Armed Police Battalion - APBn

Directions Website

Armed Police Battalion - APBn Armed Police Battalion-APBn is one of the law & order enforcing agencies of Bangladesh.

১৯৭৬ সালে ৯ ব্যাটালিয়নের একটি রিজার্ভ বাহিনী গঠন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন নাম দেয়া হয়। বর্তমানে এই ব্যাটালিয়নের তত্ত্ববধায়ক হিসেবে একজন এডিশনাল আইজি আইজিপিকে সাহায্য করেন। নদী পথের জন্য একটি রিভার ব্যাটালিয়ন এবং কেবল নারী সদস্যদের নিয়ে একটি নারী ব্যাটালিয়নও আছে। তাছাড়া ভিভিআইপি প্রটেকশনের জন্য নবগঠিত দুইটি বিশেষায়িত স্প্যাশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন(এসপিবিএন) সহ সব মিলিয়ে বর্তমানে মোট ১৩ টি ব্যাটালিয়ন রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের। নদীপথ বা দূর্গম পার্বত্য অঞ্চলসহ সব জায়গাতেই পুলিশের এই ব্যাটালিয়নগুলো কাজ করছে।
প্রতিটি ব্যাটালিয়নে পাঁচটি কোম্পানী থাকে, আর প্রতিটি কোম্পানী ৩ টি প্লাটুনে বিভক্ত। প্রত্যেক ব্যাটালিয়নে সব মিলিয়ে ৬৪৭ জন পুলিশ সদস্য থাকেন।

দায়িত্বঃ
১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশের মাধ্যমে এই ব্যাটালিয়নকে যেসব দায়িত্ব দেয়া হয়েছে:
ক) অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা।
খ) বেআইনী অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক প্রভৃতি উদ্ধার।
গ) সশস্ত্র অপরাধী চক্র গ্রেফতার।
ঘ) আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য ইউনিটকে সহায়তা প্রদান।
ঙ) বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সংক্রান্ত যে কোন কাজ।

সাফল্যঃ
প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখিয়ে আসছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দেয়া, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন নির্বাচন আয়োজন, ভিআইপি নিরাপত্তা দেয়া প্রভৃতি দায়িত্ব পালনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সুনাম কুড়িয়েছ। বিভিন্ন আন্ত: ইউনিট ক্রীড়া প্রতিযোগিতায়ও এই বিভাগের সাফল্য রয়েছে। এছাড়া ২০১০ সালের জুন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার সার্বিক দায়িত্ব নেবার পর থেকে সেখানকার অপরাধ নিয়ন্ত্রণ এবং যাত্রী হয়রানি রোধে বিশেষ ভূমিকা রাখেছে।


আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিভিন্ন ইউনিটের প্রধান কর্মকর্তাগণের সাথে যোগাযোগঃ

ইউনিট ও প্রধান কর্মকর্তাগণ মোবাইল ফোন অফিস ফ্যাক্স
ডিআইজি, এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৫৮ ০২-৮৯৩২০২২ ০২-৮৯১১১৪৮
পিএঃ ০২-৮৯১১১২০
অধিনায়ক, ১ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৬৭ ০২-৮৯৫৩০২৬১ ০২-৮৯৫৩০৬১
অধিনায়ক, ২ এপিবিএন, মুক্তাগাছা ০১৭১৩-৩৭৪৪৬৬ ০৯০২৮-৭৫৩৪৪ ০৯০২৮-৭৫২০১
অধিনায়ক, ৩ এপিবিএন, খুলনা ০১৭১৩-৩৭৪৪৬২ ০৪১-৭৮৫৪২২
০৪১-৭৮৬১৬২ ০৪১৪-৭৮৫২৮৪
অধিনায়ক, ৪ এপিবিএন, বগুড়া ০১৭১৩-৩৭৪৪৬৩ ০৫১-৬৭৯১০ ০৫১-৬০২৫০
অধিনায়ক, ৫ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৬৮ ০২-৮৯১১৩১১৪
০২-৮৯১৪৩২৫ ৮৯১৪২৬৭
অধিনায়ক, ৬এপিবিএন, বরিশাল ০১৭১৩-৩৭৪৪৬৫ ০৪৩১-৭১৬৮২ ০৪৩১-৭১৬৮৪
অধিনায়ক, ৭ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৬৪ ০২-৭৭৮৮২০০ ০২-৭৭৮৮২০০
অধিনায়ক, ৮ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৯৫ ০২-৮৯১১৩১৪ ০২-৮৯২১১৯৭
অধিনায়ক, ৯ এপিবিএন, চট্টগ্রাম ০১৭১৩-৩৭৪৪১ ০৩১-৬৮২০০১ ০৩১-৬৮৩০৭৬
অধিনায়ক, ১০এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ি ০১৭১৩-৩৭৪৪৬০ ০৩৭১-৬১৮৫৫ ০৩৭১-৬১৮৫৫
অধিনায়ক, ১১ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭৩০-৩৩৬১২৪ --- ---
কমান্ড্যান্ট, পিএসপিএস, বেতাবুনিয়া, রাঙ্গামাটি ০১৫৫৬-৭৭৭৭৬১ --- ---

কক্সবাজারে এফডিএমএন-এর মাসিক প্রশাসনিক ও অপারেশনাল সভা অনুষ্ঠিতগত ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় ডিআইজি (এফড...
25/09/2026

কক্সবাজারে এফডিএমএন-এর মাসিক প্রশাসনিক ও অপারেশনাল সভা অনুষ্ঠিত

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় ডিআইজি (এফডিএমএন) এপিবিএন কার্যালয়, কক্সবাজারে ‘মাসিক প্রশাসনিক ও অপারেশনাল সভা ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন সম্মানিত ডিআইজি (এফডিএমএন) জনাব ড. মোঃ আল্-মামুনুল আনছারী।
সভায় উপস্থিত ছিলেন ৮ এপিবিএন-এর সম্মানিত সিও, ৯ এপিবিএন-এর সম্মানিত সিও, ১৬ এপিবিএন-এর সম্মানিত সিও এবং ১৪ এপিবিএন-এর সম্মানিত প্রতিনিধি এবং কক্সবাজার জেলা পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ )মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভার মূল বিষয়বস্তু ও দিকনির্দেশনা:
অমীমাংসিত মামলাসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তির প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ক্যাম্প এলাকা ও তৎসংলগ্ন অঞ্চলের নিরাপত্তা সুসংহত করতে চিহ্নিত অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আন্তঃক্যাম্প সমন্বয় বৃদ্ধি করতে যৌথ নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
সভাপতি মহোদয় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়নগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

অদ‍্য ২৩/০৯/২৬ খ্রি. এপিবিএন হেডকোয়ার্টার্স ঢাকার প্রশিক্ষণ ভবনে ২ দিন মেয়াদী "নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের ল...
23/09/2026

অদ‍্য ২৩/০৯/২৬ খ্রি. এপিবিএন হেডকোয়ার্টার্স ঢাকার প্রশিক্ষণ ভবনে ২ দিন মেয়াদী "নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ" এর ২য় ব্যাচের প্রশিক্ষণ সফল ভা‌বে শুরু হ‌য়ে‌ছে।

উক্ত প্রশিক্ষণে নির্বাচন কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার সম্ভাব্য ক্ষেত্রগুলো বিস্তারিত ভাবে আলোচনা হয় এবং পুলিশের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নিমিত্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে।

এপিবিএন হেডকোয়ার্টার্স কর্তৃক আয়োজিত নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের ২য় ব্যাচে মোট ২৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

টেকনাফে উনছিপ্রাং ক্যাম্পে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার
23/09/2026

টেকনাফে উনছিপ্রাং ক্যাম্পে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

ICRC Course Concludes at International Law Enforcement Standards Training, APBn HeadquartersA specialized ICRC course on...
21/09/2026

ICRC Course Concludes at International Law Enforcement Standards Training, APBn Headquarters

A specialized ICRC course on the Fundamental Principles of the Red Cross and Red Crescent Movement has successfully concluded today at APBn Headquarters, Uttara, Dhaka, in collaboration with the International Committee of the Red Cross (ICRC).

Following the course, the participants paid a courtesy call on APBn Chief Additional IGP Md. Hasib Aziz, BPM.

অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ১০ এপিবিএন, বরিশাল খেলার মাঠে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার...
20/09/2026

অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ১০ এপিবিএন, বরিশাল খেলার মাঠে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনালে স্বাগতিক ১০ এপিবিএন বরিশাল ২–০ গোলে ৪ এপিবিএন বগুড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, পিএইচডি, ডিআইজি (প্রশাসন), এপিবিএন হেডকোয়ার্টার্স। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও সভাপতি ছিলেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অ্যাডিশনাল ডিআইজি, অধিনায়ক, ১০ এপিবিএন, বরিশাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অ্যাডিশনাল ডিআইজি, অধিনায়ক, ৫ এপিবিএন ও সভাপতি, বাংলাদেশ পুলিশ সাঁতার ও ওয়াটার পোলো ক্লাব; জনাব আব্দুস সালাম, অ্যাডিশনাল ডিআইজি, অধিনায়ক, আরআরএফ, বরিশাল; জনাব মুবাশিরা খাতুন, সভানেত্রী, পুনাক, ১০ এপিবিএন; জনাব অনির্বাণ চাকমা, অ্যাডিশনাল ডিআইজি, টুরিস্ট পুলিশ, কুয়াকাটা রেজিয়ন; জনাব মোঃ মনিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, বরিশাল; জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এপিবিএন হেডকোয়ার্টার্স এবং জনাব কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, (জি) এনপিপি, বিএন, অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল।

ICRC Course Held at APBn HeadquartersA specialized course on humanity, impartiality, neutrality, independence, voluntary...
20/09/2026

ICRC Course Held at APBn Headquarters

A specialized course on humanity, impartiality, neutrality, independence, voluntary service, unity, and universality was held at APBn Headquarters, Uttara, Dhaka, in collaboration with the International Committee of the Red Cross (ICRC).

DIG (Administration) Mohammad Shahjahan, PhD, was present at the session.

17/09/2026

নতুন আইনে মামলা তদন্ত করবে এপিবিএন, রোহিঙ্গা এলাকায় মাদক-অস্ত্রে নজর

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে এপিবিএনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি; অতিরিক্ত ডিআইজি (অপারেশনস ও ইন্টেলিজেন্স) নুরুল ইসলাম; পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) আসমা বেগম রিটা এবং পুলিশ সুপার (ট্রেনিং, ল’ অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম।

ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হলেন ভারতের নাগরিক ময়ূখ দত্ত এবং মৈনাক দত্ত। এপিবিএন-এর কল পেয়ে বাংলাদেশের ভিসা করে ছু...
17/09/2026

ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হলেন ভারতের নাগরিক ময়ূখ দত্ত এবং মৈনাক দত্ত। এপিবিএন-এর কল পেয়ে বাংলাদেশের ভিসা করে ছুটে আসেন বাংলাদেশে। কারণ, শখের আইফোন উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। ভারত থেকে হারিয়ে যাওয়া মোবাইল শেষ পর্যন্ত চলে আসে বাংলাদেশে। ১২ এপিবিএন-এর সাইবার টিম সেই মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেয় তাদের। শখের আইফোন পেয়ে বাংলাদেশ পুলিশ তথা এপিবিএন-এর দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ বাবা-ছেলে।

উল্লেখ্য, এ ছাড়াও আরও ১৩২টি মোবাইলসহ গত ২২ মাসে ৩,১০০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে ১২ এপিবিএন সাইবার টিম।

১৬ এপিবিএন-এর বিশেষ যৌথ অভিযান: ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৬ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক...
17/09/2026

১৬ এপিবিএন-এর বিশেষ যৌথ অভিযান: ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৬ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কাউছার সিকদার-এর নেতৃত্বে ক্যাম্প এলাকায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০৫ জন সদস্য অংশ নেন।

অভিযানের ফলাফল:
এজাহারনামীয় আসামি গ্রেফতার: ০১ জন (পুলিশ এসল্ট মামলার), ওয়ারেন্ট তামিল: ০৪টি, মোবাইল কোর্টে সাজা প্রদান: ১০ জন (অনলাইন জুয়া ও সরকারি কাজে বাধাদানের অপরাধে) ৬ মাসের কারাদণ্ড: ০২ জন, ৩ মাসের কারাদণ্ড: ০৪ জন, ১ মাসের কারাদণ্ড: ০৪ জন, সর্বমোট আওতাভুক্ত: ১৫ জন

ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এই যৌথ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Address

Sector-2, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Armed Police Battalion - APBn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share