Armed Police Battalion - APBn

Armed Police Battalion - APBn

Share

Armed Police Battalion-APBn is one of the law & order enforcing agencies of Bangladesh.

১৯৭৬ সালে ৯ ব্যাটালিয়নের একটি রিজার্ভ বাহিনী গঠন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন নাম দেয়া হয়। বর্তমানে এই ব্যাটালিয়নের তত্ত্ববধায়ক হিসেবে একজন এডিশনাল আইজি আইজিপিকে সাহায্য করেন। নদী পথের জন্য একটি রিভার ব্যাটালিয়ন এবং কেবল নারী সদস্যদের নিয়ে একটি নারী ব্যাটালিয়নও আছে। তাছাড়া ভিভিআইপি প্রটেকশনের জন্য নবগঠিত দুইটি বিশেষায়িত স্প্যাশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন(এসপিবিএন) সহ সব মিলিয়ে বর্তমানে মোট

30/05/2026
30/05/2026

“Honored to meet IGP Sir with IG Sir at the Eid Party. A truly memorable and inspiring occasion. 🌙✨”

28/05/2026

Photos from Armed Police Battalion - APBn's post 28/05/2026

🌙ঈদের আনন্দে যখন পুরো দেশ মেতে ওঠে,
তখন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ থাকে নিরলস দায়িত্ব পালনে।

নিজের পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও,
জনগণের মুখে হাসি ফোটাতে দিন-রাত কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা।

সকল পুলিশ সদস্যদের প্রতি রইলো সম্মান ও কৃতজ্ঞতা।
সবাইকে ঈদের শুভেচ্ছা — ঈদ মোবারক। 🤍

25/05/2026

ঈদ যাত্রায় নিরাপত্তার বন্ধন জনগণের পাশে পুলিশ সর্বক্ষণ

Photos from Armed Police Battalion - APBn's post 24/05/2026

১২ এপিবিএন, পূর্বাচল পরিদর্শন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সম্মানিত প্রধান জনাব হাসিব আজিজ, বিপিএম।

এসময় পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ১২ এপিবিএন সংলগ্ন ATU ফুটবল মাঠও পরিদর্শন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Photos from Armed Police Battalion - APBn's post 24/05/2026

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির , ২৩ মে ২০২৬ তারিখ, শনিবার বিকালে জেলা পুলিশ, বগুড়া আয়োজিত কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আইজিপি বগুড়ার আদমদিঘী থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এছাড়া, তিনি ৪ এপিবিএন, বগুড়ার বিভিন্ন স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Photos from Armed Police Battalion - APBn's post 24/05/2026

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যটালিয়ন-এর মে মাসের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন প্রধান, মাননীয় এডিশনাল আইজিপি জনাব মো: হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

কল্যাণ সভা শেষে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) এর অফিস কক্ষ, রান্নাঘর, খাবার মেস, সেলুন, লন্ড্রি, এমটি অফিস, এস আই ফোর্স অফিস পরিদর্শন করেন এবং দায়িত্বরত অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সাথে দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করার দিক-নির্দেশনা প্রদান করেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sector-2, Uttara
Dhaka
1230