BSCPLC-Bangladesh Submarine Cables PLC

BSCPLC-Bangladesh Submarine Cables PLC

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BSCPLC-Bangladesh Submarine Cables PLC, Government Organization, Level-7, 191, Rahman's Regnum Centre, Tejaon-Gulshan Link Road, Dhaka.

বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধিনস্থ একটি পাবলিক লিমিটেড কোম্পানি। বিএসসিপিএলসি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের (SMW4/SMW5/SMW6) একমাত্র সদস্য । বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, যা জুলাই ২০০৮ সালে প্রতিষ্ঠার পর হতে দেশে সাবমেরিন ক্যাবল এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে এবং বাংলাদে

13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

08/04/2026
10/03/2026

সাবমেরিন ক্যাবলের লাইসেন্সপ্রাপ্ত তিনটি বেসরকারী প্রতিষ্ঠান অন্যায্য প্রভাব খাটিয়ে ২০২২ সালে সাবমেরিন ক্যাবল সিস্টেম এন্ড সার্ভিসেস লাইসেন্স প্রাপ্ত হয়। এজন্য লাইসেন্সিং গাইডলাইনের ক্লজ ৪.১০.৫ বার বার পরিবর্তন করা হয়। প্রথমে শুধু 1st highest scorer কে লাইসেন্স প্রদানের শর্ত থাকলেও পরবর্তীতে তা 2nd highest scorer পর্যন্ত বাড়ানো হয় এবং সর্বশেষ তা আরও বাড়িয়ে তিনজনকে লাইসেন্স প্রদান করা হয়। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি সাবমেরিন ক্যাবল স্থাপন লাইসেন্সের সকল শর্ত পুরন না করেই এখন ক্যাবলটি চালু করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আলাদা আলাদা লাইসেন্স প্রদান করা হলেও কনসোর্টিয়াম গঠন করে তিনটি প্রতিষ্ঠান একটি মাত্র ক্যাবলের মাধ্যমে একত্রে সংযোগের প্রচেষ্টা চালাচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলো একটি বিদ্যমান সাবমেরিন ক্যাবল ‘সিগমার [সিঙ্গাপুর-মায়ানমার]’ ক্যাবলের সাথে কক্সবাজার থেকে একটি ব্রাঞ্চ ক্যাবল নির্মাণের মাধ্যমে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে। সিগমার ক্যাবলটি একটি পুরানো [প্রায় ৫ (পাঁচ) বছর যাবত ব্যবহৃত] চালু ক্যাবল যা নির্মাণ করেছে চীনভিত্তিক প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে মেরিন নেটওয়ার্ক’ [এইচএমএন]। সরকারি প্রতিষ্ঠান বিএসসিপিএলসি’র তিনটি ক্যাবলের ব্রাঞ্চই বাংলাদেশ ইকোনোমিক জোন এবং আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত হলেও বেসরকারি প্রতিষ্টানগুলোর স্থাপিতব্য ক্যাবল ব্রাঞ্চটির প্রায় ৯০ শতাংশ স্থাপিত হবে মায়ানমার এর ইকোনোমিক জোনের অগভীর জলসীমায়। অল্প গভীরতায় নির্মিত হলে ব্রাঞ্চটি ঝুঁকির মুখে থাকবে এবং যে কোন ধরনের মেরামতের জন্য মায়ানমার সরকারের অনুমতির প্রয়োজন হবে।

বিটিআরসি কর্তৃক প্রদত্ত লাইসেন্সের শর্ত পরিপালন না করেই হুয়াওয়ে মেরিনের নির্মিত সিগমার ক্যাবলে সংযুক্ত হলে বাংলাদেশ একটি Untrusted সাবমেরিন ক্যাবল সিস্টেম-এর সঙ্গে যুক্ত হবে, যা আন্তর্জাতিক মানদণ্ডে “হাইপারস্কেল ডেটাসেন্টার” যেমন Google, Meta [Facebook], Amazon প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গে নিরাপদ সংযোগ স্থাপনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। দেশে ইতোমধ্যে বিভিন্নভাবে সাইবার হামলার ঝুঁকি বিদ্যমান। এর সঙ্গে একটি অনির্ভরযোগ্য ও মিয়ানমার-নিয়ন্ত্রিত সাবমেরিন ক্যাবল সংযোগ যুক্ত হলে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও অর্থনীতি উভয়ই গুরুতর হুমকির সম্মুখীন হতে পারে।

