24/07/2023
পূর্বাচলে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রাজউকের
পূর্বাচলে পাঁচটি ব্লকে বহুতল ভবনের মাধ্যমে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও উচ্চবিত্তদের কথা মাথায় রেখে এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। এরমধ্যে ২টি ব্লকের কাজ প্রাইভেট-পাবলিক পার্টনারাশিপের মাধ্যমে; বাকি ৩টি করবে রাজউক নিজেই। ইতিমধ্যে প্রকল্পের পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে।
রাজধানীর খিলক্ষেত, গাজীপুরের কালিগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬ হাজার ২২৭ একর জায়গায় নিয়ে গড়ে উঠছে রাজউক পূর্বাচল সিটি।
এখানকার ৩০টি ব্লকের মধ্যে ৫টিতে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের চাহিদা বিবেচনায় ফ্ল্যাটের আকার হবে ১৭শ’ ৫০, ১২শ’ ৫০, ১৫শ’ এবং ১৮শ’ বর্গফুট।
পুরো প্রকল্পের ৩৫ শতাংশ জমির ওপর নির্মাণ হবে ফ্ল্যাট-বাড়ি, ২৫ শতাংশ জায়গাজুড়ে থাকবে রাস্তা, থাকবে গ্রীণ জোন। সব মিলি একটি আধুনিক শহর হবে পূর্বাচল সিটি।
পূর্বাচলে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রাজউকের (ভিডিও)
পূর্বাচলে পাঁচটি ব্লকে বহুতল ভবনের মাধ্যমে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজধানী উন্নয়ন কর্...
15/12/2022
১৮ ডিসেম্বর থেকে ‘বিআরটিএ ঢাকা মেট্রো-৪’ সার্কেলের যাত্রা শুরু
দ্রুত, গুণগত ও নির্বিঘ্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে বিআরটিএ আগামী ১৮ ডিসেম্বর থেকে ঢাকার পূর্বাচল এলাকায় বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে জানানো হয়, ১০টি থানা এই সার্কেলের আওতায় থাকবে।
আওতাধীন থানাগুলো হলো- গুলশান, হাতিরঝিল, বাড্ডা, রামপুরা, ভাটারা, খিলগাঁও, মুগদা, শাহজাহানপুর, সবুজবাগ ও বনানী।
এ সার্কেলের আওতাভুক্ত থানাসমূহের ড্রাইভিং লাইসেন্স, মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস, মালিকানা বদল, রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) ও বায়োমেট্রিকসহ বিআরটিএ’র যাবতীয় কার্যক্রম পূর্বাচলের ঢাকা মেট্রো-৪ সার্কেল থেকে সম্পাদন করতে হবে।
https://passengervoice.net/news-view/19858?n=%E0%A7%A7%E0%A7%AE%20%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%20%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E2%80%98%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%86%E0%A6%B0%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%8F%20%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%20%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B-%E0%A7%AA%E2%80%99%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%20%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81&fbclid=IwAR0VAzrcXzAW-h8oXLPBXZPCZqT64eRjcuZmHewMOj5fExJORxj5Ds6W6Z4
১৮ ডিসেম্বর থেকে ‘বিআরটিএ ঢাকা মেট্রো-৪’ সার্কেলের যাত্রা শুরু
দ্রুত, গুণগত ও নির্বিঘ্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে বিআরটিএ আগামী ১৮ ডিসেম্বর থেকে ঢাকার পূর্বাচল এলাকায় বিআরটিএ ...
