Joint Rivers Commission, Bangladesh

Joint Rivers Commission, Bangladesh

Share

Official page of Joint Rivers Commission, Bangladesh

Photos from Joint Rivers Commission, Bangladesh's post 09/04/2026

গঙ্গা পানি বণ্টন চুক্তি, ১৯৯৬ বাস্তবায়ন সংক্রান্ত ভারত-বাংলাদেশ যৌথ কমিটির ৮৯তম বৈঠক ০৮ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়। এর আগে, ০৭ এপ্রিল ২০২৬ তারিখে যৌথ কমিটি গঙ্গা/পদ্মা নদীতে হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ প্রবাহ পরিমাপ কার্যক্রম ও সাইট পরিদর্শন করেন।

যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন জনাব মোঃ আনোয়ার কাদির, সদস্য, যৌথ নদী কমিশন, বাংলাদেশ, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

যৌথ কমিটির ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন জনাব শরদ চন্দ্র, কমিশনার (এফএম), পানি সম্পদ অধিদপ্তর, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগ, জলশক্তি মন্ত্রণালয় এবং সদস্য, যৌথ নদী কমিশন, প্রজাতন্ত্রী ভারত সরকার।

Photos from Joint Rivers Commission, Bangladesh's post 18/02/2026

আজ পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ-মহোদয়কে যৌথ নদী কমিশন, বাংলাদেশ-এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

Photos from Joint Rivers Commission, Bangladesh's post 11/02/2026

০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যৌথ নদী কমিশন, বাংলাদেশের কার্যালয় পরিদর্শন করেন এবং কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

উক্ত মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মোঃ এনায়েত উল্লাহ, যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য জনাব মোঃ আনোয়ার কাদির ও কমিশনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় সদস্য, যৌথ নদী কমিশন ও কমিশনের কর্মকর্তাবৃন্দ মাননীয় উপদেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

Photos from Joint Rivers Commission, Bangladesh's post 04/02/2026

পানি সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যৌথ নদী কমিশন, বাংলাদেশের কার্যালয় পরিদর্শন করেন ও কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় যৌথ নদী কমিশন, বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।

মতবিনিময় সভায় যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য জনাব মো: আনোয়ার কাদির কমিশনের বর্তমান কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন।

19/01/2026
Photos from Joint Rivers Commission, Bangladesh's post 12/01/2026

আজ ১২ জানুয়ারি ২০২৬ যৌথ নদী কমিশন, বাংলাদেশ-এর সম্মেলন কক্ষে “Water Diplomacy, Diplomatic Communication and Protocol” শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

যৌথ নদী কমিশন, বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিব, রুটিন দায়িত্ব) জনাব খোন্দকার আজিম আহমেদ, এনডিসি এবং সাবেক রাষ্ট্রদূত ও ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের বিশেষজ্ঞ জনাব মেহ্দী হাসান। প্রশিক্ষণে কূটনৈতিক প্রটোকল, কূটনৈতিক/দাপ্তরিক যোগাযোগ এবং পানি কূটনীতির কৌশলগত দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য জনাব মোঃ আনোয়ার কাদির। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কূটনৈতিক সক্ষমতা জোরদার করাই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। সকল অংশগ্রহণকারীর সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণটি ফলপ্রসূভাবে সমাপ্ত হয়েছে।

06/01/2026

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন ও প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা, ০৫ জানুয়ারি ২০২৬

গত ০১/১২/২০২৫ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিশনের প্রথম সভা ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার গ্রীন রোডস্থ পানি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের বর্তমান চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভার শুরুতে যৌথ নদী কমিশন, বাংলাদেশ-এর সংস্থা প্রধান ও ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের প্রকৌশলী সদস্য জনাব মোঃ আনোয়ার কাদির উপস্থিত সকলকে কমিশনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে অবহিত করেন।

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন-এর বাংলাদেশ পক্ষ নিম্নবর্ণিতভাবে পুনর্গঠন করা হয়:
১. চেয়ারম্যান: মাননীয় উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রণালয়।
২. উপদেষ্টা: সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়।
৩. সদস্য: মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ), পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪. প্রকৌশলী সদস্য: জনাব মোঃ আনোয়ার কাদির, সদস্য, যৌথ নদী কমিশন।
৫. প্রকৌশলী সদস্য: ড. মো. আতাউর রহমান, অধ্যাপক, পানি সম্পদ কৌশল বিভাগ, বুয়েট।
৬. বিশেষজ্ঞ: ড. মাহফুজুল হক,সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও খণ্ডকালীন অনুষদ, বিআইজিএম, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৭. বিশেষজ্ঞ: জনাব মেহ্দী হাসান, সাবেক রাষ্ট্রদূত।

05/12/2025

Her Excellency Syeda Rizwana Hasan Calls for Water Justice and Strong Transboundary Cooperation to Build Climate Resilience in Hindu Kush Himalaya.

