Sector 10 , Uttara , Dhaka 1230

Sector 10 , Uttara , Dhaka 1230

Share

সেক্টর-১০ কে পরিপাটি আর সুন্দর করার জন্য আমরা কাজ করবো। এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাবো।

26/08/2025

উত্তরা ১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে এবং সেক্টরবাসীর আর্থিক সহযোগিতায় ১০ নং সেক্টরে বনায়ন / সবুজায়ন কর্মসূচি ২০২৫।

Photos from Sector 10 , Uttara , Dhaka 1230's post 28/06/2025

ঢাকা, ২৮ জুন ২০২৫: উত্তরা ১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির মতো প্রত্যেক সামাজিক ও দায়িত্বশীল সংগঠন নিয়মিত এমন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে । এতে ডেঙ্গু, চিকুনিগুনিয়ার মতো ব্যাধি নিয়ন্ত্রণে থাকবে; ফলে নগরবাসী নিরাপদ থাকবেন । ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিসি উত্তর মো. মহিদুল ইসলাম পিপিএম আজ উত্তরা ১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ডিএনসিসির সার্বিক সহযোগিতায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান র‍্যালির উদ্বোধনী বক্তব্যে এই মন্তব্য করেন । তিনি আরও বলেন, ১০ নং সেক্টরের বনায়ন কর্মসূচিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের পক্ষে আমরা ইতিমধ্যে সার্বিক সহযোগিতা করেছি । প্রয়োজন হলে উত্তর সিটি করপোরেশনের সাথে পরিচ্ছন্নতার কাজেও সহযোগিতা করবো।

আজ সকাল নয়টায় ১০ নং সেক্টর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে পরিচ্ছন্নতা সচেতনতা বিষয়ক র‍্যালি শুরু হয়ে সেক্টরের ২৪ নং সড়কে গিয়ে শেষ হয় । র‍্যালিতে আরও বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান । র‍্যালির শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) এরশাদ, আহ্বায়ক,
প্রশাসক সহায়ক উপকমিটি,
উত্তরা ১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি, তিনি পরিচ্ছন্নতা এবং বনায়নের কাজে সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সেক্টরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

27/06/2025
25/06/2025

এই পরিচ্ছন্নতা অভিযান সফল করার জন‍্য সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ করছি।

24/05/2025

আমাদের ১০ নং সেক্টরের, ১২ নং রোডের ইনজিনিয়ার আল আমিন ভাইয়ের শ্বশুর ICU তে আছেন । জরুরি ভিত্তিতে A+ রক্ত দরকার ।
যোগাযোগ- 01818383234
ধন্যবাদ ।

Photos from Sector 10 , Uttara , Dhaka 1230's post 05/05/2025

৫ মে ২০২৫, উত্তরা: উত্তরা ১০ নং সেক্টরের রানাভোলা অ্যাভিনিউতে চলমান বনায়নের প্রথম ধাপে আজ পরশমণি স্কুলের শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অভিভাবক এবং স্থানীয় নাগরিকগণ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও এই বনায়নে বৃক্ষরোপণ করবেন।
এসময় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষকগণ শিক্ষার্থীদের নানাদিক বুঝিয়ে বলেন। শিক্ষকগণ বলেন, এই বনায়ন তোমাদের জন্য, তোমাদের লাগানো চারাগুলো তোমাদের সাথে সাথেই বড় হবে।
এই বনায়নকে আরও সমৃদ্ধ করার জন্য স্থানীয় নাগরিকগণ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।

29/03/2025

ঈদ মোবারক ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Sector 10 , Uttara
Dhaka