05/12/2022
পূর্বাচলে নতুন সিটি করপোরেশন করার চিন্তা
পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য আলাদা সিটি করপোরেশন করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রকল্প এলাকার উন্নয়নমূলক কাজ রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামো অনুযায়ী নতুন একটি সিটি করপোরেশন গঠনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে তারা।
নতুন সিটি করপোরেশন হওয়ার আগপর্যন্ত অন্তর্বর্তী সময়ে পূর্বাচলের রক্ষণাবেক্ষণের কাজটি নিজস্ব সাংগঠনিক কাঠামোর অধীনে বাস্তবায়ন করতে চায় রাজউক। এই প্রস্তাব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য রাজউক বোর্ডে বিবেচনাধীন আছে। আজ মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রাজউক এসব তথ্য জানিয়েছে।
রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের ৬ হাজার ১৫০ একর জমি নিয়ে গড়ে উঠছে পূর্বাচল নতুন শহর। এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ডিসেম্বরে। পরে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি বাস্তবায়ন করা হচ্ছে রাজউকের নিজস্ব অর্থায়নে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নাগরিকদের আধুনিক সুযোগ–সুবিধা নিশ্চিত করতে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ বা স্বতন্ত্র বডি তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখে একটি প্রতিবেদন দিতে বলেছিল সংসদীয় কমিটি। মঙ্গলবারের বৈঠকে রাজউক এ–সংক্রান্ত প্রতিবেদন দেয়। এতে বলা হয়, আইন অনুযায়ী রাজউক নির্মিত যেকোনো অবকাঠামো সিটি করপোরেশন বরাবর হস্তান্তরের বিধান আছে। কিন্তু পূর্বাচল প্রকল্প এলাকাটি সিটি করপোরেশনের আওতাধীন না হওয়ায় মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য তা হস্তান্তর করা যাবে না। এ কারণে প্রকল্পের রক্ষণাবেক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে।
পূর্বাচলে নতুন সিটি করপোরেশন করার চিন্তা
পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য সিটি করপোরেশন করার প্রস্তাব দেওয়ার বিষয়ে ভাবছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউ.....
24/11/2022
পূর্বাচলে বাণিজ্য মেলা ১ জানুয়ারি থেকে
নতুন বছরের ১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হচ্ছে মাসব্যাপী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)।
বুধবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী।
২০২২ সালের মেলার সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারও তেমন ব্যবস্থা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিল।
পূর্বাচলে বাণিজ্য মেলা ১ জানুয়ারি থেকে | কালের কণ্ঠ
নতুন বছরের ১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)
19/11/2022
২৭ বছরেও বাসযোগ্য হলো না পূর্বাচল
বিস্তীর্ণ এলাকার কোথাও ধানক্ষেত, কোথাও ফাঁকা মাঠ। আবার কিছু জায়গা ভরে গেছে বনবাদাড়ে। তারই ফাঁকে ফাঁকে মাথাচাড়া দিচ্ছে দু-একটি ভবন। দিনেই নির্জন; সন্ধ্যা নামতেই ঘুটঘুটে অন্ধকার, গা ছমছম পরিবেশ। এ চিত্র রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল উপশহর প্রকল্প এলাকার। ১৯৯৫ সালে জনবসতি গড়ে তোলার জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ থানার ৬ হাজার ১৫০ একর জমিতে প্রকল্প শুরু করে রাজউক। কিন্তু দীর্ঘ ২৭ বছরেও সেখানে নূ্যনতম নাগরিক সুবিধার পরিবেশ গড়ে ওঠেনি। ফলে অনেকেই প্লট বিক্রি করে দিচ্ছেন।
পূর্বাচল প্রকল্পের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক জানান, এখন সেখানে গেলে তাঁরও ভয় করে। মনে হয়, ওখানে কাউকে নিয়ে হত্যা করে ফেললেও কেউ জানবে না। তিনি বলেন, 'অনেক কিছুই করলাম। কিন্তু এমন একটি কাজ বাকি, যা না হলে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। এ জন্য কত শতাংশ অগ্রগতি, তা বলে লাভ নেই।'
২৭ বছরেও বাসযোগ্য হলো না পূর্বাচল
বিস্তীর্ণ এলাকার কোথাও ধানক্ষেত, কোথাও ফাঁকা মাঠ। আবার কিছু জায়গা ভরে গেছে বনবাদাড়ে। তারই ফাঁকে ফাঁকে মাথাচাড়া দ...
16/11/2022
https://www.youtube.com/watch?v=dVZ8fxeq5k0
পূর্বাচল প্রকল্প নিয়ে রাজউকের এই আশ্বাসে আস্থা রাখতে পারছে না প্লট মালিকেরা || Purbachal Project
Welcome to the official Independent Television YouTube channel. Independent Television is a 24/7 news oriented satellite channel of Bangladesh. This channel ...
17/02/2022
পূর্বাচলে বালু নদীর জায়গা দখল করে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা ! | BIWTA
পূর্বাচলে বালু নদীর জায়গা দখলে করে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা ! | BIWTA | Somoy TV
াজধানীর পূর্বাচলে বালু নদীর জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল দোকান, ডকইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা। নদীর পার ঘ....
