25/05/2026
ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা বার্তা
তারিখ: ২৫ মে ২০২৬
বিশ্বের মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৫ মে ২০২৬ সোমবার এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, মুসলমানদের প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার ঈদুল আযহার মর্মবানীকে ধারণ করে সমাজের অসহায়—নিরুপায় মানুষ ও মানবতার জন্য নিজেদের উৎসর্গ করার মানসিকতা অর্জনের মধ্য দিয়েই ঈদুল আযহার মহিমা প্রতিষ্ঠিত হতে পারে। জাসদের বিবৃতিতে, ঈদুল আযহার উৎসর্গ ও উৎসবের আনন্দ সমাজের অসহায়—নিরুপায় মানুষের মধ্যে ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
23/05/2026
রামিসা ধর্ষণ-হত্যাসহ নিত্যদিন সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি। তারিখ: ২৩ মে ২০২৬
রামিসা ধর্ষণ-হত্যাসহ নিত্যদিন সারা দেশে শিশুকন্যা ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৩ মে ২০২৬ শনিবার বিকাল ৫টায় জিপিও'র সামনে জাসদ কার্যালয় চত্বরে মানববন্ধন-সমাবেশ এবং সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাসদের বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট, গুলিস্তান এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে জাসদের নেতা-কর্মীরা ধর্ষণ খুন, গুম, মববাজী বিরুদ্ধে শ্লোগান দেয়ার পাশাপাশি কারাবন্দি দলীয় সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে শ্লোগান দেয়।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী নুরতাজ পারভীন, ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, জাতীয় নারী শ্রমিক জোটের কেন্দ্রীয় নেত্রী নার্গিস নীলা প্রমূখ।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
23/05/2026
আইসিটি.বিডি কেস নং ৩/২০২৫ অভিযোগ-৩
কুষ্টিয়ায় তৎকালীন পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলে তাকে আন্দোলনকারীদের গ্রেফতার, আটক, নির্যাতন ও হত্যার নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর পক্ষের আইনজীবীদের বক্তব্য:
হাসানুল হক ইনুর সাথে কুষ্টিয়া পুলিশ সুপারের কথিত কথোপকথনের কোন অডিও কল রেকর্ড প্রসিকিউশন পক্ষ ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেনি। এমনকি কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপারকে এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামিও করেনি, সাক্ষীও করেনি। ফলে এই অভিযোগের সমর্থনে কোন সাক্ষ্য প্রমাণই নেই। সুতরাং এই অভিযোগটিও প্রমাণিত হয়নি।
21/05/2026
আইসিটি বিডি কেস নং: ৩/২০২৫ অভিযোগ- ১
অভিযোগ:
১৮ জুলাই ২০২৪ তারিখে জনাব হাসানুল হক ইনু ভারতীয় টিভি চ্যানেল "মিরর নাউ"-একটি সাক্ষাৎকার প্রদান করে আন্দোলনকারীদের হত্যায় উল্কানি দিয়েছেন এবং সহযোগিতা করেছেন।
ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর পক্ষের আইনজীবীদের বক্তব্য-
এই অভিযোগের প্রেক্ষিতে জনাব হাসানুল হক ইনুর পুরো সাক্ষাৎকারটি ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়। এই সাক্ষাৎকারে জনাব ইনু ছাত্রদের কোটা সংস্কারের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিএনপি জামাত সহ রাজনৈতিক বিরোধীদল সমূহ, সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ছাত্রদের এই আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি ঘোলাটে করে সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে। তিনি আন্দোলনকারীদেরকে "বিএনপি", "জামায়াত" ইত্যাদি বলে অভিহিত করেননি, আন্দোলনে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশের কথা বলেছেন। এই বিষয়ে প্রসিকিউশন পক্ষে দাখিলকৃত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট থেকে দেখানো হয়েছে, ১৭ জুলাই ২০২৪ তারিখে বিএনপি ও জামায়াত তাদের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে ছাত্রদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে। এথেকে স্পষ্ট হয় যে, হাসানুল হক ইনু ছাত্রদের আন্দোলনে রাজনৈতিক দলের অনুপ্রবেশের যে কথা বলেছিলেন, সেটা সত্য ছিলো। তাছাড়া উক্ত সাক্ষাৎকারে জনাব ইনু সরকারের সমালোচনা করে বলেছেন, সরকার যদি ছাত্রদের কোটা সংস্কারের দাবী বাস্তবায়নে আরো আগেই ব্যবস্থা নিতো, তাহলে ইতোমধ্যে ঘটে যাওয়া কোন প্রাণহানির ঘটনা ঘটতো না। সুতরাং এই অভিযোগটিও প্রমাণিত হয়নি।
20/05/2026
We demand the unconditional release of the national hero, Mr. Hasanul Haque Inu, an active organizer of the Bangladesh independence struggle, the chief instructor of guerrilla training, and the president of the JASOD who officially hoisted the flag of independent Bangladesh on behalf of the Swadhin Bangla Chhatra Sangram Parishad on March 23, 1971.
Hasanul Haq Inu
20/05/2026
খুন, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তাহীনতায় জাসদের উদ্বেগ প্রকাশ
তারিখ: ২০ মে ২০২৬
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২০ মে ২০২৬ বুধবার এক বিবৃতিতে দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। জাসদের বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে জনজীবনে নিরাপত্তাহীনতা এবং আতংকময় পরিস্থিতি তৈরি হয়েছে। জাসদের বিবৃতিতে খুনি, ধর্ষক, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের সম্মুখীন করার দাবি জানানো হয়।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
#প্রেসরিলিজ
#জাসদ
18/05/2026
আইসিটি বিডি কেস নং: ৩/২০২৫ অভিযোগ ৮: কুষ্টিয়ায় ৬ হত্যা
ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর পক্ষের আইনজীবীদের বক্তব্য:
১. কুষ্টিয়ার ৬টি হত্যার বিষয়ে ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে কুষ্টিয়া সদর থানায় ও আদালতে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। সে সব মামলায় জননেতা হাসানুল হক ইনু বা তার দল জাসদের কাউকে আসামী করা হয়নি।
২. উক্ত ৬টি মামলার ঘটনার যে বিবরণ দেয়া হয়েছে এবং ট্রাইব্যুনালের যে অভিযোগ তা পরস্পরবিরোধী।
৩. কুষ্টিয়ায় দায়েরকৃত ৬টি মামলার মধ্যে ৫টি মামলার বাদী বা পরিবারের সদস্য বা ঘটনার সময় ঘটনাস্থলে ও আশেপাশে উপস্থিত কাউকে সাক্ষী করা হয়নি। একটি মামলার বাদী (যিনি পরিবারের সদস্য নন) ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেও তিনি ঘটনার ভিন্ন বিবরণ দিয়েছেন। তিনি নিজ মামলায় লিখেছেন, ভিকটিম চাপাতির আঘাতে মারা গেছে, ট্রাইব্যুনালে বলেছেন গুলিতে মারা গেছেন।
৪. তদন্তকারী কর্মকর্তা তার জেরায় বলেছেন, এই মামলাগুলো সম্পর্কে তিনি কিছুই জানেন না। অর্থাৎ তিনি ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত না করে জননেতা হাসানুল হক ইনুকে সম্পৃক্ত করে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন।
৫. ট্রাইব্যুনালের সাক্ষীরা বলেছেন ঘটনার সময় হাসানুল হক ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না। সাক্ষীরা উক্ত ঘটনাসমূহে জাসদের অন্য কোন নেতা কর্মী জড়িত থাকার কোন অভিযোগ করেননি বা এরূপ কোন তথ্য দেননি।
Hasanul Haq Inu
17/05/2026
হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা: জাসদ
প্রেস বিজ্ঞপ্তি। তারিখ: ১৭ মে ২০২৬
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে বিগত অন্তবর্তী সরকার আমলে অধ্যাদেশ জারি করে উল্টে দেয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্টের রাজনৈতিক পরিবর্তনের পূর্ব পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালের চিহ্নিত ও আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের বিচার চলছিল। ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের চলমান বিচার বন্ধ করে এখন হাসানুল হক ইনুর মত স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্ধার বিচার হচ্ছে। ২০২৪ সালের আগে এই ট্রাইব্যুনালে বিচারাধীন যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবীদেরই ৫ আগস্টের পর প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। এই ঘটনাই প্রমাণ করে বর্তমান ট্রাইব্যুনালের বিচারের উদ্দেশ্যের মধ্যেই প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১ টায় তৎকালীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর পর কুষ্টিয়া শহরে বিভিন্ন ঘটনায় ৬ জনের করুন মৃত্যুর জন্য হাসানুল হক ইনুকে অভিযুক্ত করা হয়েছে। অথচ ট্রাইব্যুনাল নিজেরাই বলেছেন, তারা ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা হারানোার পূর্ববর্তী সময়কালের ঘটনাবলীর বিচার করতে বসেছেন।
