02/06/2026
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার; পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার ; এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব দাখিল করে। উক্ত প্রস্তাবসমূহের ওপর ২০-২১ মে ২০২৬ তারিখে গণশুনানি অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তাবসমূহের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত আগামী ০৩ জুন ২০২৬ তারিখে বুধবার দুপুর ০৩:০০ ঘটিকায় শহীদ প্রকৌশলী ভবন (৬ষ্ঠ তলা), ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি), রমনা, ঢাকা-স্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।
02/06/2026
অদ্য ০২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ এনার্জিরেগুলেটরী কমিশন (বিইআরসি) কর্তৃক Saudi CP-এর ভিত্তিতে জুন ২০২৬ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে ।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১,৯৪০ টাকা থেকে কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের মূল্য প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬.৯৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখিত মূল্য ০২ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:০০টা থেকে কার্যকর হবে ।
কমিশন নির্ধারিত মূল্যের অধিক দামে এলপিজি বা অটোগ্যাস বিক্রয় করা যাবে না।
বিস্তারিত আদেশ ও মূল্য তালিকা কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে।
23/05/2026
জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্যহার পুনঃনির্ধারণ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক অদ্য ২৩ মে ২০২৬ তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুযায়ী জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর মূল্যহার পুনঃনির্ধারণ করা হয়েছে।
কমিশনের আদেশ অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রকাশিত Platts Rate, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর এলসি সেটেলমেন্টে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার, ডিজেলের বিদ্যমান মূল্য এবং পরিবহন ব্যয় বিবেচনায় নিয়ে এ মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
পুনঃনির্ধারিত মূল্যহার নিম্নরূপঃ
অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য (শুল্ক ও মুসকসহ): প্রতি লিটার ১৬৫.৮৮ টাকা
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য (শুল্ক ও মুসকমুক্ত): প্রতি লিটার ১.০৮২৩ মার্কিন ডলার
পুনঃনির্ধারিত এ মূল্যহার ২৩ মে ২০২৬ তারিখ রাত ১২:০০টা হতে কার্যকর হবে।
21/05/2026
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবসমূহের ওপর গণশুনানির ধারাবাহিক কর্মসূচি আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়াম, খামারবাড়ি, ঢাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। এ সময় কমিশনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বোপিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কর্তৃক বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি কারিগরি মূল্যায়ন কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।
গণশুনানিতে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ, ভোক্তা প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
20/05/2026
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) এর বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্য এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) এর সঞ্চালন মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক আজ ২০ মে ২০২৬, বুধবার রাজধানীর খামারবাড়িস্থ কেআইবি অডিটোরিয়ামে গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব জালাল আহমেদ এবং সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট সংস্থাসমূহ তাদের প্রস্তাবনা উপস্থাপন করে এবং কারিগরি মূল্যায়ন কমিটি মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরে। পরবর্তীতে অংশীজনদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, শুনানি-পরবর্তী মতামত আগামী ২৩ মে ২০২৬ তারিখ পর্যন্ত কমিশনে জমা প্রদান করা যাবে।
এছাড়া আগামীকাল বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিসমূহের ভোক্তাপর্যায়ের খুচরা মূল্যহার পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
17/05/2026
অদ্য ১৭ মে ২০২৬ তারিখ বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন এর সম্মেলন কক্ষে BERC, Energy & Power ও LOAB এর যৌথ উদ্যোগে “Bangladesh’s LPG Sector Faces Rising Safety and Regulatory Challenges” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। এ সময় কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব Mohammed Amirul Haque, President, LPG Operators Association of Bangladesh (LOAB)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন Dr. Md. Easir Arafat Khan, Professor, Department of Chemical Engineering, Bangladesh University of Engineering and Technology (BUET)।
মূখ্য আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন কমিশনের সম্মানিত সদস্য (পেট্রোলিয়াম) ড. সৈয়দা সুলতানা রাজিয়া। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন Engr. Md. Serajul Mawla, President, Bangladesh LPG AutoGas Station & Conversion Workshops Owners Association; Mr. Muhammad Mehedi Islam Khan, Assistant Inspector, Department of Explosives; Mr. Md. Iqbal Bahar Bulbul, Assistant Director (Planning), Bangladesh Fire Service and Civil Defence; Mr. AKM Fazlul Hoque, Joint Secretary, Energy and Mineral Resources Division; এবং Dr. Ali Afzal, President, Real Estate and Housing Association of Bangladesh (REHAB)।
অনুষ্ঠানে দেশের এলপিজি খাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, কার্যকর রেগুলেটরি কাঠামো উন্নয়ন, মাননিয়ন্ত্রণ, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং ভোক্তা সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে দেশের জ্বালানি ও গ্যাস খাত সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন এবং নিরাপদ, টেকসই ও ভোক্তাবান্ধব এলপিজি খাত গড়ে তুলতে কার্যকর সমন্বয়, আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং শক্তিশালী রেগুলেটরি তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, গ্যাস খাতের বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
12/05/2026
আজ ১২ মে ২০২৬ তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর সম্মেলন কক্ষে International Finance Corporation (IFC) ও বিইআরসি’র যৌথ উদ্যোগে “Merchant Power Purchase Agreement (MPPA) and Open Access Regulations” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। এ সময় কমিশনের সম্মানিত সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
কর্মশালায় IFC-এর প্রতিনিধি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আইএফসি, বিশ্বব্যাংক, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং কমিশনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, Merchant Power Purchase Agreement (MPPA) এবং Open Access Regulations সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
22/02/2026
বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে কমিশন কর্তৃক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার, ফার্নেস অয়েল বিপণনে তেল বিপণন কোম্পানীসমূহের চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার প্রতি লিটার ৭০.১০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ফার্নেস অয়েল বিপণনে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (জেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড (এসএওসিএল) এর বিপণন চার্জ প্রতি লিটার ০.৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১.২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
ফার্নেস অয়েলের পুনর্নির্ধারিত মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২:০০ টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।
ফার্নেস অয়েল এর মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd তে আপলোড করা হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হবে।