Strength Foundation

Strength Foundation

Share

স্ট্রেন্থ ফাউন্ডেশন — একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান।
আমরা শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কাজে মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

07/04/2026

🏗️ একটি ইবাদতের ঘর… গড়ে উঠছে নতুন রূপে 🤲

“যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন।”

এই মসজিদটি বর্তমানে নতুনভাবে নির্মাণাধীন। কাজ চলমান থাকলেও, প্রয়োজনীয় উপকরণের অভাবে এখনো সম্পূর্ণ হয়নি।

𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় আমরা এই মসজিদের জন্য ১০ বস্তা সিমেন্ট দেওয়ার উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ।

🌙 আপনিও হতে পারেন এই সওয়াবের অংশীদার
আপনার ছোট একটি দানই হতে পারে আপনার জন্য সাদাকায়ে জারিয়া।

👉 আসুন, আমরা একসাথে গড়ে তুলি আল্লাহর ঘর।

💰 মনে রাখবেন :
আজ আপনি যা দিবেন,
তা কিয়ামত পর্যন্ত সওয়াব হিসেবে আপনার আমলে যোগ হতে থাকবে—সাদাকায়ে জারিয়া হিসেবে।

👉 তাই এখনই ডোনেট করুন:
📲 𝐁𝐤𝐚𝐬𝐡: 𝟎𝟏𝟗𝟒𝟏𝟐𝟕𝟒𝟏𝟑𝟐
𝐍𝐨𝐠𝐨𝐝 : 𝟎𝟏𝟔𝟐𝟒𝟕𝟓𝟐𝟒𝟕𝟑

⏳ ডোনেশনের শেষ সময়:
৯ এপ্রিল ২০২৬

👉 ইনবক্স করুন বিস্তারিত জানতে

🌙 আজকের দান—আগামীর জান্নাতের বিনিয়োগ

01/03/2026

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের Strength Foundation গ্রহণ করেছে এক বিশেষ উদ্যোগ। আমরা চাই আমাদের আশেপাশের খেটে খাওয়া মানুষগুলোও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

আমাদের লক্ষ্য:
𝟐𝟎𝟎 জন মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ।
𝟑𝟎 টি সুবিধাবঞ্চিত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে সম্পূর্ণ 'ঈদ বাজার' উপহার।

এই পুরো কার্যক্রমটি সম্পন্ন করতে আমাদের প্রয়োজন মাত্র 𝟓𝟎,𝟎𝟎𝟎 টাকা। আপনার সামান্য অনুদান বা যাকাতের টাকা একটি পরিবারের ঈদের আনন্দ নিশ্চিত করতে পারে।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
💰 বিকাশ পার্সোনাল: 𝟎𝟏𝟔𝟖𝟎𝟗𝟖𝟗𝟗𝟕𝟐
💰 নগদ পার্সোনাল: 𝟎𝟏𝟔𝟖𝟎𝟗𝟖𝟗𝟗𝟕𝟐
💰 রকেট পার্সোনাল: 𝟎𝟏𝟔𝟖𝟎𝟗𝟖𝟗𝟗𝟕𝟐

(টাকা পাঠানোর পর কষ্ট করে কমেন্টে বা ইনবক্সে জানাবেন)

আসুন, সামর্থ্য অনুযায়ী আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনার শেয়ার হতে পারে অন্য কারো জন্য অনুপ্রেরণা।





02/01/2026

০২-১২-২০২৬

আলহামদুলিল্লাহ 🤍
আজ Strength Foundation এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মানবিক কার্যক্রমটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষদের মুখে সামান্য উষ্ণতার হাসি ফুটিয়ে তুলতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই উদ্যোগ সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—স্বেচ্ছাসেবক, দাতা ও শুভানুধ্যায়ী সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।

মানবতার পাশে Strength Foundation সবসময় ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে।
দোয়া ও সহযোগিতা কামনায়—Strength Foundation

29/12/2025

একটি কম্বল দান করুন—একটি জীবন উষ্ণ করুন।

এই শীতে রাস্তার পাশে হাজারো মানুষ কাঁপছে কম্বল ছাড়া।

Strength Foundation শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, আর আপনার সামান্য সহায়তাই
কারও পুরো শীত উষ্ণ করতে পারে।

দান পাঠানোর বিকাশ ও নগদ নম্বর:
📲 বিকাশ: 01941 274132
📲 নগদ: 01810522660

আজই দান করুন— আর মানবতার পাশে দাড়ান।
Strength Foundation

Photos from Strength Foundation's post 09/12/2025

🌟 𝗦𝘁𝗿𝗲𝗻𝗴𝘁𝗵 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা 🌟

𝗦𝘁𝗿𝗲𝗻𝗴𝘁𝗵 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻-এর নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
আমাদের নতুন নেতৃত্ব এখন আরও সুসংগঠিত লক্ষ্য, নতুন উদ্যম এবং মানবিক মূল্যবোধকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

আমরা বিশ্বাস করি—সচেতন যুবসমাজই পারে একটি শক্তিশালী, মানবিক ও প্রভাবশালী সমাজ গড়ে তুলতে।
নতুন কমিটির প্রতিটি সদস্য তাদের দায়িত্বশীল নেতৃত্ব, নিষ্ঠা এবং সেবার মানসিকতা দিয়ে প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাবে—এই আমাদের দৃঢ় প্রত্যয়।