Dhaka, 5 December 2025:

Her Excellency Syeda Rizwana Hasan Advisor to the Ministry of Water Resources and Ministry of Environment, Forest and Climate Change has called for strengthening regional cooperation on water governance in South Asia, emphasizing water justice, river rights, disaster preparedness, and equitable benefit sharing among countries of the Hindu Kush Himalayan region.

She made these remarks today while speaking joining virtually from Dhaka at the Subregional Workshop on Water and Climate Resilience in the HK: Advancing SDG 2030 Agenda through Science and Cooperation held in Kathmandu, Nepal on 5 December 2025.

In her Special Address as Dignitary H.E. Syeda Rizwana Hasan highlighted that water binds countries historically but remains the least managed shared resource in South Asia. She urged all countries of the region to strengthen cooperation under the UN Water Convention, noting that Bangladesh is already a party to it and stands ready to collaborate on critical issues such as disaster management, data sharing, and equitable distribution of shared rivers. “This convention can facilitate regional preparedness through improved early warning systems and can help countries uphold water justice at a time when climate change is magnifying hydrological challenges,” she said.

She stressed that upstream–downstream interdependence is now more evident than ever. “What happens to rivers in Nepal, Bhutan or India inevitably impacts Bangladesh, as 90 percent of our rivers originate upstream. Floods, droughts, sedimentation, salinity intrusion, cyclones and river erosion are no longer national issues—they are regional phenomena shaped by cross-border hydrology,” she added.

Honourable Advisor underscored that despite existing policies, enforceable environmental laws, and flood management institutions in many countries, gaps in implementation remain a major barrier. She expressed concern over outdated structural interventions built decades ago that have adversely affected river ecosystems. “Some embankments and flood-control structures built in the 1960s—without consideration of ecological impacts—have caused irreversible damage. We must revisit these interventions to protect rivers as living systems,” she observed.

Highlighting water pollution as a major regional threat, she noted that industrial effluents, illegal encroachment, mining, and unplanned development continue to degrade river systems. She referred to ongoing efforts in Bangladesh to restore major rivers, appreciating similar initiatives undertaken in Nepal.

Honourable Advisor called for recognizing rivers as living entities whose rights must be protected. “Our rivers are not only sources of irrigation, navigation or power generation—they sustain life and ecosystems. Several judicial decisions in Bangladesh and India have already declared rivers as living entities. This must translate into stronger accountability for state agencies responsible for their protection,” she said.

The session brought together policymakers/experts/practitioners from Bangladesh, India, Pakistan, Nepal, Bhutan, and China.

Photos from Joint Rivers Commission, Bangladesh's post 18/11/2025

A meeting was held on November 17, 2025, to discuss the recent and ongoing activities of the Joint Rivers Commission, Bangladesh. The meeting was presided over by Mr. Md. Anwar Kadir, the newly joined Member, Joint Rivers Commission, Bangladesh.

Photos from Joint Rivers Commission, Bangladesh's post 18/11/2025

A warm and heartfelt reception was given to Mr. Md. Anwar Kadir as he joined the Joint Rivers Commission (JRC), Bangladesh as the new Member. JRC officials and staff welcomed him with flowers and sincere good wishes for a successful and impactful tenure.

At the same event, we expressed deep appreciation and offered a respectful farewell to the leaving Member, Dr. Mohammad Abul Hossen, acknowledging his remarkable contribution and dedicated service. He will now take up his responsibilities at the Bangladesh Water Development Board (BWDB) and we wish him every success in this new chapter of his career.

06/11/2025

Honorable Administrator of Dhaka North City Corporation, Mohammad Azaz, paid a courtesy visit to the Joint Rivers Commission, Bangladesh. He was warmly welcomed by Dr. Mohammad Abul Hossen, Member, and Mr. Mohammad Abu Sayed, Director of Joint Rivers Commission, Bangladesh. During the visit, he explored JRC’s enriched library and exchanged insights on strengthening collaboration for transboundary water management and sustainable urban resilience.

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Pani Bhaban (Level-10), 72 Green Road
Dhaka
1205