26/01/2022
‘ভুল মানুষের’ হাতে পূর্বাচল
রাজউক বলছে, এ প্রকল্পে থাকা ২৫ হাজার ১৬টি আবাসিক প্লটের মধ্যে ১০ হাজার প্লট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে। আর ৪ হাজার পেয়েছেন প্রবাসীরা। এই ১৪ হাজার প্লট গ্রহীতার কেউ পূর্বাচলে থাকার তাগিদ অনুভব করছেন না। তারা এগুলো হাতবদল করে দাম বাড়িয়ে বিক্রি করছেন। এছাড়া যেসব সরকারি-বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানকে জমি দেওয়া হয়েছে তারাও সেখানে স্থাপনা নির্মাণ করছেন না। যারা বাড়ি করছেন না তাদের প্লট বাতিল করা হবে।
পূর্বাচল প্রকল্পের প্রথম দিকের কিছু সেক্টরের প্লট বাসযোগ্য হয়েছে, সেখানে রাস্তাঘাট হয়েছে। বেশির ভাগ জায়গায় ড্রেনেজ, স্যুয়ারেজ লাইন নেই। নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। ফলে একজন বরাদ্দ গ্রহীতা চাইলেই সেখানে বাড়ি বানিয়ে থাকতে পারবেন না। ’ তিনি আরও বলেন, ‘রাজউক গ্রাহকের কাছ থেকে সব ধরনের উন্নয়নের জন্য পর্যাপ্ত টাকাও নিয়েছে। একটি পূর্ণাঙ্গ বাসযোগ্য শহর তাদেরই করে দেওয়ার কথা। আজ থেকে ২৭ বছর আগে শুরু হওয়া প্রকল্প আর কত চলবে?’
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, ‘পূর্বাচল প্রকল্প ঘিরে রাজউকের পক্ষ থেকে সব কাজই প্রায় শেষ করেছে। এখানে সংকট হচ্ছে ভিন্ন। যাদের হাতে রাজউকের প্লটগুলো গেছে তারা বাড়ি করছেন না। তাদের বাড়ি করার প্রয়োজন নেই। তাদের মূল শহরে থাকার ব্যবস্থা আছে। তাই তারা এসব প্লট কেনাবেচার মধ্যে রয়েছেন। ’
তিনি বলেন, ‘এখন সময় এসেছে আমাদের ভেবে দেখার। যাদের প্লট দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু শর্ত ছিল। এর অন্যতম শর্ত হলো- নির্ধারিত সময়ে স্থাপনা নির্মাণ করা। এ শর্ত বাস্তবায়নের দিকে হাঁটবে রাজউক। এতে যদি প্লট বাতিল করার মতো পরিস্থিতি হয় তাহলে তাই করতে হবে। রাজউকের হাতে আর কোনো বিকল্প নেই। ’
রাউজক সূত্র জানায়, ১৯৯৫ সালের জুলাই মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের ছয় হাজার ১৫০ একর জমিতে বাস্তবায়ন শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্প। তিন দফা সময় বাড়িয়ে ২০১০ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। এরপর আরও দু’দফা সময় বাড়িয়ে ২০১৫ সালের ডিসেম্বরে সময়সীমা নির্ধারণ করা হয়। তাও সম্ভব হয়নি। এরপর ২০২০ সালের জুন পর্যন্ত সময় নির্ধারণ করে এক পর্যায়ে ২০২১ সালের জুনে শেষ করার কথা বলা হয়। সেই সময় আবার এক বছর বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, ২০২২ সালের জুনে কাজ শেষ করার কথা রয়েছে।
রাজউকের প্রকৌশল দপ্তর জানায়, একটি আধুনিক শহর গড়ার লক্ষ্যে ৬ হাজার ২৭৭ দশমিক ৩৬ একর জমি অধিগ্রহণ করে এ প্রকল্প শুরু হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ অংশে রয়েছে ৪ হাজার ৫৭৭ দশমিক ৩৬ একর এবং গাজীপুর অংশে ১৫শ’ একর জমি। পুরো প্রকল্পকে ৩০টির বেশি সেক্টরে ভাগ করা হয়েছে। এ প্রকল্পের ১৫০ একর জমি রাজধানীর কুড়িল ফ্লাইওভার ও লিংক রোড নির্মাণের জন্য দেওয়া হয়েছে। প্রকল্পটিতে বিভিন্ন আকারের মোট ২৭ হাজার ১৭১টি প্লট এবং ৬২ হাজার অ্যাপার্টমেন্ট করার সুযোগ রয়েছে। এর মধ্যে আবাসিক প্লট রয়েছে ২৫ হাজার ১৬টি। প্রকল্পটির সর্বশেষ সংশোধিত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৮২ কোটি ১৪ লাখ টাকা। এখনো পর্যন্ত কাগজ-কলমে পুরো প্রকল্পের ভূমি উন্নয়ন কাজ ৯৫ ভাগ শেষ হলেও অভ্যন্তরীণ রাস্তা ও সারফেস ড্রেন নির্মাণ, ৬৫টি ব্রিজ, লেক উন্নয়ন, সেন্ট্রাল আইল্যান্ড, ড্রেনেজ সিস্টেম, ফুটপাত নির্মাণে আশানুরূপ অগ্রগতি নেই বলে জানা গেছে।
‘এখানেই শেষ নয়, জনগণের করের টাকায় সরকার সেখানে সব ধরনের ইউটিলিটি সার্ভিস দিচ্ছে। এ প্রকল্প ঘিরে ৩০০ ফুট রাস্তা বানানো হয়েছে। এ রাস্তায় যে পরিমাণ অর্থ গেছে তা কোনো বরাদ্দ গ্রহীতা দেননি। এত কিছু করেও সেখানে বাসযোগ্য করা যাচ্ছে না। কবে হবে তাও বলা মুশকিল। রাজউকের উচিত ৩/৫ বছরের মধ্যে বরাদ্দগ্রহীতাদের বাড়ি বানানোর জন্য নির্দেশ দেওয়া। যারা বাস্তবায়ন করবেন না তাদের কাছ থেকে প্লট ফিরিয়ে নেওয়া। আর প্লটগুলো ফেরানো হবে বরাদ্দ মূল্যে। এটি বাস্তবায়ন করলে রাজউক পূর্বাচলে দ্রুত স্থাপনা দেখতে পাবে। ’
‘ভুল মানুষের’ হাতে পূর্বাচল
উত্তরবঙ্গের আদিবাসিন্দা রেজাউল করিম চাকরির সুবাদে ঢাকায় থাকেন। প্রায় দেড় যুগ আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (র.....
28/11/2021
পূর্বাচলে হবে বাণিজ্য মেলা, থাকছে বাস সার্ভিস
আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হচ্ছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২।
এছাড়া এবারই প্রথম দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে ৩০টি বিআরটিসি বাস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মাসব্যাপী সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যাতায়াত করবে বাসগুলো। এসব বাসে ন্যূনতম ২৫ টাকা ভাড়ায় দর্শনার্থীরা যাতায়াত করতে পারবেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিতে গত ১৩ সেপ্টেম্বর ইপিবিকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইলে তিনি ১ জানুয়ারি থেকে মেলা আয়োজনের অনুমতি দেন।
ইপিবি সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মাথায় রেখে মেলা সাজানো হচ্ছে। বাণিজ্য মেলার গেটের প্রতি সবার আকর্ষণ থাকে। এবার গেটের থিমে প্রাধান্য পাবে ১০ মেগা প্রকল্প। সার্বিক নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে।
স্টল বরাদ্দের জন্য টেন্ডার বাছাইয়ের কাজ চলছে জানিয়ে ইপিবির সচিব ও মেলার পরিচালক বলেন, বিশ্বব্যাপী যে সিস্টেমে মেলা হয়, এবার তাই হবে। মেলার ভেতরে সেল স্ক্রিন দিয়ে ছোট ছোট স্টলগুলোর সীমানা দেওয়া হবে। ভেতরে প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে ডেকোরেশন করবে। করোনার জন্য এবার স্টলগুলোর মাঝখানে দূরত্ব বেশি রাখা হচ্ছে। পাশাপাশি অন্য বছরের তুলনায় এবার মেলায় স্টল সংখ্যা কমানো হয়েছে।
তিনি বলেন, মিলনায়তনের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে ২২৫ থেকে ২৩০টি স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। সাধারণ যেসব মেলা মিলনায়তনের মধ্যে হয়, সেখানে কখনো নিজের মতো করে স্টল দেওয়া যায় না। ফ্লোর খুঁড়ে তো আর স্টল করা যাবে না। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে। একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে। এছাড়া আরো ১২-১৩টি স্টল থাকবে।
দর্শনার্থীদের জন্য বাস চালু করা প্রসঙ্গে মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলা পর্যন্ত শাটল সার্ভিস চালু করতে বিআরটিসি আমাদের মৌখিক অনুমোদন দিয়েছে। রাস্তার দুই পাশে ১৫টি করে মোট ৩০টি বাস দিনব্যাপী চলাচল করবে। এখানে ন্যুনতম একটা ভাড়া থাকবে। ১২ কিলোমিটার রাস্তার জন্য সম্ভাব্য ভাড়া হবে ২০-২৫ টাকা। ফ্রি সার্ভিস দিলে আশপাশের স্থানীয় লোকজন বেশি চলাচল করবে। তখন দর্শনার্থীদের চলাচল করা কঠিন হবে। এছাড়া মেলায় প্রবেশের জন্য ৪০ টাকা এন্ট্রি ফি রাখা হয়েছে।
পূর্বাচলে হবে বাণিজ্য মেলা, থাকছে বাস সার্ভিস
ঢাকা: আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শু.....
