিলড্রেনস হ্যাভেন জামালপুর ব্রাঞ্চের Smile Center-এ নিয়মিত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে উঠছে নতুন সম্ভাবনার দিগন্ত।
একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা শিখছে বিভিন্ন কো-কারিকুলাম কার্যক্রম—যা তাদের আত্মবিশ্বাস, দক্ষতা ও সৃজনশীলতাকে করছে আরও সমৃদ্ধ।
ভালোবাসা আর যত্নের অংশ হিসেবে মাঝে মাঝে ছোট্ট নাস্তাও তাদের মুখে ফুটিয়ে তোলে বড় হাসি।
এই সুন্দর উদ্যোগকে এগিয়ে নিতে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আমাদের সকল ভলেন্টিয়ার, শিক্ষক ও সম্মানিত ডোনারদের। 💙
21/04/2026
Safe Drinking Water for All Childrens
Children’s Heaven Foundation is providing safe and clean drinking water to children through its “Water for All” initiative,ensuring better health, hygiene, and a brighter future for underserved communities in Bangladesh.
Children’s Heaven Foundation is proud to continue its “Drinking Water – Water for All” initiative by installing a water purification system at Bhatikashor Mission School in Mymensingh, Bangladesh.
This project (Project ID: CHP-WFA-029) aims to ensure access to safe and clean drinking water for students, promoting better health, hygiene, and a brighter future. This installation has been made possible as a Sadaqa Jariya in the name of Saj Miah.
We sincerely thank the donor for this meaningful contribution that will benefit countless children for years to come. Together, we are building healthier communities—one drop at a time.
🌐 Visit: www.childrensheaventrust.org
https://childrensheaventrust.org/safe-drinking-water-for-all-childrens/
Contact: 01713086508 Email:[email protected]
11/04/2026
শিক্ষার আলো ছড়িয়ে নতুন পথচলা
চিলড্রেনস হ্যাভেন টাঙ্গাইলের “স্মাইল সেন্টার ২০২৬”-এর অরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের শিক্ষা জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে—ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি রানী দিনমণি প্রাথমিক বিদ্যালয়, জাহ্নবী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ। তাদের মূল্যবান বক্তব্য, দিকনির্দেশনা ও প্রত্যাশা আমাদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের স্মাইল সেন্টারের কার্যক্রম নতুন উদ্যমে পুনরায় শুরু হয়েছে—যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়ার পথ তৈরি করবে।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি 🤍
01/04/2026
শিক্ষার আলোয় বদলে যাক প্রতিটি শিশুর ভবিষ্যৎ ❤️
চিলড্রেনস হ্যাভেন জামালপুর ব্রাঞ্চের উদ্যোগে আবারও শুরু হলো একটি নতুন স্বপ্নযাত্রা। জামালপুর শহরের মালগুদাম ও স্টেশন সংলগ্ন সুবিধাবঞ্চিত এলাকায় শিশুদের জন্য চালু করা হয়েছে আমাদের “স্মাইল সেন্টার”—একটি আলোর দিশা, একটি আশার ঠিকানা।
পূর্বের এলাকায় আলহামদুলিল্লাহ প্রায় ৩ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা অনেক শিশুকে শিক্ষামুখী করতে পেরেছি। শুধু তাই নয়, তাদের পরিবারও এখন নিজের আগ্রহে শিশুদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে—যা আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। আমরা এখনো নিয়মিত তাদের পর্যবেক্ষণে রাখছি, যেন এই অগ্রযাত্রা অব্যাহত থাকে।
এই নতুন উদ্যোগের মাধ্যমে আমরা বিশ্বাস করি, এখানকার সুবিধাবঞ্চিত শিশুরাও একদিন নিজেদের স্বপ্নকে ছুঁতে পারবে। তাদের চোখের স্বপ্নগুলোই আমাদের অনুপ্রেরণা, তাদের হাসিই আমাদের শক্তি।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাই আমাদের সকল ভলেন্টিয়ার, স্মাইল সেন্টার কো-অর্ডিনেটর এবং শিক্ষকদের—যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় এই মানবিক উদ্যোগগুলো বাস্তবায়িত হচ্ছে।
আসুন, আমরা সবাই মিলে শিক্ষার আলো পৌঁছে দিই প্রতিটি শিশুর জীবনে—কারণ প্রতিটি শিশুই সম্ভাবনাময়, প্রয়োজন শুধু একটু সুযোগ ও ভালোবাসা।
20/03/2026
ঈদের আনন্দ বয়ে আনুক প্রত্যেক শিশুর মাঝে
চিলড্রেনস হ্যাভেন জামালপুর শাখার আয়োজনে দরিদ্র শিশুদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুর মাঝে নতুন জামাকাপড় উপহার দেওয়া হয়। প্রত্যকটি দরিদ্র শিশুর মুখে হাসি ফুটে উঠুক এই কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে চিলড্রেনস হ্যাভেন। ঈদ উপলক্ষে উপহার হিসেবে দেওয়া হয় মেয়েদের ফ্রক, ছেলেদের পাঞ্জাবি। যেসব এলাকায় বিতরণ করা হয় মালগুদাম, দাপুনিয়া, বামনপাড়ায়, ইত্যাদি।
শিশুরা এই সময় নতুন জামাকাপড় হাতে পেয়ে আনন্দে উল্লাস করে। এছাড়া শিশুরা এই উপহার হাতে পাওয়ার সাথে সাথে চিলড্রেনস হ্যাভেনকে ধন্যবাদ জ্ঞাপন করে।ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডোনার ও সকল ভলেন্টিয়ারদের।