সাবমেরিন ক্যাবল স্থাপনের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি লাইসেন্সের শর্তাবলী পূরণ না করেই অনিরাপদ সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি [বিএসসিপিএলসি)] এর বিনিয়োগ এবং দেশের প্রযুক্তি খাত মারাত্বক ঝুঁকিতে পড়তে পারে।

TeleGeography-এর “International Bandwidth Demand Surpasses 6.4 Pbps” [প্রকাশিত: ১২ মে ২০২৫] প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক ব্যান্ডউইডথ চাহিদা বৃদ্ধির হার ২০২৪ সালে ছিল ২৯%, কোভিড-১৯ সময়কালে [২০২০)]সর্বোচ্চ ছিল ৪৫%, বর্তমানে এই হার ৩২% এ স্থিত। বাংলাদেশে এই বৃদ্ধির হার বৈশ্বিক হারের চেয়ে কম হলেও, গ্লোবাল ৩২% বৃদ্ধির হার ধরে হিসাব করলে ২০২৭ সালে বাংলাদেশের ব্যান্ডউইডথ চাহিদা দাঁড়ায় প্রায় ১৪,৮১০ জিবিপিএস [১৪.৮১ টিবিপিএস] যা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি [বিএসসিপিএলসি] এর SEA-ME-WE 4, SEA-ME-WE 5 এবং SEA-ME-WE 6 ক্যাবল সিস্টেমের মাধ্যমে সহজেই পুরন করা সম্ভব হবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস বর্তমানে ৪র্থ সাবমেরিন ক্যাবল স্থাপনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে, যা বাস্তবায়িত হলে প্রতিবেশী দেশের উপর কোন রকম নির্ভরতা ছাড়াই আন্তঃর্জাতিক ব্যন্ডউইডথ এর ক্ষেত্রে যথাযথ রিডানডেন্সি [Redundancy] রেখেই আন্তঃর্জাতিক সুপারহাইওয়ের সাথে দেশকে সংযুক্ত করা যাবে।

দেশে আন্তঃর্জাতিক ব্যন্ডউইডথ এর বর্তমান পরিমাণ এবং অদূর ভবিষ্যতে এর অভিক্ষেপ [Projection] সম্পর্কে বিগত কয়েকদিন যাবত একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের অপতথ্য [Disinformation] বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি দেশের সকল অপারেটর ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে বিভ্রান্তিকর সংবাদে প্রভাবিত না হয়ে, দেশের নিরাপদ ও নির্ভরযোগ্য Trusted Submarine Cable System [SEA-ME-WE 4 ও 5] থেকে ব্যান্ডউইডথ গ্রহণ করে দেশের অগ্রযাত্রায় অংশীদার হতে উদাত্ত্ব আহ্বান জানাচ্ছে।
-- ব্যবস্থাপনা পরিচালক, বিএসসিপিএলসি

10/03/2026

সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট” বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী সুবিধা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

নতুন এই উদ্যোগের ফলে আইএসপি, আইআইজি এবং অন্যান্য টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) ইঞ্জি. মো. আরিফুল হক আমার দেশকে বলেন, ‘এই বিশেষ প্রণোদনা প্যাকেজের মাধ্যমে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ফলে দেশের আইএসপি ও আইআইজি প্রতিষ্ঠানগুলো আরও সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ব্যান্ডউইডথ ব্যবহার করতে পারবে। দেশের সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরাও এর সুফল পাবেন। ফলে ভারত থেকে ব্যান্ডউইডথ আমদানির উপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’

04/01/2026

আজ শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-এর কাছে তাঁর দপ্তরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর বাৎসরিক লভ্যাংশের ১ কোটি ২৫ লক্ষ ৪০ হাজার ৩৯৪ টাকার চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এসময় উপস্থিত ছিলেন(০৪ জানুয়ারি ২০২৬)।

Photos from ডাক ও টেলিযোগাযোগ বিভাগ's post 04/01/2026

প্রেস রিলিজ
নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করুন-- ফয়েজ আহমদ তৈয়্যব
কক্সবাজার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র (BSCCL) বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন(২য় সংশোধিত) প্রকল্প এবং সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম পরিদর্শনকালে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একথা বলেন।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি, কারিগরি সক্ষমতা, পরিচালন ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি ল্যান্ডিং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে সাবমেরিন ক্যাবল প্রকল্পের গুরুত্ব অপরিসীম। SMW-৬ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সুবিধা বৃদ্ধিসহ দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ ক্যাপাসিটি বৃদ্ধি পাবে যা পরোক্ষভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে ।
বিশেষ সহকারী বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, তৃতীয় সাবমেরিন ক্যাবল (SMW6) কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে এবং কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের স্বণামধন্য ডাটা সেন্টারে যুক্ত হওয়া সম্ভব হবে।
পরিদর্শন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি প্রাঙ্গণে থাই লংগান গাছের চারা রোপণ করেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত
মুহম্মদ জসীম উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

28/12/2025

SEA-ME-WE 4 Submarine Cable: A Strategic Pillar of Bangladesh’s Digital Security and Sovereignty

In the digital age, submarine cable systems have emerged as silent yet decisive instruments of national power. Carrying more than 95 percent of global international data traffic, these undersea arteries shape not only a country’s connectivity but also its economic competitiveness, national security, and data sovereignty. For Bangladesh, the SEA-ME-WE 4 (South East Asia–Middle East–Western Europe 4) submarine cable represents a foundational strategic asset within this evolving digital landscape.

SEA-ME-WE 4: Bangladesh’s First Gateway to the Global Internet

Commissioned in 2006, SEA-ME-WE 4 marked Bangladesh’s historic transition from satellite-based international communication to high-capacity fiber-optic connectivity. As the country’s first submarine cable system, with its landing station at Cox’s Bazar and operation under Bangladesh Submarine Cables PLC (BSCPLC), SEA-ME-WE 4 directly connected Bangladesh to Europe, the Middle East, and East Asia through a consortium-based global network.
This single infrastructure investment fundamentally reshaped Bangladesh’s digital trajectory. It reduced international latency, lowered bandwidth costs, and enabled the rapid expansion of internet access, mobile broadband, IT-enabled services, outsourcing, and digital entrepreneurship—laying the groundwork for today’s digital economy.

Security Through Sovereign Control

Beyond capacity and geographic reach, the true strategic value of SEA-ME-WE 4 lies in its ownership, governance, and operational control. As a state-controlled asset operated by BSCPLC, the cable provides Bangladesh with critical sovereign advantages, including:
a. Regulatory oversight over international data ingress and egress
b. Physical security of landing stations located within national territory
c. Compliance with national cybersecurity, data protection, and lawful interception frameworks
d. Reduced dependence on untrusted or foreign-controlled international gateways

At a time when data interception, cyber espionage, and infrastructure sabotage are increasingly used as tools of geopolitical influence, such sovereign control is indispensable. Countries lacking trusted landing infrastructure often surrender strategic leverage over their data flows—an outcome Bangladesh has deliberately avoided through SEA-ME-WE 4.

Redundancy and National Resilience

SEA-ME-WE 4 also plays a vital role in strengthening Bangladesh’s international connectivity resilience. Together with SEA-ME-WE 5 and the upcoming SEA-ME-WE 6, it forms part of a multi-cable redundancy framework designed to safeguard the country against outages caused by cable cuts, natural disasters, or geopolitical disruptions.

This layered architecture is not merely a technical convenience; it is a national security imperative. Continuous and resilient connectivity is essential for:

a. Government operations and emergency response systems
b. Financial services and digital payment platforms
c. Defense and intelligence communications
d. Export-oriented digital services, including BPO and freelancing
By ensuring alternative international routes, SEA-ME-WE 4 reduces Bangladesh’s exposure to single-point failures and external dependency risks.

Enabling Data Sovereignty and Hyperscaler Confidence

Global cloud providers and hyperscalers increasingly assess countries through the lens of trust, redundancy, and sovereign control over digital infrastructure. SEA-ME-WE 4 enhances Bangladesh’s attractiveness by offering predictable, policy-compliant international routing, secure data paths aligned with national jurisdiction, and a stable foundation for domestic data centers and edge computing facilities.

Without trusted submarine cable infrastructure, data localization laws and digital sovereignty objectives remain largely symbolic. SEA-ME-WE 4 provides the physical and operational backbone that makes such policies enforceable and credible.

Trusted Suppliers and Secure Technology Stack

An often-overlooked dimension of submarine cable security is the trustworthiness of system suppliers and vendors. In the case of SEA-ME-WE 4, globally reputed companies such as ASN (Alcatel Submarine Networks) and Fujitsu have served as key submarine network technology providers. Both organizations are internationally recognized for delivering secure, carrier-grade, and mission-critical submarine cable systems that meet stringent reliability and security standards.