সমাজের পরিবর্তন, মানবতার সেবা এবং দেশের তরুণ প্রজন্মকে শক্তিশালী করে তোলার পথে এই যাত্রা হোক আরও ফলপ্রসূ।

শুভকামনা 𝗦𝘁𝗿𝗲𝗻𝗴𝘁𝗵 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻-এর নতুন কমিটির সকল সদস্যকে।
আপনাদের নেতৃত্ব আমাদের আগামীকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলুক।

10/06/2025

আলহামদুলিল্লাহ!
Strength Foundation-এর উদ্যোগে আমরা এবারের কোরবানির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

আমরা কিছু সহযোগীর সাথে ভাগে কোরবানি আদায় করি, এবং সেখান থেকে প্রাপ্ত গোশত গরিব ও অসহায় মানুষের মাঝে বণ্টন করি এবং বন্টন কৃত ছবি তোলা হয় নাই তাই সেটি আপলোড দেওয়া হয় নাই।

এই মহৎ উদ্যোগে যারা অর্থ দিয়ে পাশে ছিলেন—Strength Foundation-এর পক্ষ থেকে সেই সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।

আপনাদের এই উদারতা ও সহানুভূতির কারণেই আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। আসলে ভালো কাজের যে প্রশান্তি, তা একমাত্র সেই মানুষগুলোই বুঝতে পারেন যারা মানবতার সেবা করেন।

আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলা আপনাদের এই দান ও সহানুভূতির উত্তম প্রতিদান দান করবেন।

আমরা আশাবাদী যে আপনারা
Strength Foundation-এর জন্য দোয়া ও সহযোগিতা অব্যাহত রাখবেন ,যাতে ভবিষ্যতে আমরা আরো বৃহৎ পরিসরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

আসুন, মানবতার কল্যাণে একসাথে কাজ করি। Strength Foundation – একটুখানি সহানুভূতি, অনেকখানি পরিবর্তন।

06/06/2025

আলহামদুলিল্লাহ, স্ট্রেন্থ ফাউন্ডেশনের উদ্যোগে এবারের কোরবানির জন্য গরু ক্রয় সম্পন্ন হয়েছে♥️

29/05/2025

২৯-০৫-২০২৫
ভালোবাসার Strength Foundation এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।

আলহামদুলিল্লাহ, আজ ভালোবাসার Strength Foundation-এর ১ বছর পূর্ণ হলো। গত এক বছরে আমরা গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ,

ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোঃ কাওছার আকন এবং সাধারণ সম্পাদক মোঃ শরীফ মোল্লা।

আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সদস্যগণেরা সভায় আগামী এক বছরের কর্মপরিকল্পনা, বিশেষ করে কোরবানির আয়োজনসহ গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারব।

26/05/2025

আলহামদুলিল্লাহ!

এবার পবিত্র কোরবানির আনন্দ ছড়িয়ে দিতে
Strength Foundation এর উদ্যোগে অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

এই মহৎ উদ্যোগে আপনি সামান্য সহায়তার মাধ্যমেও অংশ নিতে পারেন। মাত্র ১০০ টাকা থেকে শুরু করে আপনার সাধ্য অনুযায়ী যে কোনো পরিমাণ দান করে আমাদের পাশে দাঁড়াতে পারেন।

আপনার একটি ছোট সহায়তা হাসি ফোটাতে পারে কোনো গরীব পরিবারের মুখে। আসুন, সাওয়াবের এই মহান কাজের অংশীদার হই।

দান পাঠানোর বিকাশ ও নগদ নম্বরঃ
বিকাশ: 01941 274132
নগদ: 01680 989972

জাযাকাল্লাহু খাইরান।
আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন এবং এই উদ্যোগকে সফল করুন।
- Strength Foundation

Photos from Strength Foundation's post 27/03/2025

তারিখ:- ২৭/০৩/২০২৫ইং

📢 স্বাবলম্বী প্রকল্প - স্ট্রেন্থ ফাউন্ডেশন 💚

🌿 বিধবা তাহমিনার স্বাবলম্বী হওয়ার লড়াই – স্ট্রেন্থ ফাউন্ডেশন তার পাশে 🌿

তাহমিনা আক্তার, এক সংগ্রামী মা। অল্প বয়সেই তিনি তার স্বামীকে হারিয়েছেন, রেখে গেছেন তিনটি ছোট সন্তান। জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় একা হয়ে পড়েছেন, কিন্তু হাল ছাড়েননি। সংসার চালানোর লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু একার পক্ষে সব সামাল দেওয়া কঠিন।

আমরা স্ট্রেন্থ ফাউন্ডেশন থেকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। স্বাবলম্বী প্রকল্পের আওতায় তাকে একটি ছাগল দেওয়া হয়েছে, যাতে সে এটি লালন-পালন করে ভবিষ্যতে কিছু উপার্জন করতে পারে। আমরা বিশ্বাস করি, দানের চেয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই প্রকৃত সহায়তা।

তাহমিনার মতো আরও অনেক বিধবা নারী আমাদের আশেপাশে আছে, যাদের দেখার কেউ নেই। আপনার সহযোগিতায় আমরা আরও অনেক তাহমিনার পাশে দাঁড়াতে চাই।

🤝 আপনার সহায়তাই পারে কারো জীবনে আশার আলো জ্বালাতে!

#স্বাবলম্বী_প্রকল্প

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka