Bangladesh Nationalist Mission

Bangladesh Nationalist Mission

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Nationalist Mission, Political organisation, 37/2, Purana palton, Dhaka.

Photos from Bangladesh Nationalist Party-BNP's post 19/11/2022
Photos from BNP Media Cell's post 12/11/2022
09/11/2022

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ নুর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নুর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ’গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ শ্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কন্ঠকে স্তব্ধ করে দিয়েছিল স্বৈরাচারের বন্দুক। স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিলেন নুর হোসেন। নুর হোসেনের সে অবদান বৃথা যায়নি। নুর হোসেনকে হত্যার মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল স্বৈরশাসক গোষ্ঠী। কিন্তু নুর হোসেনের রক্তের ধারা বেয়েই ’৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে, মুক্ত হয় আমাদের গণতন্ত্র।

তবে যে স্বপ্ন চোখে নিয়ে নুর হোসেন জীবন উৎসর্গ করেছিলেন, তাঁর সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি। ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃংখলিত হয়েছে, ২০১৪ সালের ৫ জানুয়ারী এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে একতরফা নির্বাচন করার মধ্য দিয়ে। ষড়যন্ত্র চলছে এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার, একতরফা নির্বাচনের মাধ্যমে একদলীয় বাকশালী ব্যবস্থার নব্য সংস্করণ বাস্তবায়িত করা হচ্ছে।

আজকের এই দিনে আমি দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানাই-আসুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

08/11/2022

জনগণকে পছন্দের সরকার বেছে নেয়ার অধিকার দিতে হবে-

আইনের শাসন এবং মানবাধিকারের সুরক্ষা চায় যুক্তরাষ্ট্র: খালেদা জিয়াকে শেখ হাসিনার হুমকি প্রসঙ্গে নেড প্রাইস সরকারকে গণতন্ত্র এবং মানবাধিকার সুরক্ষার তাগাদা দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশে আইনের শাসনের বাস্তবায়ন এবং সব নাগরিকের মৌলিক অধিকারের বাস্তবায়ন দেখতে চায়।
সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলরত বিরোধী দল বিএনপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকি প্রসঙ্গে এ মন্তব্য করেন মুখপাত্র নেড প্রাইস।
সম্প্রতি বিএনপিকে হুমকি দিয়ে শেখ হাসিনা বলেছেন, বিএনপি আন্দোলনের নামে বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানো হবে।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র বলেন, জনগণকে নিজেদের পছন্দের
সররকারকে বেছে নেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। আগামী নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ। নিশ্চিত করতে হবে সুশীল সমাজের ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ।
একিসঙ্গে বিরোধীদলের আন্দোলনে কোনো ধরনের ভীতি প্রদর্শন কিংবা বাধা প্রাদান না করে শান্তিপূর্ণ পন্থায় হাঁটতে সরকারকে যুক্তরাষ্ট্র প্রশাসনের পররাষ্ট্রনীতির বার্তার কথা মনে করিয়ে দিয়েছেন নেড প্রাইস।
ব্রিফ্রিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বর্তমান প্রধানমন্ত্রীর হুমকি প্রসঙ্গ উত্থাপন করে স্টেট ডিপার্টমেন্ট সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী বলেন, "বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে হুমকি দিয়ে বলেছেন বিএনপি যদি আন্দোলনের নামে বেশী বাড়াবাড়ি করে তাহলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীকে শর্তারোপ করে বাসায় থাকার অনুমতি দেয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্টেও বলা হয়েছে যে, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এ মামলাটা এক ধরনের ষড়যন্ত্র। এবিষয়ে আপনার মন্তব্য কী?"
জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অবস্থান স্পষ্ট করে নেড প্রাইস বলেন, "সারাবিশ্বে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিতে যে দুটি বিষয়কে সবচেয়ে বেশী গুরুত্ব দেয় তা হল- গণতন্ত্র এবং মানবাধিকার। এবিষয়গুলো নিয়ে আমরা সবসময় প্রকাশ্যে কথা বলে আসছি।"
বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবার আহবান জানিয়ে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র বলেন, "যেসব দেশের সরকারের সঙ্গে আমরা এ ইস্যুতে কথা বলেছি তার মধ‌্যে বাংলাদেশ রয়েছে। এর মাধ্যমে আমরা গণতন্ত্র, সংবিধানকে শক্তিশালী করা, আইনের শাসন এবং সকল বাংলাদেশিদের মানবাধিকারের সুরক্ষায় গুরুত্ব দিচ্ছি। এর আগেও আমি একি বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি।আমি এখানেও বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছি। আবার দ্বিপক্ষীয় পর্যায়ের সরকারের সাথে আলোচনার সময়ও এ বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। "
তিনি বলেন, "আমাদের এই আহবান জানানোর উদ্দেশ্য হলো যাতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয়। যার মধ্যে রয়েছে সংবিধান, আইনের শাসনের বাস্তবায়ন, মানবাধিকারের সুরক্ষা এবং সব বাংলাদেশের সব মানুষের মৌলিক অধিকারের বাস্তবায়ন।"
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তার জানান দিতে নেড প্রাইস বলেন, "আমরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সুশীল সমাজ এবং বাংলাদেশের জনগণের অংশগ্রহণ চাই যাতে করে তারা নিজেদের সরকারকে স্বাধীনভাবে বেছে নিতে পারে। আমরা এটাই আশা করি এবং বাংলাদেশ সরকারকে সে বিষয়টির দিকেই আহবান জানাচ্ছি।"
বিরোধী দলের ওপর চলমান নিপীড়ন থামানোর আহবান জানিয়ে নেড প্রাইস বলেন, "আমরা বাংলাদেশের সরকারকে বলবো বিরোধীদলের উপর বলপ্রয়োগ এবং বাধা ছাড়া মুক্তসমাবেশের সুযোগ করে দিতে যেনো তারা তাদের উদ্বেগের কথা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে।"

