20/04/2025
নকলা, শেরপুর জেলার একটি মোটামুটি গোছানো একটি উপজেলা। এর স্বাস্থ্য ব্যবস্থার নবজাতক ও শিশুস্বাস্থ্য সেবার অংশ পরিদর্শনে ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের NNHP&IMCI প্রোগ্রামের পক্ষ থেকে যাই।
সার্বিক ভালো পরিস্কার পরিচ্ছন্নতা, মোটামুটি সকল কনসালটেন্ট, ডাক্তার, নার্স-মিডওয়াইফ, স্টাফসহ সকলে নিষ্ঠার সাথে সেবা দিয়ে যাচ্ছেন। সেবার মান ও পরিমাণ দুটিই সন্তোষজনক। সেবার মান, রিপোর্টিং আরো ভালো করতে আমরা কিছু দিকনির্দেশনা দেই এবং যেকোন প্রয়োজনে প্রোগ্রাম এর সাহায্যের হাত প্রস্তুত আছে তা জানাই।
আর সর্বোপরি কঠোর ও অভিজ্ঞ ইউএইচএন্ডএফপিও মহোদয়ের তদারকিতে এবং UNICEF বাংলাদেশের বিভিন্ন সহযোগিতায় নকলা বাংলাদেশের নবজাতক ও শিশুস্বাস্থ্য সেবায় ভালো অবদান রাখছে।
তাদের উত্তোরত্তর সমৃদ্ধি আশা করছি।
24/03/2025
খাগড়াছড়ির রামগড় উপজেলার বৈষ্ণবপাড়া কমিউনিটি ক্লিনিকে NNHP&IMCI প্রোগ্রামের পক্ষ থেকে পরিদর্শনে যাই আমি, ডা: হুসাম মোহাম্মদ শাহ আলম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার।
পার্বত্য এই জেলার প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি হেলথ ওয়ার্কাররা এত প্রতিবন্ধকতার মাঝেও সাধারন মানুষদের যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন তা অবশ্যই সাধুবাদের দাবিদার। স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস শাখার উদ্যোগে গ্রামের প্রতিটি খানা নিবন্ধন, প্রতিটি গর্ভবতী মা-কে রেজিষ্ট্রেশন করে মা ও নবজাতক প্রতিটি সেবা নিশ্চিত করার Open SRP এবং তারই সাথে UNICEF এর সার্বিক সহায়তায় Reaching Every Mother & Newborn (REMN) কার্যক্রম যথেষ্ট আন্তরিকতার সাথে স্বাস্থ্য সেবা কর্মীরা সফল করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রামগড় উপজেলার সম্মানিত UH&FPO মহোদয় এবং তার নেতৃত্বে সকল সেবাদানকারীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
UNICEF এর স্থানীয় পর্যায়ের প্রতিনিধি উচেং দাদাকে বিশেষ ধন্যবাদ। সবসময়ই নিজের থেকে সর্বোচ্চভাবে এই মানুষদেরকে সকল ধরনের সহযোগীতা আর প্রোগ্রামের সাথে মাঠ পর্যায়ের এই নিরবিচ্ছিন্ন যোগাযোগ টিকিয়ে রাখার জন্য।
04/11/2024
"Consultative Workshop on Operational Maintenance of Hospital Biomedical Equipment"
25/09/2024
উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিক!! National Newborn Health Program- NNHP
এর লক্ষ্য দেশের সর্বস্তরে নবজাতক ও অনূর্ধ্ব ৫ বছর এর শিশুদের সেবা নিশ্চিত করা।
এরই ধারাবাহিকতায় প্রোগ্রাম এর পক্ষ থেকে একটি পরিদর্শন দল বাকেরগঞ্জ মহেশপুর কমিউনিটি ক্লিনিক এবং @বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
কমিউনিটি ক্লিনিক এর দায়িত্বে থাকা CHCP জনাব ফয়সল নিরলস প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনগণকে স্বাস্থ্য সেবা প্রদান করে চলেছেন। NNHP পরিদর্শন দলটি অনলাইনে শিশু রোগীদের তথ্য পূরণ এবং একটি পরিক্ষামূলক ডিজিটাল Apps এর ব্যবহারে CHCP ফয়সলের দক্ষতা নিরুপন করেন।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে NNHP পরিদর্শন দলটি আইএমসিয়াই ও পুষ্টি কর্ণার, লেবার রুম এর কার্যক্রম অবলোকন করেন। সেই সাথে সেবার মানোন্নয়নে বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সাথে থেকে পুরো NNHP দলকে আন্তরিকভাবে পরিদর্শনে সহায়তা করেন।