08/10/2021
শেখ হাসিনা স্টেডিয়াম তৈরিই পাপনের প্রথম লক্ষ্য
গত মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক হতে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ভেন্যু হিসেবে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামকেও উল্লেখ করা হয়েছে। তাই নতুন মেয়াদে বিসিবি প্রেসিডেন্ট হয়ে এবার সেই স্টেডিয়াম তৈরির কাজ শেষ করাই নাজমুল হাসান পাপনের মূল লক্ষ্য।
চতুর্থ মেয়াদে বিসিবির দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন তিনি। আর সেখানেই তার লক্ষ্যের কথা জানান।
আইসিসি ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যযন্ত ৮ বছরের চক্রে পুরুষদের বৈশ্বিক টুর্নামেন্ট চূড়ান্ত করেছে। এ সময়ে ওয়ানডে বিশ্বকাপ আছে দুটি- ২০২৭ ও ২০৩১ সালে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে চারটি-২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। এছাড়া মোট ৮ দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিও আয়োজন করা হবে ২০২৫, ২০২৯ সালে। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে বাড়তি স্টেডিয়াম প্রয়োজন। কিন্তু বাংলাদেশের সেটি নেই। তার কারণে দ্রুততম সময়ের মধ্যে নতুন স্টেডিয়াম বানাতে চায় বিসিবি। পূর্বাচলে ৩৭.৪৯ একর জমির ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মাণ হবে আন্তর্জাতিক এই স্টেডিয়াম।
শেখ হাসিনা স্টেডিয়াম তৈরিই পাপনের প্রথম লক্ষ্য
গত মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক হতে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ভেন্যু হিসে.....
13/06/2021
ঢাকা থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সরাতে পূর্বাচলকে ‘একটি আদর্শ’ শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার। কিন্তু, বাস্তবায়নের ধীরগতি ও প্রকল্পের নকশায় বারবার পরিবর্তন আনার ফলে পূর্বাচল শেষ পর্যন্ত অপরিকল্পিত রাজধানীরই একটি বর্ধিত অংশে পরিণত হবে বলে আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদরা।
তারা বলছেন, প্রাথমিকভাবে প্রকল্প এলাকার ভেতরে এবং এর আশেপাশের জায়গায় জনসংখ্যা যা থাকবে বলে ধরা হয়েছিল, কাজ শেষে তা তিনগুণ বেড়ে যাবে।
১৯৯৫ সালে ঢাকার দক্ষিণে প্রায় ছয় হাজার ২২৭ একর জায়গায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গাজীপুরের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝে অবস্থিত এ প্রকল্পের পূর্বে শীতলক্ষ্যা নদী এবং পশ্চিমে বালু নদী। বিভিন্ন আকারের ২৫ হাজার প্লটে প্রায় ১০ লাখ মানুষের বসবাসের স্থান তৈরির জন্য প্রকল্পটি নকশা করা হয়েছিল।
তবে, সরকারের অনুমোদন পেতেই পূর্বাচল প্রকল্পের ১০ বছর লেগে যায়। শুরুতে এর ব্যয় ধরা হয় তিন হাজার ৩১২ কোটি টাকা। ২০১০ সালে প্রাথমিক সময়সীমা শেষ হওয়ার পর, বিভিন্ন বিষয় যুক্ত হয়ে এই ব্যয় তিনগুণেরও বেশি বেড়ে বর্তমানে ১০ হাজার ৩২৯ কোটিতে দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত প্রকল্পটির নকশা পাঁচবার সংশোধিত হয়েছে। মেয়াদও বেড়েছে কয়েক দফায়। ২০২৫ সালের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
শুরুতে পূর্বাচলকে শুধু একটি আবাসিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থাকলেও, পরে খেলার মাঠসহ অন্যান্য নাগরিক সুবিধা সরিয়ে সেখানে অনেকগুলো বাণিজ্যিক ভবন যুক্ত করা হয়।
রাজধানীর মতোই বিশৃঙ্খল হবে পূর্বাচল
ঢাকা থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সরাতে পূর্বাচলকে ‘একটি আদর্শ’ শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছি...