কুঁড়েঘর ফাউন্ডেশন - Kureghor Foundation

কুঁড়েঘর ফাউন্ডেশন - Kureghor Foundation

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুঁড়েঘর ফাউন্ডেশন - Kureghor Foundation, Akua, Dhaka.

কুঁড়েঘর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০২১ সাল থেকে সাফল্যের সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবসেবাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছে।

14/05/2026

হাম (Measles) হলো একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা Measles virus দ্বারা হয়। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা এমনি কথা বললেও সেটা বাতাসের মাধ্যমে খুব দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। একজন আক্রান্ত ব্যক্তি থেকে ৯–১০ জন পর্যন্ত আক্রান্ত হতে পারে যদি তাদের টিকা দেয়া না থাকে।

বুঝলেন কতটা ভয়াবহ??

হাম কীভাবে বুঝবেন?
(আক্রান্ত হওয়ার পর শুরুর দিনগুলোতে)
➢ অনেক জ্বর
➢ কাশি
➢ সর্দি
➢ চোখ লাল হওয়া

কিছুদিন পর:
➢ মুখের ভেতরে সাদা দাগ (Koplik spot)
➢ সারা শরীরে লালচে র‍্যাশ (Maculopapular Rash)

আসল সমস্যাটা হয় এরপর... হাম থেকে নিউমোনিয়া, কানে ইনফেকশন, শ্রবণশক্তি নষ্ট হয়ে যাওয়া, ব্রেইনে ইনফেকশন, খিঁচুনি এরপর মৃত্যু।

যাদের শরীরে ইমিউনিটি (রোগ প্রতিরোধ ক্ষমতা) কম, বিশেষ করে ৫ বছরের নিচের শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধ এরা বেশি আক্রান্ত হয়।

কেন টিকা দিবেন?
হামের নির্দিষ্ট তেমন কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। এজন্য যা করার রোগ হওয়ার আগেই করতে হবে, সেটাকে বলে প্রতিরোধ, টিকা দেয়ার মাধ্যমে এই প্রতিরোধ গড়ে উঠে।

MMR vaccine বা হামের টিকা দিলে কি উপকার পাবেন?
হামের বিরুদ্ধে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, মৃত্যু হার ৮৮% পর্যন্ত কমায়, আশা করি বুঝতে পারছেন কেন টিকা দেয়াই লাগবে।

বাংলাদেশে এই টিকার সময়সূচি:
ফার্স্ট ডোজ ৯ মাসে
সেকেন্ড ডোজ ১৫ মাসে

যারা সময় পার হয়ে গেছে কিন্তু বাচ্চাকে এখনো টিকা দেননি, তারা যত দ্রুত সম্ভব কাছের EPI কেন্দ্র/হাসপাতালে গিয়ে টিকা দিন।

বাংলাদেশে হাম প্রায়ই নির্মূলই হয়ে গেছিলো, এরপর কিছু মানুষ ঈমানী জোর দেখিয়ে তাদের বাচ্চাদের টিকা দিলো না... এখন এই যে আপনার বাচ্চার হাম তো হলোই, সাথে আপনার আশেপাশের অন্যান্য বাচ্চাদেরও যে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিলেন, আপনার মনে হয় পরকালে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? যে বাচ্চারা মারা গেলো সেই মায়ের কান্না কি বিফলে যাবে আপনার মনে হয়?

আল্লাহ বলে নাই আপনাকে আপনি গরু দড়ি দিয়ে না বেঁধে আল্লাহর কাছে চাইতে যে আমার গরুটা দেখিয়েন, আগে আপনাকে গরুটা বাঁধতে হবে, এরপর আল্লাহর কাছে চাইতে হবে "হে আল্লাহ, আমার যতটুকু করার ছিলো আমি করেছি, এখন তুমিই ভরসা"। এইটা হলো ঈমানী জোর...
বাচ্চারে টিকা না দিয়ে যেটা জোর আপনি দেখাইছেন ঐটা ১০০% খাঁটি ভণ্ডামি।

আপনার আশেপাশে যে তার বাচ্চাকে টিকা দিবে না, তাদের সামাজিকভাবে বয়কট করুন, তাদের জন্য আপনার বাচ্চার জীবনকে কেন ঝুঁকিতে ফেলবেন?
এই কাজ করলে এমনিই ঠিক হয়ে যাবে এরা...

