03/06/2026
সম্মাননা, প্রেরণা ও গৌরবের এক অনন্য মুহূর্ত।🤍
ঢাকাস্থ মহেশখালীর ছাত্র সংগঠন ‘উইংস’-এর সম্মানিত প্রধান উপদেষ্টা, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া), আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মহোদয়কে সংবর্ধনা প্রদানকালে ধারণকৃত এক স্মরণীয় মুহূর্ত।
তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইংস-এর সম্মানিত উপদেষ্টাবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংগঠনের সদস্যরা। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এই আয়োজন ছিল সম্মানিত প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে নেতৃত্ব, শিক্ষা ও সমাজসেবার আদর্শে অনুপ্রাণিত করার এক উজ্জ্বল প্রয়াস।
২৯ মে ২০২৬ || মহেশখালী, কক্সবাজার
02/06/2026
আমাদের প্রিয় সংগঠন উইংস -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ফুটবল ম্যাচ! ⚽🔥
সংগঠনের সম্মানিত ভাই ও বন্ধুদের সঙ্গে আনন্দ, উচ্ছ্বাস এবং সৌহার্দ্যে ভরা একটি চমৎকার ফুটবল সন্ধ্যা কাটানোর সুযোগ হলো। মাঠজুড়ে ছিল প্রতিযোগিতার উত্তেজনা, আর মাঠের বাইরেও ছিল ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার অনন্য মুহূর্ত।
এভাবেই খেলাধুলা ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে WINGS এগিয়ে যাচ্ছে ঐক্য, বন্ধুত্ব ও সুন্দর সম্পর্ক গঠনের পথে।
ধন্যবাদ ও শুভকামনা সকল অংশগ্রহণকারীর জন্য। 💙
০১ জুন ২০২৬ || মহেশখালী, কক্সবাজার
01/06/2026
জ্ঞান, যুক্তি ও নেতৃত্বের বিকাশের প্রত্যয়ে ঢাকাস্থ মহেশখালী ছাত্র সংগঠন “উইংস” আয়োজিত বিতর্ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
একটি সুন্দর সমাজ ও সচেতন প্রজন্ম গঠনে যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং সুস্থ মতবিনিময়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিতর্কের মৌলিক ধারণা, যুক্তি নির্মাণ ও উপস্থাপনের কৌশল, সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্বগুণ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে তাঁদের মূল্যবান জ্ঞান, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য আমাদের সম্মানিত সদস্য রাজিন সালেহ এবং মাসউদ মোঃ আশফাকুর রহমান ভাইয়ের প্রতি উইংস পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাঁদের আন্তরিক প্রচেষ্টা এই আয়োজনকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করেছে।
কর্মশালাটি পরিদর্শন করেন উইংস-এর শুভাকাঙ্ক্ষী, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির আজাদ। তাঁর উপস্থিতি, উৎসাহ এবং মূল্যবান পরামর্শ অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে। এছাড়াও উপস্থিত ছিলেন উইংস-এর সভাপতি আসিফ রহমান সৌরভ - তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন।
এই আয়োজন সফল করার পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন-সম্মানিত শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং উইংস পরিবারের সকল সদস্য-সবার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এটি কেবল একটি কর্মশালার সমাপ্তি নয়; বরং যুক্তি, জ্ঞান ও নেতৃত্বের চর্চার একটি নতুন যাত্রার সূচনা।
এই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে খুব শিগগিরই “উইংস বিতর্ক প্রতিযোগিতা” আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ব্যক্তিত্ব বিকাশ এবং নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে ধারাবাহিকভাবে আরও বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।🤍
আমরা উইংস পরিবার স্বপ্ন দেখি আলোকিত প্রজন্মের, কাজ করি তাদের গড়ে তোলার জন্য।
১ জুন ২৬ ; সোমবার || মহেশখালী, কক্সবাজার
WINGS ✨
30/05/2026
ঢাকাস্থ মহেশখালীর ছাত্র সংগঠন ‘উইংস’-এর উপদেষ্টাবৃন্দ:
আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ
মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া)
প্রধান উপদেষ্টা, উইংস
মোহাম্মদ এরফান উল্লাহ
অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং
জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত), সিলেট
উপদেষ্টা, উইংস
আলহাজ্ব সরওয়ার কামাল
সভাপতি, মহেশখালী পেশাজীবী সমিতি – চট্টগ্রাম
চেয়ারম্যান, গ্র্যান্ড বিচ রিসোর্ট
উপদেষ্টা, উইংস
মোহাম্মদ আলী
পরিচালক, SOS Children's Villages Bangladesh-এর ICT বিভাগ
সভাপতি, মহেশখালী সমিতি – ঢাকা
উপদেষ্টা, উইংস
তৌকির ওসমান
সিনিয়র HR & Admin Officer, Population Movement Operation
Bangladesh Red Crescent Society
উপদেষ্টা, উইংস
ছবি - “উইংস এর সম্মানিত প্রধান উপদেষ্টা, মাননীয় সাংসদ কক্সবাজার -২ (মহেশখালী -কুতুবদিয়া) আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মহোদয়ের সংবর্ধনা এবং উইংস মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২৬"
২৯ মে ২০২৬ || মহেশখালী, কক্সবাজার
15/05/2026
উপদেষ্টা পরিষদের পরিচিতি:
ঢাকাস্থ মহেশখালী উপজেলা ছাত্র সংগঠন “উইংস” এর উপদেষ্টা পরিষদ সংগঠনের দিকনির্দেশনা, কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অভিজ্ঞ ও গুণী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই পরিষদ তাঁদের জ্ঞান, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে উইংসের পথচলাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলছে।
শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে উইংস পরিবার উপদেষ্টা পরিষদের আন্তরিক সহযোগিতায় এগিয়ে যাচ্ছে স্বপ্নময় ভবিষ্যতের পথে।
12/05/2026
উইংস মেধা বৃত্তি পরীক্ষা ’২০২৫ এ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী পরিচিতি ✨
জ্ঞান, মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ উইংস মেধা বৃত্তি পরীক্ষা ’২০২৫ এ কৃতিত্বের সাথে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন।
তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র মহেশখালীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ করবে- এই প্রত্যাশা আমাদের সবার।
উইংস বিশ্বাস করে, আজকের এই মেধাবীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার অগ্রদূত। 💙
08/05/2026
ঢাকাস্থ মহেশখালী স্টুডেন্ট এসোসিয়েশন (WINGS), ২০২৬ মেধাবী বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে, উইংসের প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য কক্সবাজার ২ জনাব, Alamgir Md Mahfujullah Farid এমপি, মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ।