19/02/2026
আপনার ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করার লক্ষ্যে তৈরি BanglaBiz। এই প্ল্যাটফর্মটি বিনিয়োগ ও ব্যবসা-সংক্রান্ত সকল সরকারি সেবাকে একটি সিঙ্গেল এন্ট্রি পয়েন্টে নিয়ে এসেছে।
এতে রয়েছে ‘বিজনেস স্টার্টার প্যাকেজ’ (BSP), যার মাধ্যমে মাত্র ৩ কার্যদিবসেই ব্যবসা শুরুর ৫টি প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সম্ভব, এবং ‘নো ইয়োর অ্যাপ্রুভালস’ (KYA), যা আপনাকে দিচ্ছে প্রয়োজনীয় লাইসেন্স ও পারমিটের একটি সুনির্দিষ্ট চেকলিস্ট যেন কোনো ধাপ বাদ না পড়ে বা অনাকাঙ্ক্ষিত বিলম্ব না হয়। এখন বিনিয়োগকারীরা অযথা জটিলতা এড়িয়ে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন তাদের ব্যবসার প্রসার ও উন্নতির দিকে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://banglabiz.gov.bd

13/01/2026
13/07/2025