03/11/2022

মরহুম সাদেক হোসেন খোকা একজন জনঘনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘৭১ এর রণাঙ্গনে দেশমাতৃকার মুক্তির জন্য তাঁর বীরোচিত ভূমিকা কিংবদন্তীতুল্য। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম সাদেক হোসেন খোকা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত।

দীর্ঘদিন অবিভক্ত ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে রাজধানী ঢাকার উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন সেজন্য ঢাকাবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। একজন গণতন্ত্রমনা নেতা হিসেবে ভিন্ন মতাবলম্বী রাজনীতিকদের মতামত শুনতে ও মতবিনিময়ে তিনি কখনোই কুন্ঠাবোধ করতেন না।

গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়ার কারণে রাজরোষে পড়া সত্বেও তিনি স্বৈরশাসক ও ফ্যাসিবাদী শাসনের কাছে আত্মসমর্পণ করেননি। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে জনাব সাদেক হোসেন খোকার বলিষ্ঠ ভূমিকা নি:সন্দেহে প্রশংসার দাবীদার।

রাজনীতির পাশাপাশি তিনি জনসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন দেশের একজন অগ্রগণ্য ক্রীড়া সংগঠক। ক্রীড়ার মানোন্নয়নে তিনি থেকেছেন সবসময় নিবেদিতপ্রাণ। দেশের বর্তমান দুঃশাসন মোকাবেলায় মরহুম সাদেক হোসেন খোকার মতো আদর্শনিষ্ঠ ও সাহসী নেতার খুবই প্রয়োজন ছিল। তাঁর রেখে যাওয়া অমলিন স্মৃতি সবসময় নেতাকর্মীদের উৎসাহ ও প্রেরণা যোগাবে।

আমি মরহুম সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

03/11/2022

বরিশাল বিভাগীয় গণসমাবেশ
আসতে শুরু করেছেন নেতাকর্মীরা
———
আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করতে সমাবেশের তিন দিন আগ থেকেই বরিশালে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। গণপরিবহণ বন্ধের দুর্ভোগ এড়াতে এই কৌশল নিয়েছেন তারা।