একতাবদ্ধ থাকুন, মুসলমানরা একতাবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত, এটা আল্লাহর ওয়াদা...

জি. আর. আসিফ মাহমুদ
পরিচালক
স্বাস্থ্য বিভাগ, কুঁড়েঘর ফাউন্ডেশন।

12/05/2026

আসসালামু আলাইকুম,
আজ থেকে কুঁড়েঘর অ্যাসোসিয়েশন, "কুঁড়েঘর ফাউন্ডেশন" এ পরিণত হলো। এখন থেকে আমাদের সকল কার্যক্রম বৃহৎ পরিসরে "কুঁড়েঘর ফাউন্ডেশন" নামেই পরিচালিত হবে, ইনশাআল্লাহ।

কুঁড়েঘর ফাউন্ডেশন এর জন্য প্রাথমিকভাবে আমরা ২০২৬-২৭ সেশনের জন্য কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক প্রয়োজন। যারা কুঁড়েঘর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক, তারা দ্রুত নিম্নোক্ত ফর্ম টি পূরণ করে ফেলুন।

ফর্ম লিংক : https://forms.gle/XLvQ2yAQctzJk6oU8

09/05/2026

কুঁড়েঘর অ্যাসোসিয়েশন এর "বেস্ট ভলান্টিয়ার (নারী) - ২০২৬" হিসেবে নির্বাচিত হয়েছেন সুরাইয়া আক্তার শিখা Shuriya Akter Shikha ✨

তাঁর সংক্ষিপ্ত পরিচয়:
নাম: সুরাইয়া আক্তার শিখা
শিক্ষা প্রতিষ্ঠান : জামালপুর মেডিকেল কলেজ
স্থায়ী ঠিকানা: সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

বর্তমান দায়িত্ব : স্বাস্থ্য বিভাগের সদস্য (কমিটি - ২০২৬)

তিনি ২০২৫ সাল থেকে কুঁড়েঘর অ্যাসোসিয়েশনে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। ২০২৫ ও ২০২৬ সালের সকল কার্যক্রমে অসামান্য অবদানের জন্য তাঁকে "বেস্ট ভলান্টিয়ার (নারী) - ২০২৬" সম্মাননায় ভূষিত করা হলো। আমরা তাঁর সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। ❤️

07/05/2026

কুঁড়েঘর অ্যাসোসিয়েশন এর "বেস্ট ভলান্টিয়ার - ২০২৬" হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তানসীন আহম্মেদ তৌহিদ Touhid Tanshin ✨

তাঁর সংক্ষিপ্ত পরিচয়:
নাম: মোঃ তানসীন আহম্মেদ তৌহিদ
শিক্ষা প্রতিষ্ঠান : জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
স্থায়ী ঠিকানা: সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

বর্তমান দায়িত্ব : শিক্ষা সহ-সম্পাদক (কমিটি - ২০২৬)

তিনি ২০২৫ সাল থেকে কুঁড়েঘর অ্যাসোসিয়েশনে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। ২০২৫ ও ২০২৬ সালের সকল কার্যক্রমে অসামান্য অবদানের জন্য তাঁকে "বেস্ট ভলান্টিয়ার - ২০২৬" সম্মাননায় ভূষিত করা হলো। আমরা তাঁর সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। ❤️

05/05/2026

কুঁড়েঘর অ্যাসোসিয়েশন এর "বেস্ট ভলান্টিয়ার - ২০২৫" হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাগর মন্ডল। Md Sagor Mondol ✨

তাঁর সংক্ষিপ্ত পরিচয়:
নাম: মোঃ সাগর মন্ডল
শিক্ষা প্রতিষ্ঠান : টাঙ্গাইল মেডিকেল কলেজ
স্থায়ী ঠিকানা: সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

বর্তমান দায়িত্ব : স্বাস্থ্য সহ-সম্পাদক (কমিটি - ২০২৬)

তিনি ২০২৫ সাল থেকে কুঁড়েঘর অ্যাসোসিয়েশনে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। ২০২৫ সালের সকল কার্যক্রমে অসামান্য অবদানের জন্য তাঁকে "বেস্ট ভলান্টিয়ার - ২০২৫" সম্মাননায় ভূষিত করা হলো। আমরা তাঁর সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। ❤️

