15/03/2026
আসসালামু আলাইকুম, গতকাল ১৪/০৩/২০২৬ আল্লাহর অশেষ রহমতে আমরা রমজান উপলক্ষে দু:স্থদের মাঝে ৪০০ প্যকেট খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি।দোয়া পরিচালনা করেছেন আমাদের সম্মানিত সদস্য জনাব মো: আলাউদ্দিন। আল্লাহর নিকট সম্মানিত সকল সদস্যদের সহযোগিতার জন্য শুকরিয়া জানাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কাজী সুমন।
20/09/2025
আসসালামু আলাইকুম, আজ আমরা "আমাদের মালিবাগ" সংগঠন কার্যালয়ে "শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়" এর ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি বিতরণ করতে পেরেছি। আপনাদের সকলের আর্থিক সহায়তার জন্য আল্লাহর নিকট শুকরিয়া জানাই।
30/05/2025
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন।
24/04/2025
আসসালামু আলাইকুম, সম্মানিত সকল সদস্যগন
আজ ২৪/৪/২৫ রাত ৯:৩০মি:
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪ বছরের শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা বাবদ ৫২,০০০/- হস্তান্তর করা হলো। আমরা সকলে আল্লাহর নিকট তার সুস্থতা কামনা করি। আপনাদের সহযোগিতার জন্যে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। -কাজী সুমন,আমাদের মালিবাগ
19/03/2025
প্রতিবছরের ন্যায় এবারও আমাদের মালিবাগ কর্তৃক খাদ্য সহায়তা বিতরণ করা হবে। এসব ভাইয়েরা অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের নিয়ত কবুল করুন।
14/03/2025
শোক সংবাদ: গতকাল ১৪/৩/২৫ বাদ মাগরিব"আমাদের মালিবাগ" সংগঠনের নব নির্বাচিত শিক্ষা ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম লেনিন স্যার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি দীর্ঘদিন যাবত সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষকতা করেছে। তিনি রিজহুদা ১৮৯ মালিবাগের বাসিন্দা ছিলেন। আজ ১৫/৩/২৫ বাদ ফজর বায়তুল আমান জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।সাভারস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ ভাইকে জান্নাত দান করুন। আমিন।
08/03/2025
"আমাদের মালিবাগ" আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল
03/03/2025
আজ শহীদ ফারুক ইকবাল এর মৃত্যুবার্ষিকী, সকাল ১১ টায় "আমাদের মালিবাগ "সংগঠনের সদস্যদের উপস্থিতিতে শহীদ স্মৃতিসৌধে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
04/01/2025
আলহামদুলিল্লাহ, আমরা দু:স্থদের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন করেছি।
19/12/2024
গত ১৭/১২/২৪ তাং শহীদ তসলিম এর শাহাদাত বার্ষিকী, এ উপলক্ষে দোয়া করা হয়।আল্লাহ কবর বাসিদের জান্নাত দান করুন।