Medicine Club,DLMC Unit
It is an academic cm social organization run by members of Medicine Club, Delta medical college Unit.
07/06/2026
মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট - অত্যন্ত গর্ব ও আনন্দের জানাচ্ছে যে, Medicine Club Insight-এর কেন্দ্রীয় কমিটিতে আমাদের ইউনিটের তিনজন সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন।
🟢 Md. Mubinur Rahaman Bhuiya
🟢 Md. Asif Ahonaf Muzahid
🟢 Mahir Faisal
তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের জন্য একটি সম্মানের মুহূর্ত।
ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের নেতৃত্ব, দক্ষতা, নিষ্ঠা ও সৃজনশীলতা Medicine Club-এর কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা রইল।
অভিনন্দন ও শুভেচ্ছা রইল এই গর্বিত অর্জনের জন্য🤍
06/05/2026
স্বাগতম DLMC-19 ব্যাচ
প্রিয় ১৯ তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা,
মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পদার্পণ করলে, যা তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন ও লক্ষ্যপূরণের পথে এক নতুন সূচনা।
এই মেডিকেল কলেজ তোমাদের জ্ঞানার্জনের স্থান এবং ভবিষ্যতের চিকিৎসক হয়ে ওঠার প্রস্তুতি ক্ষেত্র। আমরা বিশ্বাস করি, তোমরা তোমাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার মাধ্যমে চিকিৎসা পেশায় এক অনন্য ভূমিকা পালন করবে।
আশা করি, তোমরা এখানে অসাধারণ সময় কাটাবে এবং আমাদের ক্লাবের মাধ্যমে অনেক কিছু শিখবে ও অভিজ্ঞতা অর্জন করবেন।
আবারও তোমাদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করছি।
মেডিসিন ক্লাব আর্ত ও মানবতার সেবায় গড়ে উঠা শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন ,যা শুধুমাত্র মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টস দ্বারা পরিচালিত, যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত।
১৯৮১ সালে গড়ে উঠা এই ঐতিহ্যবাহী সংগঠনটি সারা দেশের প্রায় ৪০ টি মেডিকেলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানবতার সেবার । তারই ধারাবাহিকতায় ২০১২ সালে যাত্রা শুরু করে মেডিসিন ক্লাব, ডেলটা মেডিকেল কলেজ ইউনিট। মেডিসিন ক্লাব সকল মেডিকেল কলেজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন প্রাপ্ত। আমাদের ডেলটা মেডিকেল কলেজ অথোরিটি কর্তৃকও অনুমোদনপ্রাপ্ত শিক্ষা ও সমাজসেবামূলক একমাএ সংগঠন আমাদের এই মেডিসিন ক্লাব।
মেডিসিন ক্লাবের কার্যক্রমসমূহ ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্যদের ও সাধারণ সদস্য দ্বারা পরিচালিত হয়।
#আর্তের_সেবার_পদযাত্রায়_আমাদের_কার্যক্রমসমূহ :
◾ব্লাড গ্রুপিং ও স্ক্রিনিং ◾নিরাপদ রক্তদান কর্মসূচি ◾ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও টিকাদান কর্মসূচি ◾শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ◾ত্রাণ বিতরণ কর্মসূচি ◾বিনামূল্যে ওষুধ সরবরাহ ◾ক্লিনিক্যাল ও প্রি-ক্লিনিক্যাল ক্লাস ◾ দুঃস্থদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ◾জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি।
◾বিভিন্ন জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানের সাথে সমন্বয়করণ।
#মেডিসিন_ক্লাব
#ডেলটা_মেডিকেল_কলেজ_ইউনিট
আজ ১লা মে—আন্তর্জাতিক শ্রমিক দিবস।
শ্রম, সংগ্রাম ও ত্যাগের এক গৌরবময় ইতিহাস স্মরণ করার দিন।
নীরবে যারা আমাদের জীবন, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে—সেই সকল শ্রমিকের প্রতি Medicine Club গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
তাদের ঘামেই গড়ে ওঠে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা।
তাদের শ্রমেই এগিয়ে চলে আমাদের ভবিষ্যৎ।
এই দিনে আমাদের প্রতিজ্ঞা—প্রতিটি শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হোক।
Happy International Workers’ Day
#আন্তর্জাতিক_শ্রমিক_দিবস_২০২৬
#মে_দিবস_২০২৬
#মেডিসিন_ক্লাব
#ডেলটা_মেডিকেল_কলেজ_ইউনিট
#ডেলটা_মেডিকেল_কলেজ
24/04/2026
হাম (Measles) একটি সংক্রামক রোগ,যা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পরে। বিশেষ করে শিশুদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে।
🔍 হামের লক্ষণ:
• উচ্চ জ্বর
• কাশি ও সর্দি
• চোখ লাল হয়ে যাওয়া
• শরীরে লালচে ফুসকুড়ি
⚠️ কেন এটি বিপজ্জনক?
হাম শুধু সাধারণ জ্বর নয়—এটি নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মস্তিষ্কে সংক্রমণের মতো জটিলতা তৈরি করতে পারে।
🛡️ প্রতিরোধের উপায়:
✔️ সময়মতো টিকা গ্রহণ
✔️ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা
✔️ হাত পরিষ্কার রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা
#মেডিসিন_ক্লাব
#ডেলটা_মেডিকেল_কলেজ_ইউনিট
13/04/2026
শুভ নববর্ষ সবাইকে❣️
নতুন সূর্যের আলোয় মুছে যাক পুরোনো সব ক্লান্তি,
নতুন আশায় ভরে উঠুক প্রতিটি দিন।
রঙে, আনন্দে আর বাঙালিয়ানায় ভরে উঠুক জীবন।
এসো হে বৈশাখ, নিয়ে এসো নতুন শুরুর সাহস!
সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
#মেডিসিন_ক্লাব
#ডেলটা_মেডিকেল_কলেজ_ইউনিট
20/03/2026
Eid Mubarak Everyone.
20/03/2026
মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদ হোক খুশির, ঈদ হোক আনন্দের।❤
ঈদ মোবারক🌙
#মেডিসিন_ক্লাব
#ডেলটা_মেডিকেল_কলেজ_ইউনিট
13/03/2026
"Medicine club" DLMC UNIT 🖤
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Address
Delta Medical College, Mirpur/01
Dhaka
1216
