New Hope

New Hope

Share

আমাদের প্রথম কর্মসূচী: 'ন্যায্য মূল্যে বাজার'

07/04/2024

আসসালামু আলাইকুম।
ঢাকাসহ সারাদেশে গরুর মূল্যবৃদ্ধির কারনে আমাদের গরুর মাংসের চলমান কার্যক্রম স্থগিত করা হয়েছে। যারা মাংসের জন্য অগ্রিম বুকিং দিয়েছিলেন, 'নিউ হোপ' টিম এর পক্ষ থেকে তাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের জন্য অপেক্ষা না করে অন্য স্থান থেকে মাংস সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা।

Team- New Hope

31/03/2024

গরুর মাংসের এত দাম কেন?
-প্রাকৃতিক খাদ্যের অপ্রাচুর্যতা, গো-খাদ্যের মূল্যবৃদ্ধি এবং এর ফলস্বরুপ গরুরও দাম বেশি।

27/03/2024
27/03/2024

সুখবর! সুখবর! সুখবর!
ক্যান্টনমেন্ট এলাকাতে আমরাই প্রথম...!!!

দেশি গৃহপালিত গরুর মাংস পাবেন ন্যায্যমূল্যে!

বিস্তারিত জানতে কিংবা প্রি-অর্ডার করতে এখনই যোগাযোগ করুন:

এডভোকেট আশিক: 01754-595886

মিলন: 01533-900670

স্থান: বালুঘাট বাজার, স্টারলিং স্কুলের পাশে (পল্লবী টাওয়ারের সামনে), ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

(Thanks to this group- ECB Chottor Community — ইসিবি চত্বর কমিউনিটি & all group members for support us)

Team- New Hope

24/03/2024

ন্যায্যমূল্যটা কত??? 🙄

জানতে হলে সাথেই থাকুন এবং আমাদের কার্যক্রকমে সামনে এগিয়ে নিতে পেজটিতে লাইক দিন, সকলকে ইনভাইট করুন এবং বেশি বেশি শেয়ার করুন।

Photos from New Hope's post 24/03/2024

আসসালামু আলাইকুম।

আমরা তরমুজের সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে এবং তরমুজের মূল্য কমানোয় অসাধু ব্যাবসায়ীদের বাধ্য করতে যে উদ্যোগটি নিয়েছিলাম, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের ভালোবাসায় ও উৎসাহে তা অনেকাংশেই ফলপ্রসূ হচ্ছে৷ সেটা আপনারা বর্তমান বাজার যাচাই করলেই বুঝতে পারবেন।

তবে বাজার সিন্ডিকেটদের একটি চক্র আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে বিভিন্নভাবে এবং মাধ্যমে আমাদের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

আপনারা বিভ্রান্ত হবেন না।
আমাদের উদ্দেশ্য যথাসম্ভব বাজারমূল্য থেকে কম মূল্যে আপনাদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো পৌঁছে দেয়া। ধনী-গরিব ব্যবধান না করে, তাদের চাহিদানুসারে এবং তাদের ক্রয়সীমার মধ্যে মূল্য নির্ধারন করতে পারাটাই আমাদের লক্ষ্য।

বর্তমান বাজার ব্যবস্থা সম্পর্কে আপনারা সকলেই অবগত। সেক্ষেত্রে আমাদেরও অনেক প্রতিবন্ধকতা পারি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমরা চাই সকল বাধা অতিক্রম করে ধীরে ধীরে আরও কম মূল্যে পণ্য সংগ্রহ করে যেন আরও কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো পৌঁছে দিতে পারি, যদি আপনারা পাশে থাকেন।

আমাদের ক্ষুদ্র সঞ্চয় সম্মিলিত করে তরমুজের বাজারের অরাজকতায় সামান্য সস্তি আনার প্রয়াসে তরমুজ দিয়েই আমাদের মাঠে নামা। আপনারা পাশে থাকলে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে....

ধন্যবাদ।

★★★আজ তরমুজ পাবেন পিস হিসাবে, বাজারমূল্য থেকে অনেক কম মূল্যে।

ওজন আনুমানিক ৪.৫ কেজি থেকে ১১ কেজি পর্যন্ত।

অস্থায়ী স্থান: ইসিবি চত্ত্বর থেকে ৫ মিনিটের দূরত্বে, বালুঘাট বাজার (স্টারলিং স্কুলের পাশে, পল্লবী টাওয়ারের সামনে), ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Balughat (Near Of Starling School)
Dhaka