18/09/2026
জামালপুর সমিতি ঢাকার সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত এমপি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় সমিতির নির্বাহী পরিষদ কর্তৃক সংবর্ধনার আয়োজন করা হয়। ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের ডকুমেন্টারি উপস্থাপন সহ আলোচনা সভা করা হয়। প্রাণবন্ত আয়োজনে সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, উচ্চ পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিশিষ্ট জন অংশগ্রহণ করেন। পরিশেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।