বুধবার, নভেম্বর ২, ২০২২, নগরে বিভিন্ন প্রত্যন্ত এলাকার নেতাকর্মীদের দেখা গেছে। সাগরপারের মনপুরা থেকে দক্ষিণ উপকূলের পাথরঘাটা পর্যন্ত বিভিন্ন এলাকার অনেকেই বরিশালে এসে পৌঁছেছেন।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, পরিবহণ ধর্মঘটের কারণে সমাবেশে আসতে যাতে সমস্যা না হয়, সেজন্যে কর্মী-সমর্থকদের ২/৩ দিন আগেই আসার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণেই তারা বরিশালে আসতে শুরু করেছেন। জেলা-উপজেলা পর্যায়ের সিংহভাগ নেতাকর্মীও ইতোমধ্যে পৌঁছে গেছেন।

নগরীর দুটি বাস টার্মিনাল ও লঞ্চঘাট ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি লঞ্চ-বাসে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বোঝাই হয়ে আসছে মানুষ। তাদের একটি বড় অংশ সমাবেশের উদ্দেশ্যে আসছেন বলে ধারণা করা হচ্ছে।

দুপুরে নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ে গিয়ে শত শত নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ে। বরিশালের ৬ জেলা আর ৪২ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসছে মানুষ। অফিসের সামনে দেখা হয় খলিল সরদারের সঙ্গে। বাড়ি ভোলা জেলার চরফ্যাশনের শশীভূষণ এলাকায়।

তিনি বলেন, বৃহস্পতিবার লঞ্চ ও বাসে ভিড় আরও বাড়বে। শুক্রবার থেকে তো সবই বন্ধ। তাই আগেভাগেই চলে এসেছি। আমাদের এলাকার অনেকেই এসেছে। সবাই আছে বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের বাসায়।

বরগুনা জেলার পাথরঘাটা থেকে আসা আলম মাঝি বলেন, ‘আজ (বুধবার অনেকেই এসে পৌঁছেছে। বাকিরা কাল আসবে। সমাবেশে যোগ দিতে পাথরঘাটা থেকেই বরিশালে আসার কথা রয়েছে দুই হাজার নেতাকর্মীর।’ খলিল-রফিকের মতো অনেকের সঙ্গে কথা হয়, যারা প্রত্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসেছেন।

নেতাকর্মীরা জানান, অন্যান্য বিভাগে অনুষ্ঠিত সমাবেশের তুলনায় এখানে অনেক বেশি বাধার সম্মুখীন হচ্ছেন তারা। খুলনা-রংপুরে সমাবেশের সময় কেবল বাস আর লঞ্চ বন্ধ থাকলেও থ্রি-হুইলার কিংবা রিকশা করে আসতে পেরেছে মানুষ। বরিশালে থ্রি-হুইলার চলাচলও বন্ধ থাকবে দুদিন। স্থানীয় লঞ্চ মালিক সমিতির অফিসে গেছে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ। বন্ধ রাখতে বলা হয়েছে ঢাকা-বরিশাল রুটের লঞ্চও।

চরম বৈরী এই পরিবেশে গণসমাবেশ কতটুকু সফল হবে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিমউদ্দিন বলেন, ‘এসব বাধা সত্ত্বেও মানুষ আসবে। শুধু যুবদলেরই ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা।’

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি উজ্জীবিত নেতাকর্মীরা। ৫ নভেম্বর বিএনপি দেখিয়ে দেবে জনসমুদ্র কাকে বলে।’

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু বলেন, ‘এসব বাধা যে আসবে, তা আমরা আগে থেকেই আঁচ করতে পেরেছি। তাই জনসমাবেশে লোকসমাগম প্রশ্নে নেওয়া হয়েছে ভিন্ন কৌশল। অপরাজনীতিকে সঠিক রাজনীতি দিয়ে মোকাবিলা করব আমরা।’

— যুগান্তর/ নভেম্বর ৩, ২০২২

02/11/2022

ঢাকার ধামরাইয়ে গরু চুরি
অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাবলী চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন এবং পরে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাবলী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

হঠাও হাসিনা, বাঁচাও দেশ, গর্জে উঠো বাংলাদেশ...

টেইক ব্যাক বাংলাদেশ | Take Back Bangladesh 28/10/2022

টেইক ব্যাক বাংলাদেশ | Take Back Bangladesh দেখেছ কি তুমি মানুষের ঢল?হবেই হবে এবার সফল।রাজপথ যদি হয় হোক লাল-সমাবেশ হবে আজ বরিশাল। চারদিকে আজ ধ্বনিত স্বৈরাচার....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


37/2, Purana Palton
Dhaka
1000