03/05/2026

কুঁড়েঘর অ্যাসোসিয়েশন এর "বেস্ট ভলান্টিয়ার - ২০২৪" হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল রিফাত। Abddullah Al Rifat ✨

তাঁর সংক্ষিপ্ত পরিচয়:
নাম: আবদুল্লাহ আল রিফাত
শিক্ষা : এইচএসসি ২৫ ব্যাচ
শিক্ষা প্রতিষ্ঠান : আহম্মদ উদ্দিন শাহ্‌ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা।
স্থায়ী ঠিকানা: সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

বর্তমান দায়িত্ব : তথ্য ও প্রচার সহ-সম্পাদক (কমিটি - ২০২৬)

কুঁড়েঘর অ্যাসোসিয়েশনের সূচনালগ্ন থেকে তিনি নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। ২০২৪ সালের সকল কার্যক্রমে অসামান্য অবদানের জন্য তাঁকে "বেস্ট ভলান্টিয়ার - ২০২৪" সম্মাননায় ভূষিত করা হলো। আমরা তাঁর সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। ❤️

01/05/2026

আপনার একটুখানি সহায়তা বাঁচাতে পারে ছোট্ট ইব্রাহিমের জীবন! 🤍
চলুন, মানবতার হাত বাড়াই।
Bkash/Nagad/Rocket: 01301-189345

29/04/2026

কুঁড়েঘর অ্যাসোসিয়েশন এর "বেস্ট ভলান্টিয়ার - ২০২২" হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ্ মোঃ জোবায়ের মিয়া। Shah Md Jobayer Mia ✨

তাঁর সংক্ষিপ্ত পরিচয়:
নাম: শাহ্ মোঃ জোবায়ের মিয়া
শিক্ষা : এইচএসসি ২৫ ব্যাচ
শিক্ষা প্রতিষ্ঠান : ধুবনী কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
স্থায়ী ঠিকানা: সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

বর্তমান দায়িত্ব : গণমাধ্যম সহ-সম্পাদক (কমিটি - ২০২৬)

কুঁড়েঘর অ্যাসোসিয়েশনের সূচনালগ্ন থেকে তিনি নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। ২০২২ সালের সকল কার্যক্রমে অসামান্য অবদানের জন্য তাঁকে "বেস্ট ভলান্টিয়ার - ২০২২" সম্মাননায় ভূষিত করা হলো। আমরা তাঁর সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। ❤️

27/04/2026

কুঁড়েঘর অ্যাসোসিয়েশন এর "বেস্ট ভলান্টিয়ার - ২০২১" হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। Abdullah Al Mamun ✨

তাঁর সংক্ষিপ্ত পরিচয়:
নাম: আব্দুল্লাহ আল মামুন
শিক্ষা প্রতিষ্ঠান: রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্থায়ী ঠিকানা: সুন্দরগঞ্জ, গাইবান্ধা
পূর্ববর্তী দায়িত্ব: সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য
বর্তমানে তিনি কুঁড়েঘর অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা হিসেবে আছেন।

কুঁড়েঘর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন ২০২১ ও ২০২২ সালে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে "বেস্ট ভলান্টিয়ার - ২০২১" সম্মাননায় ভূষিত করা হলো। এছাড়াও তিনি আমাদেরকে সার্বক্ষণিক পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। আমরা তাঁর সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। ❤️

19/04/2026

১০০০+ মানুষের আস্থা এখন কুঁড়েঘর অ্যাসোসিয়েশন এর সাথে! আলহামদুলিল্লাহ! ✨
এই পথচলায় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা! ❤️

13/04/2026

মুমূর্ষু আব্দুর রাজ্জাকের জীবন বাঁচাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাজার হাজীর মোড় এর পাশে।
তিনি হঠাৎ ব্রেইন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। তাই জরুরী ভিত্তিতে তার প্রাথমিক চিকিৎসা করাতে ১৫-২০ হাজার টাকার প্রয়োজন। এই সামান্য টাকার অভাবেই অনিশ্চিত তার চিকিৎসা। আপনার মূল্যবান অনুদানই পারে একটি জীবনের সুস্থতা নিশ্চিত করতে।

সাহায্য পাঠানোর মাধ্যম:
• বিকাশ / নগদ / রকেট: 01301189345

আপনার ছোট অবদান, একজনের নতুন জীবন। আজই পাশে দাঁড়ান।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Akua
Dhaka