বরিশাল বিভাগীয় অফিস এবং এই সুপারভিশন ও মনিটরিং কার্যক্রমটিতে তাদের সকল কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান করে কার্যক্রমটিকে সহজ ও সফল করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।
25/09/2024
যক্ষার (TB) ভিতরে চাইল্ড টিবি সনাক্তকরণ একটি বড় চ্যালেঞ্জ। এরই লক্ষ্যে ----
IMCI-N কর্ণারে শিশুদের যক্ষা প্রিসাম্পটিভ (সাস্পেক্ট) ও ইভাল্যুয়েশনের জন্য রেফারেল বিষয়ে শ্রদ্ধেয় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বরিশাল- স্যার এর আমন্ত্রণে আয়োজিত একটি কর্মশালার দ্বিতীয় দিনে অংশগ্রহণ করেছেন বরিশাল, বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলার সম্মানিত সিভিল সার্জন সহ, সকল সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের IMCI-N সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। সেই সাথে National Newborn Health Program- NNHP এর পক্ষ থেকে এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন কর্মকর্তাবৃন্দ।
এর কারিগরি সহযোগিতায় বরিশাল বিভাগে প্রোগ্রামটি শিশু যক্ষা নিরুপণ ও নির্মূল কার্যক্রমকে আরো গতিশীল করবে এটি প্রত্যাশা করছি।
13/06/2024
Hospital Services Management operational plan& National Newborn Health Program- NNHP, DGHS visiting a SCANU at Bagerhat Sadar Hospital with respected neontologists and gynecologists of KMCH.
With limited resources and readiness they are trying very hard to provide services to sick newborn.
01/04/2024
দুই দিন ব্যাপী " National TOT on Community KMC" শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন অধ্যাপক ডা: এ বি এম খুরশিদ আলম,সন্মানিত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মীরজাদী সেবরিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক, (পরিকল্পনা ও উন্নয়ন), ডা: মো: নিজাম উদ্দিন, পরিচালক ও লাইন ডাইরেক্টর, এমএনসিএন্ডএএইচ, ডা: এ এইচ এম মইনুল আহসান, পরিচালক, (হাসপাতাল ও ক্লিনিক), স্বাস্থ্য অধিদপ্তর।
প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এনএনএইচপিএন্ডআইএমসিআই, এমএনসিএন্ডএএইচ, স্বাস্থ্য অধিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধানে ও ইউনিসেফ, বাংলাদেশের কারিগরী সহায়তায়।
14/11/2023
Something new to explore.....for our child.
With our legendary Professors of Paediatrics.
26/09/2023
এগিয়ে যাক আমাদের স্বাস্থ্য সেবা।
ধন্যবাদ এই আগ্রহী ডাক্তার, নার্স, মিডওয়াইফ এবং উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা।
NNHP কর্তৃক সরবরাহকৃত রেডিয়্যান্ট ওয়ার্মারটির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করনের জন্য অসংখ্য কৃতজ্ঞতা।
26/09/2023
Team NNHP visiting "Moheshpur Community Clinic" under Bakerganj Upazila Health Complex....
With existing logistics, medicine and positive motivation service provider "CHCP" Mr. Faisal is doing a good job towards the community.
He is performing a digital service on Community IMCI through an App(in Tab).
We hope this can improve his efficiency and service towards U-5 population of the catchment area.