The involvement of such trusted suppliers significantly mitigates risks related to embedded vulnerabilities, supply-chain compromise, and opaque operational dependencies. For Bangladesh, this strengthens confidence that SEA-ME-WE 4 is built and maintained on a secure and transparent technology stack, aligned with international best practices and national security expectations.

From a policy perspective, supplier trust is as critical as cable ownership. The combination of state-controlled operation by BSCPLC and trusted global suppliers like ASN and Fujitsu positions SEA-ME-WE 4 as a secure and sovereign international connectivity asset, rather than merely a commercial telecommunications facility.

Lessons for Future Digital Policy

The experience of SEA-ME-WE 4 offers a clear lesson for national digital policy: submarine cables are not just telecom infrastructure; they are strategic national assets. Future policy frameworks should therefore:
a. Prioritize state participation or strong regulatory control in international cable systems
b. Designate cable landing stations as Critical National Infrastructure (CNI)
c. Integrate cable governance into national cybersecurity and security strategies
d. Align submarine cable investments with data center, cloud, and digital economy planning

Conclusion

Nearly two decades after its commissioning, SEA-ME-WE 4 remains far more than Bangladesh’s first submarine cable. It is a cornerstone of the country’s digital security architecture. By ensuring sovereign control over international connectivity, enhancing resilience, and enabling enforceable data sovereignty, SEA-ME-WE 4 has played a quiet yet decisive role in safeguarding Bangladesh’s digital future.

As Bangladesh advances toward higher-capacity systems and a data-driven economy, the strategic principles embodied by SEA-ME-WE 4 must continue to guide national policy: trusted infrastructure, sovereign oversight, and security by design.

24/12/2025

ডিজিটাল স্বাধীনতার শুরু কোথায়? উত্তরটা ‘এজ ডাটা সেন্টার’-এই

বাংলাদেশের ডিজিটাল রূপান্তর আর ভবিষ্যতের কোনো স্বপ্ন নয়—এটি এখন চলমান বাস্তবতা। দেশজুড়ে ব্রডব্যান্ড বিস্তার, একাধিক সাবমেরিন কেবল সংযোগ এবং ডিজিটাল সেবার দ্রুত সম্প্রসারণ বাংলাদেশকে একটি সংযুক্ত রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু সংযুক্ত থাকলেই কি ডিজিটালভাবে স্বাধীন হওয়া যায়? নীতিনির্ধারকদের সামনে এখন যে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, তা হলো—দেশের ডেটা কোথায় প্রক্রিয়াজাত হচ্ছে, কার নিয়ন্ত্রণে আছে এবং কোন আইনি এখতিয়ারের আওতায় রয়েছে?

এই বাস্তবতায় এজ ডাটা সেন্টার উঠে এসেছে বাংলাদেশের ডিজিটাল স্বাধীনতা ও ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত করার কেন্দ্রীয় উপাদান হিসেবে।

বিশ্বব্যাপী প্রবণতাও এই রূপান্তরের জরুরি প্রয়োজনীয়তা স্পষ্ট করছে। টেলিজিওগ্রাফির ‘International Bandwidth Demand Surpasses 6.4 Pbps’ (১২ মে ২০২৫) প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে বৈশ্বিক আন্তর্জাতিক ব্যান্ডউইডথ চাহিদা বেড়েছে ২৯ শতাংশ, যা বর্তমানে স্থিতিশীল হয়ে প্রায় ৩২ শতাংশে অবস্থান করছে। কোভিড-১৯ সময়ে এই হার ছিল সর্বোচ্চ ৪৫ শতাংশ। ক্লাউড কম্পিউটিং, ভিডিও স্ট্রিমিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) এই প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে।

এই বৈশ্বিক প্রবণতা বিবেচনায় নিলে, ২০২৭ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইডথ চাহিদা দাঁড়াতে পারে প্রায় ১৪,৮১০ জিবিপিএস (১৪.৮১ টিবিপিএস)। সক্ষমতার দিক থেকে বাংলাদেশ মোটামুটি প্রস্তুত। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি পরিচালিত SEA-ME-WE 4, SEA-ME-WE 5 এবং নির্মাণাধীন SEA-ME-WE 6—এই তিনটি কেবল মিলিয়ে আন্তর্জাতিক সংযোগের ঘাটতি নেই। পরিকল্পিত চতুর্থ সাবমেরিন কেবল বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি সক্ষমতা ও রিডানডেন্সি আরও শক্তিশালী হবে।

তবে বাংলাদেশের আসল সমস্যা সক্ষমতার নয়—সমস্যা কাঠামোগত নির্ভরতা।

বর্তমানে দেশের প্রায় ৭০ শতাংশ আন্তর্জাতিক ব্যান্ডউইডথ, অর্থাৎ প্রায় ৫,০০০ জিবিপিএস, গুগল, ফেসবুক ও অ্যাকামাইয়ের মতো বৈশ্বিক সিডিএনের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। এসব সেবা মূলত প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারতের এজ ডাটা সেন্টার থেকে সরবরাহ করা হয়। এর ফলে প্রতিবছর প্রায় ৭০০ কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে। এই মডেল তিনটি বড় ঝুঁকি তৈরি করছে—অর্থনৈতিক ক্ষয়, সেবার মানে ঘাটতি এবং ডিজিটাল সার্বভৌমত্বের দুর্বলতা।

অন্যদিকে, বাংলাদেশ নিজেই একটি বড় ডিজিটাল বাজার। ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ২০২৫ সালের তথ্যমতে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় বাংলাদেশ বিশ্বে ১৪তম—প্রায় ৮ কোটি ২৮ লাখ ব্যবহারকারী নিয়ে। অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ জার্মানি ও তুরস্কের মতো দেশকে পেছনে ফেলেছে। বৈশ্বিকভাবে প্রায় ৭৪ শতাংশ মানুষ এখন অনলাইনে।

এই বাস্তবতা স্পষ্ট করে দেয়—এত বড় একটি ডিজিটাল বাজার দীর্ঘমেয়াদে বিদেশি এজ অবকাঠামোর ওপর নির্ভর করে চলতে পারে না, বিশেষ করে যেসব সেবা ল্যাটেন্সি-সংবেদনশীল।

দেশের ভেতরে এজ ডাটা সেন্টার স্থাপনই হতে পারে কার্যকর সমাধান। এতে সিডিএন ব্যান্ডউইডথ আমদানি কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং ব্যবহারকারীরা কম ল্যাটেন্সির উন্নত সেবা পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—দেশের ব্যবহারকারীদের ডেটা দেশের ভেতরেই প্রক্রিয়াজাত হবে, যা ডিজিটাল সার্বভৌমত্বকে শক্ত ভিত্তি দেবে।

স্বল্পমেয়াদে SEA-ME-WE 4 ও 5 দিয়েই সিডিএন চাহিদার বড় অংশ মেটানো সম্ভব। মধ্য ও দীর্ঘমেয়াদে SEA-ME-WE 6 এবং চতুর্থ সাবমেরিন কেবল বাংলাদেশকে আত্মনির্ভরতার গণ্ডি ছাড়িয়ে একটি আঞ্চলিক এজ ডাটা সেন্টার ও কনটেন্ট হাবে পরিণত করতে পারে।

এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি—এজ ডাটা সেন্টার কোনোভাবেই বৈশ্বিক সংযোগ বা হাইপারস্কেল ক্লাউডের বিকল্প নয়। বরং এটি একটি স্তরভিত্তিক ডিজিটাল কাঠামোর অংশ, যেখানে সাবমেরিন কেবল বৈশ্বিক সংযোগ দেয়, জাতীয় ডাটা সেন্টার সক্ষমতা জোগায় এবং এজ ডাটা সেন্টার কম ল্যাটেন্সি ও আইনি নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

জাতীয় নিরাপত্তার দিক থেকেও এজ অবকাঠামো গুরুত্বপূর্ণ। ছড়িয়ে থাকা এজ নেটওয়ার্ক একক ব্যর্থতার ঝুঁকি কমায় এবং সাইবার আক্রমণ, কেবল বিকল বা ভূরাজনৈতিক অস্থিরতার সময়েও গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা সচল রাখে।

তবে অবকাঠামো থাকলেই হবে না। দরকার সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত—জাতীয় এজ ডাটা সেন্টার নীতিমালা দ্রুত বাস্তবায়ন, বৈশ্বিক সিডিএন ও হাইপারস্কেলারদের জন্য লক্ষ্যভিত্তিক প্রণোদনা, সাবমেরিন কেবলকে কৌশলগত জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা এবং ডিজিটাল স্বাধীনতাকে জাতীয় নীতির মূল স্তম্ভে পরিণত করা।

বাংলাদেশ আন্তর্জাতিক সংযোগে রাষ্ট্রের তত্ত্বাবধান বজায় রেখে ইতোমধ্যেই দূরদর্শিতার পরিচয় দিয়েছে। এখন সময় এসেছে সেই আস্থাভিত্তিক শাসনব্যবস্থাকে দেশের ভেতরে—ডেটা যেখানে ব্যবহৃত হয়, সেখান পর্যন্ত বিস্তৃত করার।

শেষ পর্যন্ত বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্ধারিত হবে এই প্রশ্নে নয় যে ডেটা কত দ্রুত সীমান্ত পার হয়, বরং এই প্রশ্নে—ডেটা কতটা নিরাপদ, দক্ষ ও সার্বভৌমভাবে দেশের ভেতরে ব্যবস্থাপনা করা যায়। আর সেই রূপান্তরের সূচনা—এজ থেকেই।

Where Does Digital Independence Begin? The Answer Lies at the Edge
---------------------------------------------------------------------------
Bangladesh’s digital transformation is no longer a future ambition; it is an unfolding reality. Expanded broadband coverage, multiple submarine cable systems, and the rapid growth of digital services have firmly positioned the country as a connected nation. However, digital connectivity alone does not ensure digital independence. The critical policy question is now unavoidable: Where is national data processed, who controls it, and under which legal jurisdiction does it ultimately reside?

Against this backdrop, edge data centres have emerged as the central pillar of Bangladesh’s digital independence and data sovereignty strategy.

Global trends underline the urgency of this shift. According to TeleGeography’s report “International Bandwidth Demand Surpasses 6.4 Pbps” (12 May 2025), global international bandwidth demand grew by 29 percent in 2024 and has now stabilised at approximately 32 percent annually—down from the pandemic-era peak of 45 percent in 2020. This growth trajectory is expected to continue, driven by cloud computing, video streaming, artificial intelligence, and content delivery networks (CDNs).

Applying this global growth benchmark to Bangladesh, international bandwidth demand is projected to reach approximately 14,810 Gbps (14.81 Tbps) by 2027. From a pure capacity standpoint, Bangladesh is well positioned. The submarine cable systems operated by Bangladesh Submarine Cables PLC—SEA-ME-WE 4, SEA-ME-WE 5, and the under-construction SEA-ME-WE 6—together provide sufficient international connectivity. The planned fourth submarine cable will further strengthen long-term capacity expansion and network redundancy.

Yet Bangladesh’s core challenge today is not capacity—it is structural dependency.

Currently, nearly 70 percent of the country’s international bandwidth consumption—around 5,000 Gbps—flows through global CDNs such as Google, Facebook, and Akamai, most of which are served from edge data centres located in neighbouring countries, primarily India. This dependency results in an estimated monthly outflow of BDT 600 million, or roughly BDT 7 billion annually, paid to offshore infrastructure providers.

This model presents three serious concerns: economic leakage, performance inefficiency, and sovereignty risk.

At the same time, Bangladesh is part of a rapidly expanding global digital population. According to Visual Capitalist’s 2025 ranking of the top 20 countries by number of internet users, Bangladesh ranks 14th globally with approximately 82.8 million users, ahead of Germany and Turkey despite infrastructure constraints. China and India lead the list with 1.3 billion and 1.02 billion users respectively, together accounting for more internet users than the rest of the top 20 combined. Globally, nearly 74 percent of the world’s population—around six billion people—are online.

This context—surging global digital adoption combined with Bangladesh’s large and growing user base—strengthens the case for domestic edge infrastructure. A market of this scale cannot sustainably rely on offshore delivery for latency-sensitive digital services.

Edge data centres within Bangladesh offer a clear strategic alternative. By localising CDN infrastructure and content caching, the country can significantly reduce imported bandwidth requirements, conserve foreign exchange, and improve service quality through lower latency. More importantly, local edge infrastructure reinforces digital sovereignty by ensuring that data serving Bangladeshi users is processed within national jurisdiction.

In the short term, a substantial portion of CDN demand can be met using existing international capacity through SEA-ME-WE 4 and SEA-ME-WE 5. In the medium to long term, SEA-ME-WE 6 and the planned fourth submarine cable position Bangladesh to move beyond self-sufficiency and emerge as a regional edge data centre and content hub.

It is important to emphasise that edge data centres are not a replacement for global connectivity or hyperscale cloud infrastructure. Rather, they form a complementary sovereign layer within a tiered digital architecture—where submarine cables provide global reach, national data centres deliver scale, and edge facilities enable low-latency, jurisdictionally controlled processing. This layered approach reflects global best practices adopted by digitally sovereign economies.

From a national security perspective, distributed edge infrastructure enhances resilience by reducing single points of failure and limiting exposure to cross-border disruptions caused by cyber incidents, cable faults, or geopolitical uncertainty. Critical digital services—government platforms, financial systems, and healthcare applications—can continue operating even during international connectivity disruptions.

The economic case is equally compelling. Edge data centres enable domestic CDNs, support local cloud and SaaS ecosystems, foster startup innovation, and reduce long-term reliance on offshore hosting. By retaining data-driven value creation within national borders, Bangladesh strengthens both its digital economy and its strategic autonomy.

However, infrastructure alone will not deliver these outcomes. Clear and decisive policy action is essential. Priority measures should include:

1. Rapid approval and implementation of a national edge data centre policy

2. Targeted and regulated incentives for global CDNs and hyperscalers to deploy locally

3. Formal recognition of submarine cable infrastructure as a strategic national asset

4. Explicit inclusion of digital independence and data sovereignty as core pillars of national digital policy

Bangladesh has already demonstrated foresight by maintaining state oversight of international connectivity and submarine cable landing stations. The logical next step is to extend this trust-based governance framework inward—to where data is actually consumed and processed.

Ultimately, the defining question for Bangladesh’s digital future is no longer how fast data can cross borders, but how securely, efficiently, and sovereignly it can be handled within them. With coordinated policy decisions linking international bandwidth, submarine cable assets, and edge data centres, Bangladesh can transition from an import-dependent digital consumer to a regional hub for connectivity, content, and digital services.

That transformation begins at the edge.

23/12/2025

নিজস্ব অর্থায়নে বৈশ্বিক সংযোগ: বাংলাদেশের সাবমেরিন কেবল অবকাঠামো গড়ে তোলার নেপথ্যের গল্প

বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের পেছনে একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্যের গল্প রয়েছে, যা খুব কমই আলোচনায় আসে। বৈদেশিক ঋণ বা বড় ধরনের সরকারি ভর্তুকির ওপর নির্ভর না করে, দেশের সাবমেরিন কেবল অবকাঠামো গড়ে উঠেছে মূলত নিজস্ব আয়ে। এই কাজটি করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

২০০৮ সালে প্রতিষ্ঠার পরপরই বিএসসিপিএলসি SEA-ME-WE-4 কেবলের মাধ্যমে কার্যক্রম শুরু করে। শুরুতে সক্ষমতা ছিল মাত্র ৭.৫ জিবিপিএস। তবে দেশীয় টেলিকম অপারেটর ও ইন্টারনেট সেবা প্রদানকারীদের কাছে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ বিক্রি করে যে আয় আসতে থাকে, তা শুধু দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্যই নয়, ভবিষ্যৎ বিনিয়োগের ভিত্তি হিসেবেও কাজে লাগে। ফলে জাতীয় কোষাগারের ওপর আলাদা চাপ না দিয়েই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সক্ষমতা বাড়ানোর পথ তৈরি করে।

ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে একক কেবলের ওপর নির্ভরতার ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে নিজস্ব আয় পুনঃবিনিয়োগ করে বিএসসিপিএলসি SEA-ME-WE-5 কনসোর্টিয়ামে যুক্ত হয়। এর মাধ্যমে দেশের আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সক্ষমতা এক লাফে কয়েক হাজার জিবিপিএসে পৌঁছে যায় এবং বিকল্প সংযোগের সুবিধা তৈরি হয়। এর সরাসরি সুফল পান গ্রাহকরা—ইন্টারনেটের দাম কমে, গতি ও নির্ভরযোগ্যতা বাড়ে।

এই একই স্ব-অর্থায়নের নীতিতেই এগোচ্ছে সর্বশেষ প্রকল্প SEA-ME-WE-6। ২০২৬ সালের শেষ নাগাদ চালু হওয়ার লক্ষ্য থাকা এই কেবল বাংলাদেশে প্রায় ৩৪ টেরাবিট প্রতি সেকেন্ড নতুন সক্ষমতা যোগ করবে। কক্সবাজার থেকে সিঙ্গাপুর, মুম্বাই ও ফ্রান্স পর্যন্ত বিস্তৃত এই সংযোগ দেশের আন্তর্জাতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্পেও বড় ধরনের সরকারি ঋণ বা সার্বভৌম গ্যারান্টি নেওয়া হয়নি।

এই অভিজ্ঞতা নীতিনির্ধারকদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দেয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হয়েও সুশাসন ও বাণিজ্যিক দক্ষতা থাকলে কৌশলগত ডিজিটাল অবকাঠামো স্বনির্ভরভাবে গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে এটি ডিজিটাল স্বাধীনতা ও ডেটা সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করে, কারণ দেশের আন্তর্জাতিক সংযোগ অবকাঠামোর নিয়ন্ত্রণ দেশের হাতেই থাকে।

চতুর্থ সাবমেরিন কেবলের পরিকল্পনার সময়ে এসে দাঁড়িয়ে, বিএসসিপিএলসির এই পথচলা দেখিয়ে দেয়—ডিজিটাল সক্ষমতা বাড়ানো শুধু প্রযুক্তির প্রশ্ন নয়, এটি আর্থিক শৃঙ্খলা ও দূরদর্শী সিদ্ধান্তের ফল। নীরবে, কিন্তু দৃঢ়ভাবে, এই প্রতিষ্ঠানই বাংলাদেশের ডিজিটাল সংযোগের মেরুদণ্ড গড়ে তুলেছে।

Self-Financed Connectivity: How BSCPLC Built Bangladesh’s Submarine Cable Backbone

Bangladesh’s international digital connectivity rests on a rare and often overlooked achievement: the country’s submarine cable backbone has been built not through external borrowing or heavy fiscal subsidy, but largely through internally generated revenue. Bangladesh Submarine Cables PLC (BSCPLC), the state-owned company responsible for international submarine cable systems, has financed its participation in SEA-ME-WE-4, SEA-ME-WE-5, and SEA-ME-WE-6 primarily from earnings generated through bandwidth sales.

Established in 2008, BSCPLC began operations with the SEA-ME-WE-4 (SMW-4) cable, providing an initial capacity of 7.5 Gbps. Revenue generated from selling international bandwidth to domestic telecom operators and ISPs allowed the company not only to sustain operations but also to build capital reserves. This commercially disciplined model laid the foundation for future expansion without placing additional burden on the national exchequer.

As demand for Internet services surged, BSCPLC reinvested its earnings to join the SEA-ME-WE-5 (SMW-5) consortium, significantly expanding national capacity and improving redundancy. The move reduced Bangladesh’s exposure to single-cable risks while lowering unit bandwidth costs across the market—benefits that were passed on to consumers through more affordable Internet access.

The same self-financing principle underpins BSCPLC’s current investment in SEA-ME-WE-6 (SMW-6). Scheduled to deliver service by the end of 2026, SMW-6 will add approximately 34 Tbps of capacity, connecting Bangladesh to major global hubs including Singapore, Mumbai, and France. Notably, this expansion has again been pursued without sovereign guarantees or large-scale public borrowing, reinforcing BSCPLC’s role as a financially sustainable infrastructure operator.

This model carries broader policy significance. First, it demonstrates that strategic digital infrastructure can be built through sound commercial governance, even under public ownership. Second, it preserves fiscal space for the government while ensuring national control over critical connectivity assets. Third, it strengthens Bangladesh’s position on digital independence and data sovereignty, as ownership and operational control remain firmly within national jurisdiction.

As Bangladesh prepares for a fourth submarine cable, BSCPLC’s track record offers a compelling lesson: long-term digital resilience is not only about capacity and technology, but also about financial discipline, reinvestment, and institutional trust. In an era where digital infrastructure defines economic competitiveness, BSCPLC stands as a rare example of a state-owned enterprise that has built global-scale assets with its own earnings—connecting Bangladesh to the world, sustainably and sovereignly.

18/12/2025

Bangladesh Submarine Cables PLC (BSCPLC) is a proud sponsor of The 6th IEEE International Conference on Telecommunications and Photonics (ICTP) 2025 organised by IEEE and supported by Dept. of EEE & IICT, BUET.

The 6th IEEE International Conference on Telecommunications and Photonics (ICTP) 2025 is the specialized conference on Communication Engineering and Photonics in Bangladesh which will be organized by IEEE Communications Society (ComSoc) Bangladesh Chapter with technical co-sponsorship from IEEE Photonics Society Bangladesh Chapter and Optica Bangladesh Section.

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

https://bscplc.com.bd/, https://bscplc.gov.bd/

Address


Level-7, 191, Rahman's Regnum Centre, Tejaon-Gulshan Link Road
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00