Bangladesh Power Development Board - BPDB

Bangladesh Power Development Board - BPDB

Share

This is the official page of BPDB. BPDB is responsible for major portion of generation and distribution of electricity mainly in urban areas.

Bangladesh Power Development Board (BPDB) is a statutory body created in May 1, 1972, by presidential Order No. 59 after bifurcation of erstwhile Bangladesh Water and Power Development Authority. BPDB started its operation with Installed Generation capacity of only 200 MW. Installed Generation capacity (April' 2016) has increased to 12,339 MW. As part of reform and restructuring a number of Gener

13/04/2026

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

Photos from Bangladesh Power Development Board - BPDB's post 08/04/2026

বিদ্যুৎ বার্তা মার্চ ২০২৬

Photos from Bangladesh Power Development Board - BPDB's post 05/04/2026

গত ৪ এপ্রিল বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি-এর সভাপতিত্বে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি, বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ, বিউবো চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা, কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভায় বৈশ্বিক পরিস্থিতিতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

Photos from Bangladesh Power Development Board - BPDB's post 01/04/2026

আজ ১ এপ্রিল বিদ্যুৎ ভবনের বোর্ড সভাকক্ষে বোর্ড সচিব মুহঃ রাশেদুল হক প্রধান এর বিউবো'তে শেষ কর্মদিবস ছিল। এ উপলক্ষে প্রথা অনুযায়ী বোর্ড সভা শেষে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানান বিউবো চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম । এসময় অন্যান্য বোর্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনাব মুহঃ রাশেদুল হক প্রধান লালমনিরহাটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন।।

25/03/2026
Photos from Bangladesh Power Development Board - BPDB's post 25/03/2026

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ ২৫ মার্চ বিদ্যুৎ ভবনের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাদ জোহর অনুষ্ঠিত এ দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে বিউবো’র সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় বিউবো’র সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ দোয়ায় শরিক হন।

Photos from Bangladesh Power Development Board - BPDB's post 24/03/2026

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ পালন শেষে আজ ২৪ মার্চ প্রথম কর্মদিবসে বাংলাদেশ বিদ‍্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম ওয়াপদা ভবনের বোর্ড সভাকক্ষে বোর্ডের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় বোর্ড সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্ব স্ব ঈদ উদযাপনের অভিজ্ঞতা বর্ণনা করেন।

19/03/2026

ঈদ মোবারক

Photos from Bangladesh Power Development Board - BPDB's post 10/03/2026
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


WAPDA Bhaban, Motijheel
Dhaka
1000