জাসদের বিবৃতিতে বলা হয়, প্রসিকিউশন হাসানুল হক ইনুর বিরুদ্ধে টেলিভিশন টক শো’তে তার বক্তব্য, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথিত ফোনালাপ, কুষ্টিয়ার এসপির সাথে কথিত ফোনালাপকে প্রধান সাক্ষ্য ও প্রমাণ হিসাবে উপস্থাপন করেছে। প্রসিকিউশন তাদের উপস্থাপিত এসকল সাক্ষ্যতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রীকে হত্যার উস্কানী দেয়া বা কুষ্টিয়া এসপিকে হত্যার নির্দেশ দেয়া বা কোনো ধরনের হত্যার পক্ষে সম্মতি প্রদানের কোনো প্রমাণ দিতে পারে নাই।
জাসদের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সয়কালে হাসানুল হক ইনু কোনো সরকারি বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন না, তিনি মন্ত্রী এমনকি এমপিও ছিলেন না। পুলিশ বা প্রশাসনকে কোনো নির্দেশ দেয়ার ক্ষমতা বা এখতিয়ারও তার ছিল না। উক্ত সময়কালে কোনো রাষ্ট্রীয় বা সরকারি বা প্রশাসনকি সিদ্ধান্ত গ্রহণ বা নির্দেশ প্রদানকে সামান্যতম প্রভাবিত করার কোনো সুযোগ তার ছিল না। তারপরও প্রসিকিউশন তার উপর সুপিরিয়র রেসপনসিবিলিটির দায় চাপানোর অপচেষ্টা করেছে। এসব ঘটনা প্রমাণ করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই হাসানুল হক ইনুকে টার্গেট করা হয়েছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্যদি এবং সাক্ষীদের সাওয়াল-জবাবে এতটাই স্ববিরোধীতা, অসত্য প্রকাশিত হয়েছে যে সেগুলোই যথেষ্ঠভাবে প্রমাণ করে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য, মনগড়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক।
জাসদের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে হাসানুল হক ইনুর অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তার সোচ্চার ভূমিকায় ক্ষিপ্ত ও রুষ্ট হয়েই তার উপর প্রতিশোধ ও প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।
জাসদের বিবৃতিতে হাসানুল হক ইনুর উপর আইনী মোড়কে প্রতিশোধ ও প্রতিহিংসা চরিতার্থ করার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য দেশের জনগণ ও শুভ বুদ্ধিসম্পন্ন সকল মানুষ, মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
#প্রেসরিলিজ
#জাসদ
01/05/2026
মহান মে দিবসে শ্রমিক জোটের শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল
প্রেস বিজ্ঞপ্তি । তারিখ: ১ মে ২০২৬
জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান মে দিবসে আজ ১ মে ২০২৬ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনউয়ে বিশাল শ্রমিক সমাবেশ ও সমাবেশ শেষে বর্নাঢ্য লাল পতাকা মিছিল হয়। শ্রমিক জোটের এই শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিলে বিভিন্ন বেসিক ইউনিয়ন ও ক্রাফট ফেডারেশনের নেতৃত্বে বিভিন্ন কলকারখানা ও অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক হাজার শ্রমিক কর্মচারী অংশগ্রহন করেন। সমাবেশ শেষে শ্রমিক জোটের বিশাল লাল পতাকা মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান, পল্টন, তোপখানা এলাকার সড়কসমূহ প্রদক্ষিন করে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে যোগ দেয়।
শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কনক বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, শ্রমিক জোটের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, পোশাক শ্রমিক জোটের সভাপতি সরদার খোরশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার পারভীন, পরিবহন হকার্স জোটের সভাপতি মোহম্মদ আলী, শ্রমিক জোটের দফতর সম্পাদক রাজিব আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল কবির মিলন, পোশাক শিল্প শ্রমিক জোটের সাধারণ সম্পাদক শেখ শাহনাজ, গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গার্মেন্টস শ্রমিক জোটের সহ-সভাপতি শিরীন সিকদার, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের সভাপতি জামিল ভুঁইয়া, ডেকোরেটর শ্রমিক জোটের মো: আলম খান ও বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী উন্নয়ন জোটের সভাপতি মো: আলমগীর হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা কথায় কথায় কলকারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই বন্ধ করে শ্রমিকের কাজের নিশ্চয়তা নিশ্চিত করা, জাতীয় মজুরি বোর্ড ও খাতওয়ারি মজুরি বোর্ড গঠন করে বাজার দরের সাথে সঙ্গতি রেখে ৩০ হাজার টাকা ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা, সকল কলকারখানা, প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠনের আইনী বাধা অপসারণ করা, কর্মক্ষেত্রে শোভন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা এবং স্কপের ৯দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
#প্রেসরিলিজ
#জাসদ
30/04/2026
মহান মে দিবস উপলক্ষ্যে জাসদ দেশের ও বিশ্বের সকল শ্রমজীবী, কর্মজীবী, শ্রমিক, মজুর মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি । তারিখ: ৩০ এপ্রিল ২০২৬
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আগামীকাল মহান মে দিবস উপলক্ষ্যে আজ ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমজীবী, কর্মজীবী শ্রমিক, মজুর, কর্মচারী, মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার সংগ্রামের সাথে একাত্মতা ও সংহতি জ্ঞাপন করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, মহান মে দিবস সকল ধরনের শোষণ-বঞ্চনা- বৈষম্যের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের সংগ্রামের আলোকবর্তিকা। জাসদের বিবৃতিতে বলা হয়, শ্রমিকের জীবনের প্রয়োজনের মুনাফার কাছে জলাঞ্জলি দেয়া চলবে না। বিবৃতিতে বলা হয়, ট্রেড ইউনিয়ন করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত সর্বজনীন মৌলিক অধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। জাসদের বিবৃতিতে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাত, শহর-গ্রাম, সরকারী-বেসরকারী মালিকানা নির্বিশেষে সকল শিল্প কলকারখানা, উৎপাদনকারী সকল প্রতিষ্ঠান, খামার, কৃষি ও গৃহকর্মে নিযুক্ত শ্রমিক মজুর কর্মচারীদের ট্রেড ইউনিয়নে সংগঠিত হবার পথে সকল বাধা অপসারণ করার দাবি জানান হয়। জাসদের বিবৃতিতে শ্রমিক বাঁচার মত মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি ঘোষণার দাবি জানান হয়। বিবৃতিতে শিল্প কলকারাখানাগুলিতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানান হয়। জাসদের বিবৃতিতে বলা হয়, শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ঐক্য, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন এবং শ্রমিক শ্রেণীর পক্ষে রাজনৈতিক শক্তি ও নেতৃত্বের বিকাশই শ্রমিকদের জন্য মানবিক জীবনের নিশ্চয়তা ও শোষণ-বৈষম্যমুলক সমাজ ব্যবস্থা পরিবর্তণের একমাত্র পথ। জাসদের বিবৃতিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি, শিল্প, কৃষি, শ্রমিক, কৃষকের স্বার্থ বিরোধী আমেরিকার সাথে বানিজ্য চুক্তি বাতিলের দাবি করা হয়। জাসদের বিবৃতিতে মিথ্যা মামলায় কারাবন্দী জাসদের সভাপতি, শোষিত বঞ্চিত শ্রমিক মজুর মেহনতি মানুষের প্রতিবাদী কন্ঠস্বর জাতীয় নেতা হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে সোচ্চার হবার জন্য শ্রমিক মজুর কর্মচারী শ্রমজীবী কর্মজীবী মেহনতি মানুষের প্রতি আহবান জানান হয়।
বার্তাপ্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
#জাসদ
#প্রেসরিলিজ