19/10/2021
>
শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও
যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ
আমার সরল রেখার চিন্তা ধারায়
আরারি করে দাগ কাট কেনো
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!
পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি
স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দুর
আছড়ে পরে সে ঢেউ আমার বুকে দুরন্ত বেগে
নাকি কাঁদিয়ে আমাকে সেই চখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান
11/09/2021
“ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষন।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।”
02/09/2021
সোনার তরী
- রবীন্দ্রনাথ ঠাকুর---
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা--
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে--
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-'পরে।
আর আছে?-- আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে--
এখন আমারে লহ করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই-- ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি--
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
01/09/2021
ষোল আনাই মিছে
--- সুকুমার রায়
বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন, "বলতে পারিস সূর্যি কেন ওঠে ?
চাঁদটা কেন বাড়ে কমে ? জোয়ার কেন আসে ?"
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।
বাবু বলেন, "সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।"
খানিক বাদে কহেন বাবু "বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে ?
বলত কেন লবণপোরা সাগর ভরা পানি ?"
মাঝি সে কয়, "আরে মশাই অত কি আর জানি ?"
বাবু বলেন, "এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি ?"
আবার ভেবে কহেন বাবু "বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো ?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন ?"
বৃদ্ধ বলে, "আমায় কেন লজ্জা দেছেন হেন ?"
বাবু বলেন, "বলব কি আর, বলব তোরে কি তা,--
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।"
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকোখানি ডুবল বুঝি দুলে !
মাঝিরে কন, "একি আপদ ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকি আজি ?"
মাঝি শুধায়, "সাঁতার জানো ?" --মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, "মশাই, এখন কেন কাবু ?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।"
19/04/2020
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ॥
বুঝি গো রাত পোহালো,
বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে--
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে ॥
আকাশের যত তারা
চেয়ে রয় নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।
প্রভাতের পথিক সবে
এল কি কলরবে--
গেল কি গান গেয়ে ওই সারে সারে!
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে ॥
13/04/2020
ঠিক বেঠিক হিসাব করে জীবন চলেনা জীবন চলে জীবনের নিয়মে এবং কি করে চলে তা না জানার চেষ্টা করাটাই ভাল.........
13/04/2020
হঠাৎ শব্দ করে হাটা বন্ধ, সামনের দিকে তাকিয়ে দেখি কি যেন কি দেখা যায়…………..!!!!!
08/04/2017
-গুরুদাস পাল- থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না!..........
http://www.sahetterkotha.com/%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE/
থাকিলে ডোবাখানা - গুরুদাস পাল | Sahetter Kotha | সাহিত্যের কথা
-গুরুদাস পাল- থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না ও মরি, স্বভাব তো কখনো যাবে না!.....জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়,...
19/03/2017
নাম ভুলে গেছি, দুর্বল মেধা
স্মরণে রেখেছি মুখ;
কাল রজনীতে চিনিব তোমায়
আপাতত স্মৃতিভুক ।.......http://sahetterkotha.com/
স্মরণ - নির্মলেন্দু গুণ | Sahetter Kotha | সাহিত্যের কথা
-নির্মলেন্দু-গুণ- নাম ভুলে গেছি, দুর্বল মেধা স্মরণে রেখেছি মুখ; কাল রজনীতে চিনিব তোমায় আপাতত স্মৃতিভুক । ডাকিব না প্রিয়, কেবলি দেখিব দু'চোখে পরান ভরে.....