02/05/2024
সে জানে, আল্লাহ তাআলা যেমন ধনসম্পদ দিয়ে তাঁর বান্দাকে পরীক্ষা করেন ঠিক তেমনই তা না দিয়েও পরীক্ষা করেন। অজস্র আর অনাবিল সুখ-শান্তি দিয়ে যেমন পরীক্ষা করেন, ঠিক তেমনই বিপদ-আপদ আর দুঃখ-দুর্দশায় ফেলেও পরীক্ষা করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,
‘আর আমরা তোমাদের মন্দ ও ভালো (উভয়) অবস্থায়র মধ্যে ফেলেই পরীক্ষা করি।'
_সুরা আম্বিয়াঃ৩৫
সে বিশ্বাস করে,
‘আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না।’
_সুরা তাগাবুনঃ১১
একজন মুমিনের উপর আপতিত বিপদসমূহ তার জন্য কল্যাণই বয়ে আনে। এতে করে তার গুনাহসমূহ দূর হয়ে যায়।
